এক্সপ্লোর

কাশ্মীর অবিচ্ছেদ্য অঙ্গ, ভারতের দাবিকে 'হাস্যকর' বলে পাক পার্লামেন্টে গৃহীত প্রস্তাব

ইসলামাবাদ: 'আত্মনিয়ন্ত্রণের অধিকার চেয়ে কাশ্মীরীদের আন্দোলনে'র প্রতি সহমর্মিতা জানিয়ে প্রস্তাব গৃহীত পাকিস্তানের পার্লামেন্টে। গতকাল পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে কাশ্মীর বিষয়সংক্রান্ত মন্ত্রী বারজিস তাহিরের পেশ করা ওই প্রস্তাবে 'রাষ্ট্রপুঞ্জে অনুমোদিত প্রস্তাব অনুযায়ী কাশ্মীরীদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের ন্যায্য দাবিতে গড়ে ওঠা আন্দোলনে রাজনৈতিক, নৈতিক, কূটনৈতিক সমর্থন জানানো হয়েছে।' রেডিও পাকিস্তানের খবর, কাশ্মীর তার অবিচ্ছেদ্য অঙ্গ, ভারতের এই দাবিকে 'হাস্যকর' আখ্যা দিয়ে খারিজ করা হয়েছে ওই প্রস্তাবে। বলা হয়েছে, ভারত নিজেই রাষ্ট্রপুঞ্জে ইস্যুটা নিয়ে গিয়েছে, দুটি সার্বভৌম দেশের বিতর্ক হিসাবে দেখিয়ে। পাশাপাশি প্রস্তাবে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দায়ী করে নিন্দা করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর। পাকিস্তানের এও অনুযোগ, আন্তর্জাতিক মহল কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে বরাবরই মুখে কুলুপ এঁটে রয়েছে। প্রসঙ্গত, খোদ পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গত রবিবার 'কাশ্মীর সংহতি দিবস' উপলক্ষ্যে কাশ্মীর ইস্যু দেশভাগের অসমাপ্ত অ্যাজেন্ডা বলে মন্তব্য করেন। তাঁর এও দাবি, রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদে সবচেয়ে পুরানো এই কাশ্মীর ইস্যু। ভারত ও পাকিস্তানের মধ্যে জ্ম্মু ও কাশ্মীরই মূল বিবাদ। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাবের সঙ্গে সাযুজ্য রেখে এর সমাধান না হলে এই অঞ্চলের মানুষের শান্তি, সমৃদ্ধির স্বপ্ন অধরাই থেকে যাবে। পাক প্রধানমন্ত্রীর মন্তব্যের পরদিনই পাক পার্লামেন্টে গৃহীত হল কাশ্মীর প্রস্তাবটি। তাতে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদকে ডাক দেওয়া হয়েছে, কাশ্মীরীদের আত্মনিয়ন্ত্রণের অধিকার দেওয়ার লক্ষ্যে তারা নিজেরাই যেসব প্রস্তাব নিয়েছে, সেগুলির রূপায়ণে স্পষ্ট ব্যবস্থা নেওয়া হোক। প্রস্তাবে আন্তর্জাতিক মহলকে কাশ্মীরের পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করার আর্জি জানিয়ে ভারতকেও মানবাধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকারকে মর্যাদা দেওয়ার আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Sajeeb Wazed Joy : 'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার

ভিডিও

Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget