এক্সপ্লোর

সমন্বয় গড়েই নাশকতার মোকাবিলা করতে হবে, এসসিও সম্মেলনে মোদী

আস্তানা: সমন্বয় গড়েই সন্ত্রাসবাদ ও চরমপন্থার মোকাবিলা করতে হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার, কাজাখস্তানের আস্তানায় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে বক্তব্য পেশ করতে গিয়ে মোদী বলেন, জঙ্গি নিয়োগ, প্রশিক্ষ, আর্থিক জোগান ও মৌলবাদের বিরুদ্ধে সকলে একসঙ্গে রুখে না দাঁড়ালে এর মোকাবিলা করা অসম্ভব।

[embed]https://twitter.com/PMOIndia/status/873094073208274949[/embed]

১২ বছর পর্যবেক্ষক হিসেবে থাকার পর ভারত আজ এই সংগঠনের সদস্যপদ পেল। এর জন্য তিনি বাকি সদস্যদের ধন্যবাদ জানান। প্রসঙ্গত, ২০০৫ সাল থেকেই ভারত এই ইউরেশীয় ব্লকের পর্যবেক্ষক সদস্য হিসেবে রয়েছে। ভারতের সঙ্গে এই সংগঠনের সদস্য হল পাকিস্তানও।

[embed]https://twitter.com/narendramodi/status/873055217289379841[/embed]

এর আগে, এদিন চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও দেখা করেন মোদী। গতমাসে বেজিংয়ে অনুষ্ঠিত হওয়া বেল্ট অ্যান্ড রোডস সম্মেলন বয়কট করেছিল ভারত। সেই দিক দিয়ে এই বৈঠক কূটনৈতিক স্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। জানা গিয়েছে, উভয় রাষ্ট্রনেতা সেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতির প্রয়াস করেন।

সাম্প্রতিককালে, চিন ও ভারতের মধ্যে কূটনৈতিক চাপানউতোর জোরালো হয়েছে। চিন-পাকিস্তান ইকনমিক করিডর (সিপিইসি) এবং এনএসজি ইস্যুতে দুদেশের মধ্যে একটা চোরাস্রোত বইছে। একদিকে, চিন ভারতের এনএসজি (নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ) সদস্যপদ ও রাষ্ট্রসংঘে জয়েশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে জঙ্গি ষোষণা করতে ভারতের দাবিকে আটকেছে চিন।

india-china meet-sco

অন্যদিকে, পাকিস্তানের সঙ্গে চিনের অর্থনৈতিক করিডর প্রসঙ্গেও আপত্তি জানিয়েছে ভারত। পাশাপাশি, দক্ষিণ চিন সাগরে বেজিংয়ের একাধিপত্য এবং দেশের উত্তর-পূর্ব প্রান্তে দুদেশের মধ্যে সীমান্ত জটিলতা নিয়েও দুদেশের সম্পর্কে একটা শীতলতা এসেছে।

শি জিনপিং, যিনি চিনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র সাধারণ সম্পাদকও বটে, এদিন তাঁর সঙ্গে বৈঠকের পর মোদী টুইট করে লেখেন, আমরা ভারত-চিন সম্পর্ক ও তার উন্নয়ন নিয়ে আলোচনা করেছি। এখানে বলে রাখা প্রয়োজন, গতকাল রাতে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন মোদী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget