এক্সপ্লোর

ইস্টারের বিস্ফোরণের জের, নয়া নিরাপত্তা বিধি চালু, শ্রীলঙ্কায় প্রকাশ্যে পোশাকে মুখ ঢেকে বেরনো নিষিদ্ধ

সিরিসেনা এক বিবৃতিতে বলেন, জাতীয় সুরক্ষা নিশ্চিত করতেই এই নিষেধাজ্ঞা, চিনতে বাধাসৃষ্টির জন্য কেউ যেন মুখ ঢেকে না রাখেন।

কলম্বো: শ্রীলঙ্কায় ইস্টারের দিন সকালে, দুপুরে পরপর বিস্ফোরণের জেরে প্রেসিডেন্ট মৈথিরিপালা সিরিসেনার ঘোষণা করা নতুন নিরাপত্তা বিধি চালু হওয়ায় সোমবার থেকে প্রকাশ্যে মুখঢাকা পোশাক পরতে পারবেন না, কোনও পোশাক বা চাদরে সর্বসমক্ষে মুখ ঢাকতে পারবেন না মুসলিম মহিলারা। ইস্টারের পূণ্য তিথিতে শ্রীলঙ্কায় নজিরবিহীন সন্ত্রাসের বলি হন ২৫০-র বেশি লোক, জখম পাঁচ শতাধিক। তার এক সপ্তাহের মাথায় রবিবার জরুরি ভিত্তিতে ক্ষমতা প্রয়োগ করে নয়া নিরাপত্তা বিধি চালু করেন সিরিসেনা, যাতে মুখ ঢেকে প্রকাশ্যে বেরনো নিষিদ্ধ হয়। বিধিতে বিশেষ করে উল্লেখ করা হয়, শনাক্ত করতে অসুবিধা হবে, এমন কোনও মুখঢাকা পোশাক চলবে না। সিরিসেনা এক বিবৃতিতে বলেন, জাতীয় সুরক্ষা নিশ্চিত করতেই এই নিষেধাজ্ঞা, চিনতে বাধাসৃষ্টির জন্য কেউ যেন মুখ ঢেকে না রাখেন। মুখ ঢেকে রাখার পোশাক ব্যবহারে লোকজনের পরিচয় জানায় প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, জাতীয় ও জনজীবনে নিরাপক্ষা বজায় রাখায় এটা বাধা। সরকারি আদেশে বলা হয়েছে, কোনও একজনের পরিচয় নিশ্চিত করতে তার মুখ পরিষ্কার দেখানো দরকার। শান্তিপূর্ণ, সংহত সমাজ তৈরির জন্যই প্রেসিডেন্ট এমন সিদ্ধান্ত নিয়েছেন, কোনও বিশেষ সম্প্রদায়কে তা সমস্যায় ফেলবে না, জাতীয় সুরক্ষা সুনিশ্চিত করবে। প্রেসিডেন্টের বিবৃতিতে নিকাব বা বোরখার উল্লেখই করা হয়নি। সরকার অবশ্য প্রথমে দুটিই নিষিদ্ধ করার কথা ভেবেছিল, মুসলিম ধর্মগুরুদের সমর্থন, সহযোগিতাও চেয়েছিল। তাঁদের কেউ কেউ বিবৃতি দিয়ে বলেছিলেন, দেশের চলতি অস্থিরতার মধ্যে ওই দুই পোশাক পরা থেকে বিরত থাকুন। মুসলিম ধর্মগুরুদের সংগঠন বলেছিল, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহযোগিতার জন্য আমরা লোকজনকে মুখ না ঢেকে জনসমক্ষে বেরনোর অনুমতি দিয়েছি। প্রসঙ্গত, শ্রীলঙ্কার মোট জনসংখ্যার ১০ শতাংশ মুসলিম, প্রায় সাত শতাংশ খ্রিস্টান। সেদিনের বিস্ফোরণে জড়িত ছিল ৯ জন সন্ত্রাসবাদী, যাদের অন্তত তিনজন মহিলা। ইসলামিক স্টেট তার দায় নিলেও শ্রীলঙ্কা সরকারের দাবি, ন্যাশনাল তৌহিথ জামাত নামে স্থানীয় ইসলামি জঙ্গি গোষ্ঠীই এর পিছনে আছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Sajeeb Wazed Joy : 'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
West Asia War: পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল
পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget