এক্সপ্লোর

Pakistan: পাকিস্তানের মহিলা বিধায়কের অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

Pakistan Woman MLA: পাকিস্তানের পঞ্জাব প্রদেশের এক মহিলা বিধায়কের অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ওই মহিলা বিধায়ক পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের সদস্যা। তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।

লাহৌর: পাকিস্তানের পঞ্জাব প্রদেশের এক মহিলা বিধায়কের অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ওই মহিলা বিধায়ক পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের সদস্যা। তিনি সাইবার অপরাধের শিকার হয়েছেন বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ একজনকে গ্রেফতার করেছে বলেও জানা গিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা বিধায়ক গত মাসে এই অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার কথা জানতে পারেন। এরপরেই তিনি সরকার ও তদন্তকারী সংস্থাকে বিষয়টি জানান। ২৬ অক্টোবর ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির কাছে অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। পঞ্জাব প্রদেশের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি তিন সপ্তাহ ধরে তদন্ত চালানোর পর লাহৌর থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। তবে যাঁকে গ্রেফতার করা হয়েছে, তাঁর পরিচয় প্রকাশ করেননি তদন্তকারীরা। ভিডিওতে যে মহিলাকে দেখা যাচ্ছে, তিনিই বিধায়ক কি না, সে বিষয়েও কিছু জানাতে চাননি তদন্তকারীরা। তাঁরা শুধু জানিয়েছেন, এই ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু জানানো যাবে না।

সোশ্যাল মিডিয়ায় যাঁরা এই অশ্লীল ভিডিও দেখেছেন, তাঁদের মধ্যে অনেকেই দাবি করেছেন, ভিডিওতে যে মহিলাকে দেখা যাচ্ছে, তিনিই বিধায়ক। যদিও এই দাবি অস্বীকার করেছেন ওই বিধায়ক। তাঁর অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই লাগাতার তাঁকে ফোন করে বিরক্ত করা হচ্ছে।

পাকিস্তানের এই মহিলা বিধায়ক প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজের ঘনিষ্ঠ বলে পরিচিত। বিরোধী দলের বিধায়ক হিসেবে তিনি নানা ইস্যুতে ইমরান খান সরকারের সমালোচনা করে আসছেন বলে জানা গিয়েছে। এহেন একজন মহিলা বিধায়কের অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার ঘটনা পাকিস্তানের রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে। ওই বিধায়ক দ্রুত তদন্ত শেষ করে দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন। তবে তদন্তের গতি-প্রকৃতি কোনদিকে, সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Red Sea Shipwreck: অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget