এক্সপ্লোর

শেষ ইচ্ছাপূরণ! সান্টা ক্লসের কোলেই মৃত্যু শিশুর

শিকাগো: মৃত্যুপথযাত্রী এক শিশুর আগাম ক্রিশমাসের শেষ ইচ্ছাপূরণ করল সান্টা ক্লস। উপহার পাওয়ার পরই সান্টার কোলে মৃত্যু শিশুটির।

ক্রিশমাস এখনও কয়েক সপ্তাহ দূরে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিসি প্রদেশের এক পাঁচ বছরের এক শিশুর জীবনে বাকি ছিল মাত্র কয়েকটা দিন-ই। জটিল রোগে আক্রান্ত ওই শিশু প্রায় মৃত্যুপথে দাঁড়িয়ে ছিল।

এই অবস্থায়, তার আশঙ্কা ছিল, হয়ত এবছরের ক্রিশমাস তার দেখা হবে না। তার এই আর্জি পৌঁছয় ‘সান্টা ক্লসের’ কাছে। পরের দিনই, ওই শিশুর সামনে হাজির হন সান্টা। ছোট্ট শিশুর জীবনের শেষ ইচ্ছাপূরণ করেন ‘সাদা বুড়ো’। সান্টার কোলেই মারা যায় ওই শিশুটি।

দীর্ঘদিন ধরেই নক্সভিল সিটিতে সান্টার অভিনয় করে সকলের আশাপূরণ করে আসছেন এরিক স্মিট মাৎজেন। দীর্ঘদেহের অধিকারী ১৩৬ কেজির এরিকের পাকা দাড়ি দেখে সকলেই তাঁকে সান্টা বলেই চেনেন।

ঘটনার কথা স্মরণ করে এরিক জানান, কাজ থেকে সবে বাড়ি ফিরেছিলেন তিনি। এর মধ্যেই হাসপাতালের এক নার্স তাঁকে ফোন করে গোটা বিষয়টি জানান। তিনি কালক্ষেপ না করে ১৫ মিনিটের মধ্যেই পৌঁছে যান হাসপাতালে।

শেষ ইচ্ছাপূরণ! সান্টা ক্লসের কোলেই মৃত্যু শিশুর

এরিক বলেন, মৃত্যু নয়, ওই শিশুটি ভয় পাচ্ছিল সে এবারের ক্রিশমাস হয়ত দেখতে পাবে না। অশ্রুমিশ্রিত চোখে এরিক বলেন, যখন আমি সেখানে পৌঁছাই, আমার কাজ ছিল, ছোট্টা শিশুকে ক্রিশমাসের আগাম শুভকামনা দেওয়া।

তিনি শিশুকে প্রশ্ন করেন, কেন তার মনে হচ্ছে যে এবছরের ক্রিশমাস দেখতে পাবে না? উত্তরে শিশুটি তাঁকে জানায়, সে আর বাঁচবে না। উত্তর শুনে প্রায় চমকে ওঠেন এরিক। কোনওমতে সামলে তিনি জানান, ক্রিশমাস না দেখার কোনও সম্ভাবনা নেই। কারণ, পরীরা তাঁর জন্য ইতিমধ্যেই উপহার পাঠিয়ে দিয়েছে।

একির বলেন, তাঁর ওই কথা শুনে আনন্দ পায় শিশুটি। অবিশ্বাসের চোখে যে জিজ্ঞেস করে, সত্যি! শিশুর মায়ের দেওয়া একটি উপহার এরিক ওই শিশুকে দেয়। তা পেয়ে আনন্দে ভরে ওঠে শিশুর মুখ। সে উঠে সান্টাকে জড়িয়ে ধরে...তারপরই সান্টার কোলে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

ঘটনার পর বিধ্বস্ত সান্টা-রূপী এরিক। জানান, শিশুর মৃত্যুর পরই তিনি হাসপাতাল থেকে প্রায় মুখ ঢেকে বেরিয়ে যান। এক সময় ভেবেছিলেন, আর সান্টার অভিনয় করবেন না। কিন্তু, কয়েকটি শিশুকে হাসতে দেখে তিনি পুনরায় শক্তি সঞ্চয় করেন। মার্কিন সামরিক বাহিনীতে কাজ করা এরিক বলেন, আমি নিজেকে বোঝাই, আমার কী দায়িত্ব তা মনে রাখতে হবে।

শিশুর ঘটনার কাহিনী গোটা মার্কিন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে।

সেরা শিরোনাম

Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget