এক্সপ্লোর

ট্রাম্পের জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী ঘোষণার বিরুদ্ধে পাকিস্তানে মিছিলের নেতৃত্বে মুম্বই হামলার মাস্টারমাইন্ড সঈদ

লাহোর: ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী ঘোষণার বিরোধিতা করেছে পাকিস্তান। এবার মুম্বই সন্ত্রাসবাদী হামলার মাস্টারমাইন্ড হাফিজ সঈদ ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে মিছিলের নেতৃত্ব দিল। নিষিদ্ধ ঘোষিত জামাত-উদ-দাওয়া প্রধানকে গত ২৪ নভেম্বর আদালতের নির্দেশে ছেড়ে দেওয়া হয়েছে পাকিস্তানে। গত ৩১ জানুয়ারি থেকে গৃহবন্দি ছিল সে। মুক্তি পাওয়ার পর এদিন প্রথম প্রকাশ্যে এসেই সে শুক্রবারের প্রার্থনার পর লাহোরের চৌবুরজিতে জামাত দপ্তরের বাইরে মিছিল করে। মিছিলে আমেরিকা, ভারতের বিরুদ্ধে স্লোগান ওঠে। আমেরিকা আগেই তার মাথার ১ কোটি মার্কিন ডলার দাম ঘোষণা করেছে। সঈদ এদিন মিছিলে জানিয়েছে, ডিফেন্স কাউন্সিল পাকিস্তান মুসলিম দেশগুলিকে প্রতিনিধিদল পাঠিয়ে তাদের বোঝাবে, যাতে জেরুজালেমে দূতাবাস না খোলে তারা। ডিফেন্স কাউন্সিলের সক্রিয় সদস্য জামাত, যারা আসলে সঈদের নিষিদ্ধ সংগঠন লস্কর-ই-তৈবার প্রকাশ্য সংগঠন বলে মত পর্যবেক্ষকদের। সঈদ সমাবেশে বলেছে, কোনও মুসলিম দেশ জেরুসালেমে কনস্যুলেট খুললে তাকে যেন মুসলিম দুনিয়ায় কোথাও দূতাবাস খুলতে দেওয়া না হয়। মুসলিম দেশগুলিকে আমেরিকার বিরুদ্ধে একজোট হওয়া উচিত বলে অভিমত জানায় সে। বলেছে, আমরা লোকজন জড়ো করে আমেরিকার বিরুদ্ধে সংগঠিত প্রচার চালাব। সঈদের বক্তব্য, পাকিস্তান সরকারকে এখনই ট্রাম্পের ঘোষণার ব্যাপারে পার্লামেন্টের যৌথ অধিবেশন ডেকে আলোচনা করে এ নিয়ে কৌশল ঠিক করতে হবে। পাকিস্তান পরমাণু শক্তিধর রাষ্ট্র, অতএব তারই উচিত মুসলিম দুনিয়ার নেতৃত্ব দেওয়া। ইসলামি শীর্ষবৈঠক ডেকে ট্রাম্প প্রশাসনকে মুখের মতো জবাব দিক পাকিস্তান। গোটা বিশ্বের প্যালেস্তাইনের সঙ্গেই কাশ্মীর ইস্যু তোলার কথা বলেছে সঈদ। প্রসঙ্গত, গত বুধবার আমেরিকার বেশ কয়েক দশকের চিরাচরিত অবস্থান ছেড়ে জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট, যার তীব্র প্রতিক্রিয়া হচ্ছে সারা দুনিয়ায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget