এক্সপ্লোর

বার্মিংহামে ভারত-পাক ম্যাচের আগে লন্ডনে ফের জঙ্গি হানা, মৃত অন্তত ৯, জখম বেশ কয়েকজন

লন্ডন: লণ্ডনে ফের জঙ্গি হানা। এবার পরপর তিন জায়গায়। বার্মিংহামে ভারত-পাক ম্যাচের আগে এই হামলায় মৃত কমপক্ষে ৯। ৩ জঙ্গিও রয়েছে মৃতদের মধ্যে। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রথমে লণ্ডন ব্রিজের কাছে গাড়ি নিয়ে হামলা চালানো হয়। গাড়িতে পথচারীদের পিষে মারার চেষ্টা হয়। পরে ছুরি নিয়ে ঘটে হামলা। ঘটনাস্থল থেকে গুলির শব্দও শোনা গিয়েছে বলে পুলিশ সূত্রের খবর। আহতের সংখ্যা অনেক। এই হামলার পর ঘটনাস্থলে রওনা দেয় স্কটল্যান্ড ইয়ার্ডের আধিকারিকদের একটি বড় দল। আততায়ীর খোঁজে চলছে চিরুনি তল্লাশি। মেট্রোপলিটান পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত দশটা নাগাদ লন্ডন ব্রিজে গাড়ি নিয়ে হামলার খবর পাওয়া যায়। এরপ বরো মার্কেটে ছুরি নিয়ে হামলার খবর আসে। গোলাগুলির শব্দও শোনা গিয়েছে। বেক্সোল এলাকাতেও এ ধরনের হামলার খবর পাওয়া গিয়েছে। হামলার পরিপ্রেক্ষিতে লন্ডন ব্রিজের উভয়দিকেরই যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সংবাদমাধ্যমের এক সাংবাদিক  ব্রিজে হামলার সময় উপস্থিত ছিলেন। তিনি জানিয়েছেন, একটি ভ্যান ঘন্টায় প্রায় ৫০ কিমি গতিতে রাস্তা থেকে উঠে আসে ফুটপাতে। সাদা রঙের ওই ভ্যানটি পাঁচ-ছয় জনকে ধাক্কা মারে। উল্লেখ্য, গত মাসেই জঙ্গি হামলার শিকার হয় ম্যাঞ্চেস্টার। ম্যাঞ্চেস্টার এরিনায় পপ কনসার্ট চলাকালীন আত্মঘাতী বিস্ফোরণে ২২ জনের মৃত্যু হয়, আহতের সংখ্যা অন্তত ৫০। ঘটনার দায় স্বীকার করে আইএস। এরপর ব্রিটেনে সাধারণ নির্বাচনের আগে ফের জঙ্গি হামলার ঘটনা ঘটল।

সেরা শিরোনাম

Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget