এক্সপ্লোর

১১ মাসের মেয়েকে ছাদ থেকে ফেলে খুন করে আত্মহত্যা বাবার, পুরো ঘটনাটি ফেসবুকে লাইভ করেছেন সেই ব্যক্তি

ব্যাঙ্কক:  তাইল্যান্ডের এক ব্যক্তি নিজের ১১ মাসের কন্যা সন্তানকে ছাদ থেকে ফেলে খুন করলেন। এই পুরো ঘটনাটি তিনি আবার ফেসবুকে লাইভও করেছেন। মেয়েকে হত্যার পর সেই ব্যক্তি নিজেও আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে। তবে তাঁর আত্মহত্যার ঘটনাটি ফেসবুক লাইভে দেখা না গেলেও, মেয়ের নিথর দেহের পাশে ওই ব্যক্তির দেহ ফেসবুক লাইভেই পড়ে থাকতে দেখা যায়। প্রসঙ্গত, পুরো ২৪ ঘণ্টা ফেসবুকে ওই শিশুর হত্যার ঘটনাটি লাইভে দেখা গিয়েছে। এরপর ফেসবুকের ব্যাঙ্ককের প্রতিনিধি পরে সেই ভিডিওটি বিকেল পাঁচটার সময় ফেসবুক থেকে নামিয়ে নেন। ফেসবুকের সিঙ্গাপুরের এক মুখপাত্রের দাবি, এই ধরনের হৃদয়বিদারক ঘটনা এভাবে সোশ্যাল মিডিয়ায় দেখে তাঁরা কার্যত স্তম্ভিত। মেয়েটির মা এবং ওই ব্যক্তির স্ত্রীকে সমবেদনা জানানোর কোনও ভাষাই তাঁদের কাছে নেই বলেও মন্তব্য করেছেন ওই ব্যক্তি। এমনকি এধরনের বিষয়ের ফেসবুকে কোনও স্থান নেই, কারণ এই ঘটনার প্রভাব মানুষের মনে মারাত্মক ভাবে পড়ে বলে মন্তব্য করেছেন সেই মুখপাত্র। খুন, আত্মহত্যা, ধর্ষণ এবং শ্লীলতাহানির ভিডিও ফেসবুকে লাইভ করে দেওয়ার ঘটনা ইদানিং মাঝেমধ্যেই ঘটছে। প্রসঙ্গত মঙ্গলবার সুইডেনের এক আদালত তিন ব্যক্তিকে হাজতবাসের নির্দেশ দেয়, যারা এক মহিলাকে ধর্ষণ করে, এবং সেই ঘৃণ্য ঘটনাটি ফেসবুকে লাইভ করে দেয়। গত সপ্তাহেই ফেসবুক কর্তৃপক্ষের তরফে জানানো হয়, তাঁরা নতুন নিয়ম আনছেন, যার মাধ্যমে এখানে পোস্ট করা বিভিন্ন হিংস্র ঘটনা সঙ্গে সঙ্গে তাঁদের মেশিনে ধরা পড়বে, এবং তাঁরা সেধরনের বিষয় ফেসবুক থেকে সরিয়ে নেবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Asia War: পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল
পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল
US-India Relations: ‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল

ভিডিও

Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget