এক্সপ্লোর

ভারতীয় কলসেন্টার কর্মীদের ইংরেজি উচ্চারণ নিয়ে ব্যঙ্গ ট্রাম্পের

ওয়াশিংটন: ভারতের কলসেন্টার কর্মীদের ব্যঙ্গ করলেন আমেরিকার নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ভারতীয়দের ইংরেজি উচ্চারণ নিয়ে ঠাট্টা করলেন তিনি। পাশাপাশি অবশ্য ভারতের প্রশংসাও করেছেন ট্রাম্প। ভারতীয় নেতাদের ওপর তাঁর কোনও ক্ষোভ নেই বলেও মন্তব্য করেছেন তিনি। ডেলাওয়ায় এক প্রচার সভায় ট্রাম্প ভারতীয় কল সেন্টারের কর্মীদের ব্যঙ্গ-বিদ্রুপ করে বুঝিয়ে দিয়েছেন যে, আমেরিকার বিভিন্ন কোম্পানির আউটসোর্সিং-র বিরোধী তিনি। ডেলাওয়ার আমেরিকার ব্যাঙ্কিং ও ক্রেডিট কার্ড শিল্পের কেন্দ্র। ব্যাঙ্ক অফ আমেরিকা, সিটিব্যাঙ্ক ডেলাওয়ার, এম অ্যান্ড টি ব্যাঙ্ক এবং পিএনবি ফিনান্সিয়াল সার্ভিসেস গ্রুপের মতো কোম্পানি রয়েছে এখানে। এখানে সভায় ট্রাম্প জানান, তিনি তাঁর ক্রেডিট কার্ড কোম্পানির গ্রাহক পরিষেবা সেন্টার কোথায়, তা জানার জন্য ফোন করেছিলেন। তাঁর ফোন ধরেন ভারতের এক কল সেন্টার কর্মী। এরপর কী ভাবে তাঁরা ফোন ধরেন, কথা বলেন এমনকী ফোন কাটেন—  তা নকল করে দেখান ট্রাম্প। ট্রাম্র বলেছেন, এই সব আমেরিকান কোম্পানিগুলি ভারতের মতো বিভিন্ন  দেশ থেকে তাদের গ্রাহক পরিষেবার আউটসোর্সিং করে প্রচুর অর্থ উপার্জন করছে। এভাবে আমেরিকা থেকে ব্যবসা অন্যত্র সরিয়ে দেওয়ার সুযোগ করে দেওয়ায় আমেরিকার নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি।  তিনি বলেছেন, ‘ শিশুর হাত থেকে ক্যান্ডি ছিনিয়ে নেওয়ার মতো করে আমেরিকার থেকে ব্যবসা অন্য কোনও দেশ ছিনিয়ে নিয়ে যাবে, এমনটা হতে পারে না।’ ট্রাম্প বলেছেন, ভারত, চীন বা অন্যান্য দেশের প্রতি তিনি হতাশ নন। তিনি হতাশ আমেরিকান নেতৃত্বের প্রতি। উল্লেখ্য, প্রচারের শুরু থেকেই ট্রাম্প দেশে কর্মসংস্থান ফেরাতে ভারত-চিন প্রভৃতি দেশ থেকে আউটসোর্সিং বন্ধ করার পক্ষে সওয়াল করে আসছেন।

সেরা শিরোনাম

China On India-Japan: ভারত-জাপান বন্ধুত্বে ঘুম উড়েছে চিনের
ভারত-জাপান বন্ধুত্বে ঘুম উড়েছে চিনের
Indus Waters Treaty : 'ইসলামাবাদ সেই হাতগুলো কেটে ফেলবে', সিন্ধু জলচুক্তি ইস্যুতে পাক মন্ত্রীর হুমকির জবাবে ভারত বলল...
'ইসলামাবাদ সেই হাতগুলো কেটে ফেলবে', সিন্ধু জলচুক্তি ইস্যুতে পাক মন্ত্রীর হুমকির জবাবে ভারত বলল...
Bus Accident : পাহাড়ি বাঁকে ঘোরার সময় ব্রেক ফেল ? দুর্ঘটনায় মহিলা-শিশু-সহ ৪০ জনের মৃত্যু পাকিস্তানে
পাহাড়ি বাঁকে ঘোরার সময় ব্রেক ফেল ? দুর্ঘটনায় মহিলা-শিশু-সহ ৪০ জনের মৃত্যু পাকিস্তানে
৮ দিন ধরে ১৪০ টন ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে, ১০০ ঘণ্টার অভিযানে বিস্ময়করভাবে উদ্ধার নিরাপত্তাকর্মী
৮ দিন ধরে ১৪০ টন ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে, ১০০ ঘণ্টার অভিযানে বিস্ময়করভাবে উদ্ধার নিরাপত্তাকর্মী

ভিডিও

Sebaashroy : স্বাস্থ্যসাথীর টাকা 'হাতাতে' সেবাশ্রয়ের রোগীদের পাঠানো হত বেসরকারি হাসপাতালে!
Debraj Chakraborty : দেবরাজ চক্রবর্তীর সম্পত্তির পরিমাণ নিয়ে একাধিক অভিযোগ বিজেপির!
Abhishek Banerjee :পরপর ইডি ও সিবিআই-র জিজ্ঞাসাবাদ, এবার সোশ্যাল মিডিয়ায় সুর চড়ালেন অভিষেক
TMC Bhawan Controversy : তৃণমূল ভবন কার? 'কালীঘাট তৃণমূল' নাকি 'ঋতব্রত তৃণমূল', কোন শিবিরের ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৩.০৭.২০২৬)।'সেবাশ্রয়'-এ 'অনিয়ম',অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৬ আইনের ২৭ ধারায় মামলা রুজু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget