এক্সপ্লোর

Tornado: টর্নেডো-বিধ্বস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ৬ প্রদেশ, মৃত শতাধিক

Tornado Hits USA: ট্যুইট করে মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন জানিয়েছেন, তিনি পরিস্থিতির উপর নজর রাখছেন। যে ৬টি প্রদেশে টর্নেডোর দাপট দেখা গিয়েছে, সেখানকার গভর্নরদের সঙ্গে কথা বলেছেন তিনি।

ফ্রাঙ্কফর্ট (কেনটাকি): মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) ৬ প্রদেশে টর্নেডোর (Tornado) হানা। ৩২০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় আছড়ে পড়ায় লন্ডভন্ড মার্কিন যুক্তরাষ্ট্রে একাংশ। মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কেনটাকি প্রদেশ (Kentucky)। টর্নেডোর তাণ্ডবে সেখানে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, মেফিল্ডের একটি মোমবাতি কারখানায় ১১০ জন কাজ করছিলেন। টর্নেডো আছড়ে পড়ায় বহু শ্রমিকের মৃত্যু হয়। মাইলের পর মাইল এলাকাজুড়ে তাণ্ডব চালায় ঝড়। কেনটাকিতে জরুরি অবস্থা জারি হয়েছে। আরকানসাসের মনেটে উড়ে গিয়েছে নার্সিংহোমের ছাদ। ইলিনয়ে ই-কমার্স সংস্থা অ্যামাজনের গুদাম ক্ষতিগ্রস্ত। টর্নেডোর দাপট দেখা গিয়েছে টেনেসি ও মিসৌরিতেও।

মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন ট্যুইট করে জানিয়েছেন, ‘আজ সকালে আমি মধ্য আমেরিকায় টর্নেডার তাণ্ডবের বিষয়ে বিস্তারিত খবর নিয়েছি। এই ধরনের ঘূর্ণিঝড়ে প্রিয়জনদের হারানো অভাবনীয় শোকের। আমরা গভর্নরদের সঙ্গে যোগাযোগ রেখে চলছি। যাঁরা ধ্বংসস্তূপে আটকে আছেন, তাঁদের খুঁজে বের করার চেষ্টা চলছে। টর্নেডোর ফলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও খোঁজ নেওয়া শুরু হয়েছে।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, ‘যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একাংশ বিধ্বস্ত হয়ে গিয়েছে, সেটি আমাদের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঝড়গুলির অন্যতম হতে পারে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা এখনও জানি না মোট কতজনের মৃত্যু হয়েছে এবং কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য যা করা দরকার, সবই করব। জলবায়ু পরিবর্তনের ফলেই এরকম ঘূর্ণিঝড় হচ্ছে কি না বলতে পারব না। পরিবেশ রক্ষা বিষয়ক সংস্থাকে এই বিষয়টি খতিয়ে দেখতে বলব। তবে আমরা সবাই জানি, বিষ্ণ উষ্ণায়নের প্রভাবে এখন সবকিছুই আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। ঝড়ের উপরেও এর প্রভাব পড়তে পারে। তবে আমি এখনই এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারব না। এখন উদ্ধারকার্যের উপর জোর দেওয়া হচ্ছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। আমি কেনটাকি সহ ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলি পরিদর্শনে যাব।’

সেরা শিরোনাম

Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget