এক্সপ্লোর

আমেরিকার সঙ্গে সামগ্রিক সম্পর্ক খতিয়ে দেখছে পাকিস্তান, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর

ইসলামাবাদ: ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে পাকিস্তানকে দুষেছেন সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয় দেওয়ার অভিযোগে। স্বাভাবিক ভাবেই অখুশি পাকিস্তান আমেরিকার সঙ্গে সম্পর্ক সামগ্রিকভাবে খতিয়ে দেখছে বলে জানালেন পাক প্রতিরক্ষামন্ত্রী খুররম দস্তগীর খান। পাক সংবাদপত্র দি ডন-এর খবর, ভারতের দিক থেকে পাকিস্তানের সামনে তৈরি হওয়া 'বিপদ' আমেরিকা উপেক্ষা করছে বলেও অভিযোগ করেন তিনি। পাক প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুক্তি, তথ্য ও প্রমাণ দিয়ে আমরা আমাদের বক্তব্য ব্যাখ্যা করব। কিন্তু ওদের খুশি করা আমাদের কাজ নয়। ভবিষ্যতের দ্বিপাক্ষিক বোঝাপড়া নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনার আগে পাক সরকার আঞ্চলিক স্তরে তত্পরতা বাড়াচ্ছে বলেও জানান তিনি। খান বলেন, পাকিস্তান, আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে খোলামেলা আলোচনা হওয়া উচিত, কেননা তাদের মধ্যে মতভেদ থাকলে তা আফগানিস্তান ও অন্যান্য আঞ্চলিক ইস্যুতেও তার প্রভাব পড়বে। তিনি ক্ষোভের সুরে জানান, ভারত সম্পর্কে পাকিস্তানের মনোভাবের শরিক নয় আমেরিকা। এমনকী আমেরিকা, ভারত ও আফগানিস্তানের আঁতাত পাকিস্তানের কাছে বিপদ বলেও দাবি করেন তিনি। বলেন, আমেরিকা সব জানে, কিন্তু নিজের কৌশলগত স্বার্থে আমরা যেসব বিপদের মুখে রয়েছি, সেগুলি উপেক্ষা করে চলেছে। তবে আমেরিকার সঙ্গে আগামীদিনের আলোচনায় ভারত সম্পর্কে আপত্তি, উদ্বেগের কথা পাকিস্তান বলে যাবে। ভারতের দিক থেকে আমাদের যে বিপদ হতে পারে, তা আমেরিকা উপেক্ষা করতে পারে না। পাশাপাশি আমেরিকা বারবার গোলপোস্ট বদলাচ্ছে বলে মন্তব্য করে তা পাকিস্তানের সামনে আরেকটি চ্যালেঞ্জ বলে অভিমত জানান খান। বলেন, পাকিস্তান আমেরিকাকে এই পরামর্শই দিতে চায় যে, আফগানিস্তানে আক্রমণাত্মক অভিযান তীব্র, জোরদার করে লাভ হবে না, আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার রাজনৈতিক বোঝাপড়াই হওয়া কাম্য। ডন-এর খবর, পাক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির সঙ্গে আগামী সপ্তাহে নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের সভায় যোগ দেবেন বিদেশমন্ত্রী খোয়াজা আসিফ। তিনি ওয়াশিংটনে মার্কিন বিদেশসচিব রেক্স টিলারসনের সঙ্গে দেখা করতে যেতে পারেন বলে শোনা যাচ্ছে। বৈঠকটি হওয়ার কথা ছিল আগস্টের মাঝামাঝি। তবে ট্রাম্প আফগানিস্তান পলিসি ঘোষণার পর পাকিস্তানের আর্জিতে তা স্থগিত রাখা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Japan Earthquake : উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
PoK Firing: নির্বাচন ঘিরে উত্তপ্ত PoK, নির্বিচারে গুলি পাক সেনার, ২৪ ঘণ্টায় নিহত ২০, আহত ৫০
নির্বাচন ঘিরে উত্তপ্ত PoK, নির্বিচারে গুলি পাক সেনার, ২৪ ঘণ্টায় নিহত ২০, আহত ৫০
US-Iran War: ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?

ভিডিও

Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget