এক্সপ্লোর

রাশিয়ার প্রথম করোনা ভ্যাকসিন 'স্পুটনিক ভি' ও হাজারো প্রশ্ন

স্পুটনিক ভি। রাশিয়ার তৈরি প্রতিষেধক মানবশরীরে দীর্ঘস্থায়ী রোগ-প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম বলে জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অথচ মানবদেহে পরীক্ষার তৃতীয় পর্যায় এখনও বাকি।

মস্কো:স্পুটনিক ভি। রাশিয়ার তৈরি করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিষেধক মানবশরীরে দীর্ঘস্থায়ী রোগ-প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম বলে জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অথচ মানবদেহে পরীক্ষার তৃতীয় পর্যায় এখনও বাকি। সেই পরীক্ষা শেষ হওয়ার আগেই প্রতিষেধকের কার্যকারিতা নিয়ে রাশিয়া কী করে এতটা নিশ্চিত হল উঠছে প্রশ্ন। পুতিনের মেয়ের উপর এই প্রতিষেধক প্রয়োগ করা হয়েছে। মেয়ে সুস্থ রয়েছে বলেও জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। কিন্তু কী ভাবে এই টিকা তৈরি হল, মানবদেহের পক্ষে তা কতটা নিরাপদ, কোভি়ড-১৯ রুখতে তা কত শতাংশ সক্রিয় সে বিষয়ে কোনও তথ্য বিজ্ঞানী বা স্বাস্থ্যকর্তা কারও কাছে নেই। রাশিয়ার এই ভ্যাকসিন সম্পর্কে প্রকাশিত তথ্যের অভাবের কারণে বিজ্ঞানী, স্বাস্থ্য কর্তৃপক্ষ ও সাধারণ মানুষ সম্পূর্ণ অন্ধকারে। রাশিয়ার এই প্রতিষেধক ইতিমধ্যেই ব্যবহার করার মতো স্তরে পৌঁছে গিয়েছে তেমন তথ্য তাঁর কাছে নেই বলে জানিয়েছেন আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব এলার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ-র অধিকর্তা অ্যান্টনি ফাউসি। রাশিয়ার ব্যবসায়িক সংস্থা সিসটেমা আশা করছে যে, চলতি বছরের শেষ দিকে গামালেয়া ইনস্টিটিউটের তৈরি এই ভ্যাকসিনের গণ উত্পাদন শুরু করা যাবে। রাশিয়ার প্রশাসনিক কর্তারা জানাচ্ছেন, চলতি মাসের শেষে বা সেপ্টেম্বরের প্রথমে স্বেচ্ছায় এগিয়ে আসা স্বাস্থ্য বিভাগের কর্মীদের উপর দেওয়া এই টিকা প্রয়োগ করা হবে। তারপর শিক্ষক-শিক্ষিকাদের উপর। অক্টোবরে সাধারণ মানুষের জন্য মিলবে বলে আশা করা হচ্ছে। প্রতিটি ভ্যাকসিনের দুটি ডোজ দেওয়া হবে। যার মধ্যে করোনা ভাইরাসের এস -অ্যান্টিজেন থাকবে। মানবদেহে প্রবেশের পর রোগ-প্রতিরোধ ক্ষমতা গ়ড়ে তুলবে। এই ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে যে প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে, তা দুই দশক ধরে গড়ে তুলেছেন রুশ বিজ্ঞানী। ইবোলা সহ অতীতের বিভিন্ন ভ্যাকসিনের ভিত্তিকে গড়ে তোলা হয়েছে এই প্ল্যাটফর্ম। কিন্তু শেষ পর্বের পরীক্ষার আগে, সুরক্ষা, কার্যকারিতা নিয়ে সুনিশ্চিত না হয়ে এত তাড়াহুড়ো করে কেন প্রতিষেধক তৈরির দাবি করে বসল পুতিন প্রশাসন? প্রশ্ন থেকে যাচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget