এক্সপ্লোর

রাষ্ট্রপুঞ্জে বালুচিস্তান প্রসঙ্গ তুলবেন মোদী, আশা বালুচিস্তানের নেতৃবৃন্দের

নয়াদিল্লি: পাকিস্তানের বালুচিস্তানের মানুষের দুর্দশার প্রসঙ্গ রাষ্ট্রপুঞ্জে উত্থাপণের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করলেন ওয়ার্ল্ড বালোচ উইমেন্স ফোরামের প্রেসিডেন্ট নায়েলা কাদরি বালুচ। উল্লেখ্য, নরেন্দ্র মোদী সম্প্রতি বলেছেন যে, পাকিস্তান যদি কাশ্মীরের অশান্তিতে উস্কানি দেওয়া চালিয়ে যায়, তাহলে ভারত বালুচিস্তান ও অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের অত্যাচারের কথা দুনিয়ার সামনে তুলে ধরতে বাধ্য হবে। মোদীর এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন বালুচিস্তানের প্রথমসারির নেতৃবৃন্দ। তাঁরা ইসলামাবাদের দিকে তোপ দেগেছেন।  নায়েলা কাদরি বালুচ বলেছেন, আমাদের আশা, প্রধানমন্ত্রী মোদী আগামী সেপ্টেম্বরে রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে বালুচিস্তান প্রসঙ্গ এবং বালুচদের দুঃখদুর্দশা তুলে ধরবেন। বালুচিস্তান, বাল্টিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জনগন আপনার সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছে। উল্লেখ্য, প্রথমসারির যে বালুচ নেতারা বালুচিস্তানে ভারতের হস্তক্ষেপের দাবি দীর্ঘদিন ধরে জানাচ্ছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন নায়েলা। নায়েলার সুরেই কথা বলেছেন অন্য এক বালোচ নেতা হাম্মাল হায়দর বালুচ। বালুচ ন্যাশনাল মুভমেন্টের প্রতিনিধি হাম্মাল বলেছেন, বালুচিস্তানের স্বাধীনতা সংগ্রামকে সমর্থনের যে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাকে আমরা স্বাগত জানাই। এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী বালোচ জনগনকে সমর্থনের ইচ্ছার কথা জানালেন। এটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ইন্দিরা গাঁধী বাংলাদেশকে মুক্ত করার জন্য যে ভূমিকা পালন করেছিলেন মোদী বালুচিস্তানের ক্ষেত্রে সেই ভূমিকা নেবেন বলে আশা প্রকাশ করেছেন হাম্মাল। হাম্মাল বলেছেন, ভারতের মতোই তাঁরা ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রিক নীতিতে বিশ্বাস করেন। পাকিস্তান সিন্ধি রাজনৈতিক কর্মীদের হত্যা করছে এবং বিশ্বের জন্য বিপজ্জনক ধর্মীয় গোষ্ঠীগুলিকে মদত দেয় তারা। হাম্মাল আরও বলেছেন, পাকিস্তান বালুচিস্তানে এমন জঙ্গি গোষ্ঠীগুলির বাড়বাড়ন্তে মদত দিচ্ছে যেগুলির সঙ্গে আইএস, আল-কায়েদা ও তালিবানের সঙ্গো যোগ রয়েছে। উল্লেখ্য, হিজবুল মুজাহিজিন জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর কাশ্মীরে অশান্তির সুযোগ নিয়ে পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব রাষ্ট্রপুঞ্জ থেকে শুরু করে সর্বত্র ভারতের ‘অত্যাচার’-এর কাহিনী নিয়ে সরব হয়েছে। এ নিয়ে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি মুনকে চিঠিও দেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। কাশ্মীরে জঙ্গিদের প্রশংসা করে পাকিস্তানের তত্পরতার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া বালুচিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের প্রসঙ্গ তুলে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন ইসলামাবাদকে। তিনি বলেন, পাক অধিকৃত কাশ্মীর ও বালুচিস্তানের পাকিস্তানের নির্মম দমন-পীড়নের কথা বিশ্বের কাছে তুলে ধরা হবে।  

সেরা শিরোনাম

Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget