এক্সপ্লোর

রাষ্ট্রসঙ্ঘে কাশ্মীর প্রসঙ্গ তুলল পাকিস্তান, পরমাণু হামলার হুমকি

নয়াদিল্লি: পাকিস্তান এখনও জঙ্গিদের ধাত্রীভূমি বলে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ রাষ্ট্রসঙ্ঘে যে বিবৃতি দিয়েছেন, তার জবাবে ইসলামাবাদ এবার পরমাণু হামলার হুঁশিয়ারি দিল। পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি রাষ্ট্রসঙ্ঘে কাশ্মীর প্রসঙ্গ তুলে বলেছেন, ভারত যদি নিয়ন্ত্রণরেখা পেরিয়ে হামলার চেষ্টা করে, তবে তাঁরা কঠোরভাবে তার জবাব দেবেন। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ গতকাল রাষ্ট্রসঙ্ঘে বলেন, পাকিস্তান খুনিদের সম্মানিত করছে, তাদের হাতে নিরপরাধ মানুষের রক্ত দেখতে পাচ্ছে না। জবাবে কুরেশি বলেছেন, কাশ্মীর সমস্যার কারণেই ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি আসছে না, কাশ্মীর মানবতার বিবেকের ওপর কালো দাগ। যদি ভারত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে হামলার চেষ্টা করে বা পাকিস্তানের বিরুদ্ধে সীমিত সময়ের যুদ্ধের চেষ্টা করে, তবে মুখের মত জবাব দেওয়া হবে তাদের। কুরেশি বলেন, দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে পরমাণু অস্ত্রসম্ভার সম্পর্কে সংযম বজায় রাখার কথা কিন্তু যেভাবে এক পক্ষ বিধ্বংসী অস্ত্রশস্ত্র তৈরি করছে, তাদের যেভাবে কিছু রাষ্ট্র অস্ত্রশস্ত্র ও উন্নততম প্রযুক্তির যোগান দিচ্ছে, আর তারা আক্রমণাত্মক হয়ে উঠছে তাতে পরমাণু যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দিতে পারছে না পাকিস্তান। আর ইসলামাবাদ যে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না তারও কোনও নিশ্চয়তা দেবে না তারা। বিদেশমন্ত্রী পর্যায়ের কথাবার্তা বন্ধ হয়ে যাওয়ার দায়ও পুরোপুরি ভারতের ঘাড়ে চাপিয়ে কুরেশি বলেছেন, দিল্লিই আলোচনা বন্ধ করেছে, তারা শান্তির থেকে রাজনীতিতে বেশি বিশ্বাসী। কুরেশির বক্তব্য উড়িয়ে দিয়েছে ভারত। তারা বলেছে, দিল্লির বিরুদ্ধে মিথ্যে অভিযোগের বন্যা বইয়ে পাক বিদেশমন্ত্রী ২০১৪-র পেশোয়ার স্কুল হামলায় প্রাণ হারানো নিরপরাধ শিশু ও কিশোর কিশোরীদের স্মৃতিকে অসম্মান করেছেন। গোটা বিশ্ব জানে, ওই হামলা চালায় পাক তালিবান, অথচ কুরেশির দাবি, ভারত ঘটনার সঙ্গে যুক্ত। প্রতিবেশী রাষ্ট্রে অশান্তি বাধাতে ও তাদের জমি দখল করতে পাকিস্তান যে জঙ্গি নামের ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করেছে, তার কাজকর্ম থেকে বিশ্ববাসীর নজর ঘোরাতেই ভারতের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joe Biden Health Updates: অনেকটাই ছড়িয়েছে ক্য়ান্সার, কুরে কুরে খাচ্ছে ভিতর থেকে, সঙ্কটজনক আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন
অনেকটাই ছড়িয়েছে ক্য়ান্সার, কুরে কুরে খাচ্ছে ভিতর থেকে, সঙ্কটজনক আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন
Bangladesh News : বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget