এক্সপ্লোর

'পরমাণু ঘটিত মহাবিপর্যয়' এড়ানো গিয়েছে, কিমকে 'প্রথম সাহসী পদক্ষেপ' নেওয়ার জন্য ধন্যবাদ ট্রাম্পের

ওয়াশিংটন: কিম জং-উনের সঙ্গে তাঁর সম্মেলনকে অভূতপূর্ব বললেন ডোনাল্ড ট্রাম্প। বললেন, এই বৈঠকের জন্য 'পরমাণু ঘটিত মহাবিপর্যয়' এড়ানো গিয়েছে। উত্তর কোরিয়ার শীর্ষ নেতাকে নিজের দেশের জনগণের 'নতুন উজ্জ্বল ভবিষ্যতে'র কথা ভেবে 'প্রথম সাহসী পদক্ষেপ' নেওয়ার জন্য ধন্যবাদও দিয়েছেন তিনি। গতকাল সিঙ্গাপুরে কিম-ট্রাম্প ঐতিহাসিক শীর্ষ বৈঠক শেষ হওয়ার পর উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দেন, আমেরিকার দিক থেকে নিরাপত্তার পূর্ণ গ্যারান্টি পাওয়া গেলে তিনিও পরমাণু অস্ত্র প্রয়োগের রাস্তা থেকে পুরোপুরি সরে আসবেন। পাল্টা ট্রাম্প দেশে ফেরার পথে বিমানে বসে একগুচ্ছ ট্যুইট করে তাঁকে ধন্যবাদ দেন। বলেন, সম্ভাব্য পরমাণু মহা-বিপর্যয় থেকে সরে গিয়ে এক বিরাট পদক্ষেপ করেছে বিশ্ব। ট্যুইট করেন, আর কোনও ক্ষেপণাস্ত্র উত্ক্ষেপণ, পরমাণু অস্ত্র পরীক্ষা বা গবেষণা নয়! পণবন্দিরা তাদের পরিবারের কাছে ফিরে গিয়েছেন। আপনাকে ধন্যবাদ, চেয়ারম্যান কিম, একটা ঐতিহাসিক দিন একসঙ্গে কাটল আমাদের। চলতি বছরে এর আগে উত্তর কোরিয়া ঘোষণা করে, যেহেতু পরমাণু কর্মসূচি সংক্রান্ত যাবতীয় লক্ষ্য পূরণ হয়ে গিয়েছে, তাই তারা সব পরীক্ষা স্থগিত রাখছে। তারপর থেকে তারা দুটি পরীক্ষা কেন্দ্র বন্ধও করে দিয়েছে। ট্রাম্প গতকাল জানান, তৃতীয় একটি পরীক্ষা কেন্দ্রও, যেখানে মিসাইলের ইঞ্জিনের শক্তি খতিয়ে দেখা হয়, বন্ধ করে দেওয়া হবে বলে কিম তাঁকে জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, পরমাণু অস্ত্র ছেড়ে গোটা বিশ্বের সঙ্গে বাণিজ্য, সম্পর্ক গড়লে উত্তর কোরিয়ার প্রাপ্তির শেষ নেই। চেয়ারম্যান কিমের সামনে একটা সুযোগ এসেছে যে তাঁকে সবাই মনে রাখবে এমন এক নেতা হিসাবে যিনি দেশের মানুষের জন্য নিরাপত্তা, সমৃদ্ধির এক নতুন যুগ এনেছেন। সিঙ্গাপুর সফরে সত্যিই বিস্ময়কর বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। এদিকে ট্রাম্প-কিম বৈঠকের ব্যাপারে দক্ষিণ কোরিয়া ও চিনের নেতৃত্বকে অবগত করতে প্রথমে সিওল, পরে বেজিং যাওয়ার জন্য রওনা হলেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পিও।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Chestnut Trees in Blossom: ১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
Bangladesh News : সাংসদের বাড়ি-থানায় আগুন, হিংসায় ২ BNP নেতার প্রাণহানির পরও অগ্নিগর্ভ বাংলাদেশ ; প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন
সাংসদের বাড়ি-থানায় আগুন, হিংসায় ২ BNP নেতার প্রাণহানির পরও অগ্নিগর্ভ বাংলাদেশ ; প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন
AI Job Warning: ‘কারও চাকরি থাকবে না, মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে’, AI-এর বাড়বাড়ন্তে নয়া ভবিষ্যদ্বাণী
‘কারও চাকরি থাকবে না, মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে’, AI-এর বাড়বাড়ন্তে নয়া ভবিষ্যদ্বাণী

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget