এক্সপ্লোর

Afganistan Crisis Update: আফগানিস্তানে পুলিশ আধিকারিককে নির্মমভাবে হত্যা তালিবানের

তালিবানের বিরোধী হিসেবে পরিচিত ছিলেন বাদঘিস প্রদেশের পুলিশ বিভাগের প্রধান জেনারেল হাজি মোল্লা আচাকজাই।

নয়াদিল্লি: মুখে শান্তির কথা বললেও, আফগানিস্তানে তালিবানের বর্বরোচিত আচরণের একের পর এক ঘটনা দেখা যাচ্ছে। বিরোধীদের ক্ষমা করে দেওয়া, সবাইকে নিয়ে চলার কথা বলার পরেও হেরাতের কাছে বাদঘিস প্রদেশের পুলিশ বিভাগের প্রধান জেনারেল হাজি মোল্লা আচাকজাইকে নির্মমভাবে হত্যা করল তালিবান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই হত্যাকাণ্ডের ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, হাত ও চোখ বেঁধে টেনে নিয়ে যাওয়া হচ্ছে ওই পুলিশ আধিকারিককে। তারপর তাঁকে গুলি করে হত্যা করা হচ্ছে।

আফগানিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, তুর্কমেনিস্তান সীমান্তের কাছে বাদঘিস প্রদেশ এখন তালিবানের দখলে। গত সপ্তাহে ওই প্রদেশটিও দখল করে নেয় তালিবান। এরপর থেকে শুরু হয় অত্যাচার। জেনারেল হাজি মোল্লা আচাকজাইকে বন্দি করা হয়। এরপর তাঁকে হত্যা করা হয়।

আফগানিস্তানের এক মহিলা সাংবাদিক এই হত্যাকাণ্ডের ভিডিও রিট্যুইট করেছেন। তিনি তালিবানের তীব্র নিন্দা করেছেন।

জেনারেল হাজি মোল্লা আচাকজাই তালিবানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়েছেন। আফগানিস্তানে গণতান্ত্রিক সরকার গঠিত হওয়ার পরেও তালিবান সহ বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই চালিয়েছেন খুন হওয়া এই পুলিশ আধিকারিক। সেই কারণেই তাঁর উপর তালিবানের রাগ ছিল বলে জানিয়েছেন আফগানিস্তানের সাংবাদিকরা।

গত রবিবার কাবুল দখল করার পর তালিবানের পক্ষ থেকে জানানো হয়, তাদের বিরোধীদের উপর কোনওরকম অত্যাচার করা হবে না। সবাইকে ক্ষমা করে দেওয়া হবে। সবাইকে সঙ্গে নিয়ে চলবে তালিবান। কিন্তু সেটা যে আসলে শুধুই কথার কথা, তালিবানের আচরণে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। রাষ্ট্রপুঞ্জের এক গোপন রিপোর্টে জানানো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং ন্যাটোবাহিনীর সদস্যদের সঙ্গে যাঁরা কাজ করেছেন, তাঁদের খোঁজ করছে তালিবান।

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, যাদের উপর রাগ আছে, তাদের তালিকা তৈরি করেছে তালিবান। সেই তালিকা অনুযায়ী বিরোধীদের পাকড়াও করার চেষ্টা করছে তালিবান। আফগান সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা বিভাগে যাঁরা কর্মরত, আগে তাঁদের অপহরণ বা হত্যা করার চেষ্টা করছে তালিবান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bangladesh News: হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
Pakistan Team : 'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ
'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ
Bangladesh News: বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস
বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস
Donald Trump : 'হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে আমেরিকা', 'প্রতিদান-বাবদ' অর্থ দাবি ট্রাম্পের
'হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে আমেরিকা', 'প্রতিদান-বাবদ' অর্থ দাবি ট্রাম্পের

ভিডিও

TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৫.৭.২৬): 'ED-র থেকে AB বেশি ভয়ঙ্কর', হিটলারের প্রসঙ্গ টেনে অভিষেককে নিশানা মদনের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৫.৭.২৬): ২১ জুলাইয়ের ঠিক আগে মমতার 'মিত্র'-বিয়োগ, ঋতব্রত শিবিরে ছায়াসঙ্গী মদনও
TMC Turmoil Deepens : পালাবদলের পর শুধুই ভাঙন! চূর্ণ চূর্ণ হয়ে যাচ্ছে কালীঘাট শিবির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Embed widget