এক্সপ্লোর

সিরিয়ায় একাধিক স্থানে বিস্ফোরণ, হত অন্তত ৪৮

দামাস্কাস: সিরিয়ার বিভিন্ন স্থানে বিস্ফোরণে অন্তত ৪৮ জনের মৃত্যু হল। আহত হয়েছেন বহু মানুষ। ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠী একটি জায়গায় বিস্ফোরণের দায় স্বীকার করেছে। তবে অন্যত্র বিস্ফোরণগুলির পিছনে কারা রয়েছে, তা এখনও জানা যায়নি।   সিরিয়ার সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মূলত সরকারের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলিতেই বিস্ফোরণ ঘটানো হয়েছে। রাজধানী দামাস্কাসের বাইরে একটি রাস্তায় সেনাবাহিনীর চেকপয়েন্ট, হাসাকেহ শহরে কুর্দ নিরাপত্তারক্ষীদের দফতর, হোমস শহর, টারটাস শহরের বাইরে আরজুনা সেতুতে জোড়া বিস্ফোরণ হয়েছে।  টারটাসে প্রথমে গাড়িবোমা বিস্ফোরণ হয়। তারপর যখন বহু মানুষ আহত ব্যক্তিদের উদ্ধার করার জন্য জমায়েত হন, তখন এক আত্মঘাতী জঙ্গি বিস্ফোরণ ঘটায়। এই দুটি বিস্ফোরণে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন এবং ৪৩ জন আহত হয়েছেন। হাসাকেহ শহরে মোটরবাইক বিস্ফোরণে অন্তত আট জনের মৃত্যু হয়েছে।   ২০১১ সালের মার্চ মাসে সরকার-বিরোধী বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে টারটাস শহরেই হিংসার ফলে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। সিরিয়ার অন্যান্য শহর ছেড়ে বহু মানুষ এখানে আশ্রয় নিয়েছেন। ফলে টারটাসে সমস্যা বেড়েছে। সিরিয়ার বিভিন্ন শহরে সরকার-বিরোধীদের পাশাপাশি আইএস-এর সঙ্গেও সেনাবাহিনীর লড়াই চলছে। আইএস নিয়মিতভাবে হামলা চালিয়ে যাচ্ছে। এ বছরের জুলাই মাসে হাসাকেহ শহরে একটি বেকারির বাইরে মোটরসাইকেল বিস্ফোরণে ১৬ জনের মৃত্যু হয়। ফেব্রুয়ারি মাসে আল জাহরা শহরে জোড়া গাড়িবোমা বিস্ফোরণে ৫৭ জনের মৃত্যু হয়েছিল।

সেরা শিরোনাম

Jensen Huang: চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
Iran War Compensation: ইরান-যুদ্ধ থেকে হাত তুলে নিলেন ট্রাম্প? এবার ক্ষতিপূরণ দাবি করলেন, আমেরিকাকে ৪.৪১ লক্ষ কোটি টাকা মেটাবে কে?
ইরান-যুদ্ধ থেকে হাত তুলে নিলেন ট্রাম্প? এবার ক্ষতিপূরণ দাবি করলেন, আমেরিকাকে ৪.৪১ লক্ষ কোটি টাকা মেটাবে কে?
Sheikh Hasina : ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget