এক্সপ্লোর

Rishi Sunak New UK PM: ঔপনিবেশিক ইতিহাসের ক্ষতে প্রলেপ! ঋষি সুনকের হাতে ব্রিটেনের শাসনভার, পৌরহিত্যে রাজা চার্লস

King Charles: ব্রিটেনের ইতিহাসে বিগত ২০০ বছরে ঋষিই দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী।

লন্ডন: প্রায় ২০০ বছর তাদের হাতে পরাধীন ছিল ভারত। সেই ব্রিটেনের (Britain Prime Minister) শাসনভারই এ বার ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনকের (Rishi Sunak) হাতে। একদিন আগেই ব্রিটিশ পার্লামেন্টে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি। মঙ্গলবার তাঁকে দেশের প্রশাসনিক প্রধান নিযুক্ত করলেন ব্রিটেনের রাজা চার্লস (King Charles)। ফলে আজ থেকেই ব্রিটেনের শাসনভার হাতে পেলেন ঋষি।

মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে ব্রিটেনের শাসনভার পেলেন ঋষি

ব্রিটেনের ইতিহাসে বিগত ২০০ বছরে ঋষিই দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী। এই প্রথম ভারতীয় বংশোদ্ভূত কেউ সে দেশের প্রধানমন্ত্রী হলেন যেমন, তেমনই হিন্দু ধর্মাবলম্বী প্রথম প্রধানমন্ত্রীও ঋষি। ঋষির হাত ধরে এই নিয়ে চলতি বছরেই তৃতীয় প্রধানমন্ত্রী পেল ব্রিটেন। মাত্র ৪৯ দিনের মাথায় পদত্যাগ করেন লিজ ট্রাস। তার পরই ঋষি প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন।

আরও পড়ুন: Narayana Murthy : জামাই ঋষি সুনকের হাতে ব্রিটেনের রাশ, কী বললেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তি ?

মঙ্গলবার ঋষিকে বাকিংহাম প্যালেসে ডেকে পাঠান রাজা চার্লস। সেখানে দু’জনের সাক্ষাৎ করেন বেশ কিছু ক্ষণ। তার পরই ঋষিকে সরকার গড়তে আহ্বান জানান রাজা চার্লস। ঋষি জানিয়েছেন, পূর্বসূরিদের হাতে যা ভুলভ্রান্তি হয়েছে, তা সংশোধন করে, ব্রিটেনের অর্থনীতিকে পুনরায় দাঁড় করাতে বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে তাঁকে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়লেন ঋষি সুনক

এর আগে, গত মাসে লিজের কাছেই হেরে যান ঋষি। কিন্তু প্রতিশ্রুতি দিলেও, দ্রুত সমস্যার সমাধান বার করতে পারেননি তিনি। তার জেরে কার্যত চাপের মুখে পড়েই ৪৫ দিনের মাথায় পদত্যাগ করতে হয় তাঁকে।  এর পরই কনজারভেটিভ পার্টির তরফে ভারতীয় বংশোদ্ভূত ঋষিকে এগিয়ে দেওয়া হয়। পেনি মরদাউন্টও দৌড়ে ছিলেন। কিন্তু তিনি পিছিয়ে যাওয়ায়, শেষমেশ সর্বসম্মতিতে জয়ী হন ঋষিই। ৩৫৭ জন সাংসদ তাঁকে সমর্থন করেন।

শাসনভার হাতে পেয়ে বুধবারই দেশের পার্লামেন্ট অধিবেশনে অংশ নেবেন ঋষি। সেখানেই নিজের সরকারের বিভিন্ন মন্ত্রকে কাদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে, জানাবেন তিনি। মাত্র ১১ দিন আগেই জেরেমি হান্টকে দেশের অর্থমন্ত্রী নিযুক্ত করেছিলেন লিজ। তিনি পদে থেকে যাবেন বলেই অনুমান করা হচ্ছে। কারণ রবিবার ঋষির পক্ষে সওয়াল করেছিলেন জেরেমি। 

সেরা শিরোনাম

Pakistan News: হিন্দু সন্ন্যাসিনীর নামে স্মারক কয়েন প্রকাশ করল পাকিস্তান, মাতা হাসি দেবীকে শ্রদ্ধার্ঘ্য় স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের
হিন্দু সন্ন্যাসিনীর নামে স্মারক কয়েন প্রকাশ করল পাকিস্তান, মাতা হাসি দেবীকে শ্রদ্ধার্ঘ্য় স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের
Bangladesh News: ‘মুক্তিযোদ্ধারা না থাকলে পাকিস্তানের বুটের লাথি খেয়ে থাকতে হতো’, বললেন হাসিনা, ফেরা নিয়ে এখনও পরিস্থিতি টালমাটাল
‘মুক্তিযোদ্ধারা না থাকলে পাকিস্তানের বুটের লাথি খেয়ে থাকতে হতো’, বললেন হাসিনা, ফেরা নিয়ে এখনও পরিস্থিতি টালমাটাল
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Uber Driver Killed: নাম অপছন্দ, উবের চালককে শেষ করে দিলেন যাত্রী, অভিযুক্তর কীর্তি শুনে শিউরে উঠছেন সকলে
নাম অপছন্দ, উবের চালককে শেষ করে দিলেন যাত্রী, অভিযুক্তর কীর্তি শুনে শিউরে উঠছেন সকলে

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget