এক্সপ্লোর

বাংলাদেশে সার তৈরির কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক, অসুস্থ ২৫০

ঢাকা: বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামের একটি সার তৈরির কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক। অসুস্থ প্রায় ২৫০। এর মধ্যে রয়েছে বহু শিশুও। ওই এলাকার কয়েক’শ বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, কর্ণফুলি নদীর তীরে অবস্থিত ওই কারখানা থেকে গতকাল রাতে ডি-অ্যামোনিয়াম ফসফেট (ডিপিএ) গ্যাস লিক হয়। জানা গিয়েছে, ৫০০ টনের একটি গ্যাসভর্তি ট্যাঙ্ক লিক হয়েছিল। আজ ভোরবেলা পর্যন্ত দমকলবাহিনীর প্রচেষ্টায় বন্ধ হয় লিকেজ। কয়েক কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে গ্যাস। ঝিমুনি, বমিভাব, শ্বাসকষ্ট শুরু হয় সাধারণ মানুষের। অসুস্থ হয়ে পড়েন প্রায় ২৫০ মানুষ। এদের মধ্যে ৫৬ জনকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে। অনেকেই ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। চট্টগ্রামের ডেপুটি কমিশনার মেসবাহুদ্দিন আহমেদ জানিয়েছেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে লিকের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, যারা এই ইউনিট চালায়, তদন্তের জন্য ১০ জনের একটি কমিটি গঠন করেছে। জেলা প্রশাসনও তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। ডিপিএ জলে দ্রবণীয় অ্যামোনিয়াম ফসফেট লবনের একটি রূপ। অ্যামোনিয়ার সঙ্গে ফসফোরিক অ্যাসিডের বিক্রিয়ায় এটি তৈরি হয়। এই প্রসঙ্গেই উঠে আসে ভারতের ভোপালের ভয়াবহ গ্যাস দুর্ঘটনার কথা। যা ভুলতে পারেনি গোটা বিশ্ব। বিষাক্ত গ্যাসের প্রভাবে ঘুমের ঘোরেই প্রাণ হারান বহু মানুষ। গ্যাসের প্রভাবে অসুস্থ হয়ে পড়েন বহু মানুষ। অনেকেই পঙ্গু হয়ে যান। পরবর্তীকালে তাঁদের বেশ কয়েক প্রজন্ম বিকলাঙ্গতার শিকার।

সেরা শিরোনাম

Sheikh Hasina : স্বেচ্ছায় ফিরতে চান হাসিনা, অন্যদিকে প্রত্যর্পণ অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ; কী বলল ভারত ?
স্বেচ্ছায় ফিরতে চান হাসিনা, অন্যদিকে প্রত্যর্পণ অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ; কী বলল ভারত ?
US Tariff : দীর্ঘ অনুসন্ধান, ভারতীয় পণ্যের উপর কত শতাংশ শুল্ক প্রস্তাব আমেরিকার ? বাণিজ্য চুক্তি হলে কী হবে ?
দীর্ঘ অনুসন্ধান, ভারতীয় পণ্যের উপর কত শতাংশ শুল্ক প্রস্তাব আমেরিকার ? বাণিজ্য চুক্তি হলে কী হবে ?
Sheikh Hasina : হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা, বড় পদক্ষেপ বাংলাদেশের
হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা, বড় পদক্ষেপ বাংলাদেশের
AI TV channel: AI টিভি চ্যানেল আনতে চায় Google, নায়ক বা নায়িকা আপনিই, পর্দায় দেখতে পাবেন নিজেকে
AI টিভি চ্যানেল আনতে চায় Google, নায়ক বা নায়িকা আপনিই, পর্দায় দেখতে পাবেন নিজেকে

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget