এক্সপ্লোর

পাক পরমাণু নীতির ফলে ভারতের সঙ্গে বাঁধতে পারে সংঘর্ষ, আশঙ্কা মার্কিন রিপোর্টে

ওয়াশিংটন: ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু সংঘর্ষের সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি, মার্কিন কংগ্রেসে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, যে হারে পাকিস্তান নিজেদের পরমাণু অস্ত্রসম্ভারকে প্রসারিত করছে, নিত্যনতুন পারমাণবিক অস্ত্রের দিকে ঝুঁকছে এবং পূর্ণ শক্তিতে প্রথমেই পরমাণু হামলার নীতি নিয়েছে, তাতে বিশেষজ্ঞদের মতে প্রতিবেশী ভারতের সঙ্গে তাদের সংঘর্ষ লাগতেই পারে। কংগ্রেসানাল রিসার্চ সার্ভিস (সিআরএস) নামের ওই রিপোর্ট বলছে, পাকিস্তানের হাতে বর্তমানে ১১০-১৩০টি পরমাণু অস্ত্র রয়েছে। তবে, এর বেশিও থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সর্বশেষ রিপোর্ট। সেখানে বলা হয়েছে, পাকিস্তানের পরমাণু অস্ত্রসম্ভারের মূল লক্ষ্যই হল ভারতের প্রতিরক্ষাকে ধ্বংস করা। যাতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে লড়াই না চালাতে পারে। প্রসঙ্গত, রিপোর্টটি এমন সময়ে প্রকাশিত হয়েছে যথন ৪৮টি দেশকে নিয়ে গঠিত পরমাণু সরবরাহকারী রাষ্ট্রের গোষ্ঠী (এনএসজি)-তে অন্তর্ভুক্ত হওয়ার জন্য ভারতের মতোই চেষ্টা চালাচ্ছে পাকিস্তানও।  গত কয়েক সপ্তাহ ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাক রাষ্ট্রদূত সহ সেদেশের শীর্ষ নেতৃত্ব মার্কিন সাংসদদের ক্রমাগত চিঠি দিয়ে, দেখা করে এনএসজি সদস্যপদ আদায় করার চেষ্টা চালাচ্ছেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আরও আশঙ্কা, পাক সরকারের ওপর যখন তখন অভ্যুত্থানের ছায়া নেমে আসতে পারে। এছাড়া, পাক পরমাণু কমপ্লেক্সের মধ্যে থেকেই পরমাণু অস্ত্র বা প্রযুক্তি গায়েব হতে পারে। যদিও, পাক ও মার্কিন প্রশাসন উভয়ই আশ্বাস দিয়েছে যে, পাকিস্তানের পরমাণু অস্ত্র নিরাপদই আছে, তবুও, পাকিস্তানের অভ্যন্তরীণ অস্থিরতার জন্য সেই নিরাপত্তা বিঘ্নিত হতেই পারে। পাশাপাশি, পাকিস্তান যে অন্য দেশকে পরমাণু প্রযুক্তি পাচার করছে না, সেই নিশ্চয়তাও নেই। ফলে, সব মিলিয়ে যদি ভারতীয় উপমহাদেশে পরমাণু সংঘর্ষ বাঁধে, তাহলে তার ফল ভয়াবহ হবে।  
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump : 'টার্গেট করার মতো আর কিছু অবশিষ্ট নেই', ইরানের সঙ্গে 'শীঘ্রই' সংঘর্ষ শেষের ইঙ্গিত ট্রাম্পের
'টার্গেট করার মতো আর কিছু অবশিষ্ট নেই', ইরানের সঙ্গে 'শীঘ্রই' সংঘর্ষ শেষের ইঙ্গিত ট্রাম্পের
Sudan News : সুদানের স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রে ড্রোন হামলা, নিহত ১৭ ! অধিকাংশই স্কুলছাত্রী
সুদানের স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রে ড্রোন হামলা, নিহত ১৭ ! অধিকাংশই স্কুলছাত্রী
Strait of Hormuz: ফের জাহাজে হামলা, এবার হরমুজ প্রণালীতে, আমিরশাহি থেকে পণ্য আসছিল গুজরাতে
ফের জাহাজে হামলা, এবার হরমুজ প্রণালীতে, আমিরশাহি থেকে পণ্য আসছিল গুজরাতে
Global Oil Crisis: আগুন হবে তেলের দাম? ২০০ ডলারের গণ্ডি ছাড়িয়ে যাবে? বিপদ ঠেকানো যাবে কি, বাড়ছে উদ্বেগ
আগুন হবে তেলের দাম? ২০০ ডলারের গণ্ডি ছাড়িয়ে যাবে? বিপদ ঠেকানো যাবে কি, বাড়ছে উদ্বেগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Embed widget