এক্সপ্লোর

নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে মহড়া চিনা সেনার

বেজিং: নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে সামরিক মহড়া করল চিনা সেনা।

খবরে প্রকাশ, চিনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) নবগঠিত রকেট ফোর্স সম্প্রতি সামরিক মহড়া করে। সেখানে অত্যাধুনিক মাঝারি পাল্লার ‘ডংফেং-১৬’ ক্ষেপণাস্ত্র সেখানে প্রদর্শিত হয়।

এমনিতে, নিজেদের সামরিক ক্ষমতার প্রদর্শন নিয়ে বরাবরই গোপনীয়তা বজায় রাখে চিন। তবে, এবার মহড়ার ভিডিও তারা ইন্টারনেটে প্রকাশ করেছে। সেখানে দেখানো হয়েছে, ১০ চাকার গাড়িতে সওয়ার রয়েছে এই নতুন মিসাইল।

প্রথমবার ২০১৫ সালের কুচকাওয়াজে বেজিংয়ে এই ক্ষেপণাস্ত্রটি প্রদর্শিত হয়েছিল। সূত্রের খবর, ওই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় এক হাজার কিলোমিটার। জাপানের ওকিনাওয়া, তাইওয়ান ও ফিলিপাইন্সের গুরুত্বপূর্ণ জায়গাগুলি ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে চলে এসেছে।

প্রসঙ্গত, ওকিনাওয়ায় মার্কিন নৌসেনার একটা বড় উপস্থিতি রয়েছে। দক্ষিণ চিন সাগর অঞ্চলের দখলদারি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে দীর্ঘদিন ধরেই জটিলতা রয়েছে চিনের। সেই প্রেক্ষিতে এই ক্ষেপণাস্ত্রের প্রদর্শন করল বেজিং বলেই মনে করছে আর্তর্জাতিক মহল।

অস্ত্রভাণ্ডারের মিসাইল ও ক্ষেপণাস্ত্রের জন্য বিশেষ রকেট ফোর্স গঠন করেছে পিএলএ। ভিডিওতে দেখা গিয়েছে, মিসাইল ব্রিগেডের জওয়ানরা বিভিন্ন কসরত করছেন। যুদ্ধকালীন পরিস্থিতিতে কী করে অত্যন্ত দ্রুততার সঙ্গে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হবে, দেখানো হয় সেই মহড়াও।

সেরা শিরোনাম

AI Risks: প্রাণ চলে যেতে পারে ১০০ কোটি মানুষের! সতর্ক করলেন বিল গেটস, AI-এর হাত বাঁধার আর্জি আরও এক মহারথীর
প্রাণ চলে যেতে পারে ১০০ কোটি মানুষের! সতর্ক করলেন বিল গেটস, AI-এর হাত বাঁধার আর্জি আরও এক মহারথীর
Pakistan Blast: ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, বাড়ছে হতাহত, দায় স্বীকার করল…
ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, বাড়ছে হতাহত, দায় স্বীকার করল…
India-China Relation : সম্প্রতি ব্রিকসে যোগ দিয়েছিলেন শি জিনপিং, এবার বড় মন্তব্য ভারতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূতের
সম্প্রতি ব্রিকসে যোগ দিয়েছিলেন শি জিনপিং, এবার বড় মন্তব্য ভারতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূতের
India-Bangladesh Relations : বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বড় বার্তা ভারতের
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বড় বার্তা ভারতের

ভিডিও

Kunal Ghosh: 'কুণাল ঘোষের মতো ব্যক্তিরা নিজেদের উপর আক্রমণ করিয়ে...'উত্তরপাড়ার বিধায়কের পাল্টা জবাব
Mamata Banerjee |
Burdwan BJP News: বর্ধমানে বিজেপির পার্টি অফিস ভাঙচুর,থানা চত্বরেই ২ বিজেপি নেতার বচসা, ধমক পুলিশের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ভাঙা হচ্ছে পুলিশ-কিয়স্ক
Mamata Banerjee: জ্ঞানেশ ইস্যুতে এককাট্টা বিরোধীরা, মমতার সঙ্গে ফোনে কথা রাহুলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Durga Puja Weather : পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
West Bengal Weather: ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
Employees' Provident Fund Organisation: EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
Govt. Insurance Scheme: খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
Mamata Banerjee :
"সভা বন্ধ করার চক্রান্ত" কুণালের গাড়ির উপর হামলায় সরব মমতা, পাল্টা উত্তরপাড়ার বিধায়ক
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Embed widget