এক্সপ্লোর

সিন্ধু জলবন্টন চুক্তিতে কোনও পরিবর্তন মেনে নেবে না পাকিস্তান:সূত্র

ইসলামাবাদ:  উরি হামলার পর ভারতের তরফে হুঁশিয়ারি দেওয়া হয় ৫৬ বছরের পুরনো সিন্ধু জলবন্টন চুক্তি পুনর্বিবেচনা করে দেখার কথা ভাবছে ভারত। এরপরই পাল্টা চাপে পড়ে যায় পাকিস্তান। সূত্রের খবর, সম্প্রতি ইসলামাবাদের তরফে কার্যত হুঁশিয়ারি দেওয়া হয়েছে সিন্ধু জলবন্টন চুক্তিতে সামান্য কোনও পরিবর্তন মেনে নেবে না পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর স্পেশাল অ্যাসিসট্যান্ট তারিখ ফতেমি ডন-কে দেওয়া এক সাক্ষাত্কারে দাবি করেছেন, পাকিস্তানের অবস্থান বিবেচনা করেই চুক্তিটি তৈরি হয়েছিল। তাঁর আশা ভারত এবং পাকিস্তান দুদেশেই যেকোনও পরিস্থিতিতে কথায় এবং কাজে চুক্তিটির যথার্থ সম্মান করবে। সম্প্রতি কিষেনগঙ্গা (৩৩০ মেগাওয়াট) এবং রটলে (৮৫০ মেগাওয়াট), এই দুই জলপ্রকল্পকে নিয়ে সমস্যার সূত্রপাত। বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ সরূপ জানতে চান, কিষেনগঙ্গা জলপ্রকল্প নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, কেন কোনও বিশেষজ্ঞদের মত নিয়ে তার সমাধান করা যাবে না। পাকিস্তান মূলত এই জায়গাতেই আপত্তি তুলেছে। এমনকি ভারত মনে করে, দীর্ঘসময় ধরে আলোচনা করে বিশেষজ্ঞদের মতামত নেওয়া উচিত্ এবিষয়ে। ভারতের এই গরিমসির সিদ্ধান্তেই চাপে পাকিস্তান। প্রসঙ্গত, ইসলামাবাদের দাবি, নয়াদিল্লি এর আগেও বিভিন্ন বিষয়ে এক পদ্ধতি নিয়ে সমস্যায় ফেলেছে। ১৯৬০ সালে যে চুক্তি নথিভূক্ত হয়েছিল, সেখানে বলা হয়েছিল ভারতের পূর্বের তিনটি নদী বিপাশা, রবি এবং শতদ্রুর ওপর নিয়ন্ত্রণ থাকবে। পাকিস্তানের পশ্চিমের সিন্দু নদ, চেনাব এবং ঝিলম-এর ওপর অধিকার থাকবে। সাম্প্রতিক সমস্যার সূত্রপাত হল ভারত তাদের দুটি জলপ্রকল্পই কিষেনগঙ্গা এবং চেনাবের ওপর তৈরি করছে, ইসলামাবাদের দাবি যা সিন্ধু চুক্তি লঙ্ঘন করছে। এই সমস্যা গত কয়েক মাসে আরও ঘনিভূত হয়েছে কারণ, উরি হামলার পর মোদী হুঁশিয়ারি দেন পাকিস্তানে জল যাওয়া বন্ধ করে দেওয়া হবে। সিন্ধু চুক্তিতে সাম্প্রতিক অচলাবস্থা নিয়ে  পাকিস্তান আদালতের মধ্যস্থা দাবি করেছে। কিন্তু এই দাবির বিরোধিতা করেছে নয়াদিল্লি। আপাতত এই চুক্তিকে কেন্দ্র করে নয়া অস্থিরতা তৈরি হয়েছে দুদেশের মধ্যে।

সেরা শিরোনাম

AI News : 'কোভিডের থেকেও বড় বিপর্যয় আসতে পারে ২০২৭-এ', ২০৩০-এর আগেই মানবজাতির অবলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা গবেষকের
'কোভিডের থেকেও বড় বিপর্যয় আসতে পারে ২০২৭-এ', ২০৩০-এর আগেই মানবজাতির অবলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা গবেষকের
Sheikh Hasina : 'ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে...', পাকিস্তানে গিয়ে যে কথা বললেন বাংলাদেশের সংসদের অধ্যক্ষ...
'ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে...', পাকিস্তানে গিয়ে যে কথা বললেন বাংলাদেশের সংসদের অধ্যক্ষ...
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Sheikh Hasina : বাংলাদেশে গ্রেফতার এবার শেখ হাসিনার প্রাক্তন ডেপুটি প্রেস সেক্রেটারি-সহ ৩
বাংলাদেশে গ্রেফতার এবার শেখ হাসিনার প্রাক্তন ডেপুটি প্রেস সেক্রেটারি-সহ ৩

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget