এক্সপ্লোর

কিংবদন্তী জার্মান টেনিস তারকা বরিস বেকারকে দেউলিয়া ঘোষণা ব্রিটিশ আদালতের

লন্ডন:  কিংবদন্তী জার্মান টেনিস তারকা বরিস বেকারকে দেউলিয়া ঘোষণা করল ব্রিটেনের এক আদালত । ২০১৫ সালে নেওয়া মোটা অঙ্কের ঋণ শোধ করতে ব্যর্থ হওয়ায় বেকারের বিরুদ্ধে মামলা দায়ের করে লন্ডনের বেসরকারি ব্যাঙ্ক আর্বাথনট ল্যাথম অ্যান্ড কোম্পানি। সেই মামলার রায় ঘোষণা করতে গিয়েই বরিস বেকারকে দেউলিয়া ঘোষণা করল ব্রিটিশ আদালত। রায় দানের সময় বিচারপতি উইম্বলডনের সেন্টার কোর্টে টেনিস কিংবদন্তীর দাপটের কথাও স্মরণ করেছেন। অথচ সোনালী দিনে এই কিংবদন্তী টেনিস তারকাই জিতেছিলেন ছটা গ্র্যান্ডস্লাম টাইটেল, সারা বিশ্বে ছিল তাঁর বিলাসবহুল একাধিক বাংলো। দুনিয়ার তাবড় তাবড় সুন্দরী মডেলদের হামেশাই তাঁর আশেপাশে ঘুরে বেড়াতে দেখা যেত। নিজের সেরা সময় পুরস্কার অর্থ এবং বিজ্ঞাপন বাবদ এই ব্যক্তিই আয় করেছিলেন ৬৩ মিলিয়ন ডলার। একসময় তাঁকে ডাকা হত বুম বুম নামে। আজ ৪৯ বছর বয়সে তিনি কার্যত নিঃস্ব। জানা গিয়েছে আদালতে ঋণ শোধ করার জন্যে আরও কিছুটা সময় এবং আর একবার সুযোগ চেয়েছিলেন বরিসের আইনজীবী। কিন্তু তাতে কর্ণপাত করেনি আদালত। উল্টে আইনজীবী বাড়তি সময় চাওয়ায় বিচারপতি মন্তব্য করেন, একসময় তিনি যাঁকে দেখেছিলেন সেন্টার কোর্টে দাপিয়ে বেড়াতে, তাঁকে এরমধ্যে এমনিতেই একাধিক সুযোগ দেওয়া হয়েছে। তাঁর সঠিক ব্যবহার তিনি করতে পারেননি। তাই আদালতকে এই কঠিন সিদ্ধান্ত নিতেই হল। প্রসঙ্গত, লন্ডনের যে আদালত আজ বরিস বেকারকে দেউলিয়া ঘোষণা করল, সেখান থেকে অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রকোয়েট ক্লাব মাত্র আট মাইল দূরে। এখানেই ৩২ বছর আগে এক অন্য বরিস বেকারকে দেখেছিল বিশ্ব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget