এক্সপ্লোর

সু কি-র শান্তি পুরস্কার বাতিল হোক, পিটিশন, প্রত্যাখ্যান নোবেল কমিটির

অসলো: রোহিঙ্গা মুসলিমদের ওপর মায়ানমার সরকারের রাষ্ট্রীয় দমনপীড়নের অভিযোগে আং সান সু কি-কে দেওয়া নোবেল শান্তি পুরস্কার খারিজের দাবিতে চেঞ্জ ডট ওআরজি পিটিশনে সই করেছেন ৩ লক্ষ ৬৫ হাজারের বেশি মানুষ। তাতে বলা হয়েছে, নিজের দেশে মানবতা-বিরোধী এই অপরাধ বন্ধে কার্যত কিছুই করেননি মায়ানমারের অঘোষিত শাসক আং সান সু কি। রোহিঙ্গা সন্ত্রাসবাদীদের ভয়াবহ হামলার পাল্টা রাখাইন প্রদেশে মায়ানমারের বাহিনীর রোহিঙ্গা জনজাতির বিরুদ্ধে নৃশংস অভিযানের অভিযোগে ক্রমবর্ধমান অসন্তোষই ফুটে উঠেছে পিটিশনে। মায়ানমারের সামরিক জুন্টার হাতে গৃহবন্দি থাকাকালে ১৯৯১ সালে নোবেল শান্তি পুরস্কার পান সু কি। ২০১০-এ মুক্তি পান, দেশের স্বাধীনতার পর অনুষ্ঠিত প্রথম বৈধ নির্বাচনে বিপুল জনসমর্থনের জোয়ারে নিজের দলকে ক্ষমতায় নিয়ে আসেন। মায়ানমার সেনার নির্বিচার হত্যা, ধর্ষণ, গ্রাম জ্বালিয়ে দেওয়ার অভিযোগ, দলে দলে রোহিঙ্গাদের মায়ানমার থেকে বাংলাদেশ পালানোয় আন্তর্জাতিক মহলে নিন্দিত, সমালোচিত হচ্ছে সু কির সরকার। রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, গত ২ সপ্তাহে প্রায় ১ লক্ষ ৬৪ হাজার উদ্বাস্তু বাংলাদেশে পালিয়েছে, এদের বেশিরভাগই রোহিঙ্গা উদ্বাস্তু। সু কি-র অবশ্য দাবি, সন্ত্রাসবাদীদের স্বার্থ পূরণে রোহিঙ্গাদের নিয়ে মিথ্যা খবরের হিমশৈলের ভিত্তিতে বিদ্বেষ ছড়ানো হচ্ছে। অসলোয় নোবেল ইনস্টিটিউটের প্রধান ওলাভ নজোলস্তাদ অবশ্য সু কি-কে দেওয়া পুরস্কার ফেরানোর দাবি উড়িয়ে বলেন, আলফ্রেড নোবেলের উইল বা নোবেল ফাউন্ডেশনের নিয়মবিধি, কোনওটাতেই পদার্থবিদ্যা, রসায়ন, চিকিত্সা, অর্থনীতি বা শান্তি, ক্ষেত্র যা-ই হোক, একবার পুরস্কার দেওয়া হয়ে গেলে প্রত্যাহারের কোনও সংস্থান নেই। সেইসঙ্গে তিনি বলেন, নোবেল কমিটি শুধুমাত্র পদক প্রাপকের পুরস্কার পাওয়ার আগের কাজকর্মই খতিয়ে দেখে, তাঁর পরবর্তী কার্যকলাপ বিচার করে দেখা হয় না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
Russia India Direct Train : সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
Pakistan News: হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
Mojtaba Khamenei Health: মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget