এক্সপ্লোর

আটকদের ফেরত পাঠানোয় নিষেধাজ্ঞা, ট্রাম্পের নির্দেশে স্থগিতাদেশ বিচারকের

নিউইয়র্ক: মুসলিম সংখ্যাগরিষ্ট সাত দেশের শরনার্থীদের প্রবেশের ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা ধাক্কা খেল সে দেশেরই আদালতে। ওই দেশগুলির আটক শরনার্থী ও অন্যান্য ভিসা প্রাপকদের প্রত্যর্পণের ক্ষেত্রে সাময়িক জরুরি নিষেধাজ্ঞা জারি করলেন আমেরিকার এক বিচারক। উল্লেখ্য, ট্রাম্পের নির্দেশের পরই নিষেধাজ্ঞার তালিকাভুক্ত দেশগুলি থেকে আসা ব্যক্তিদের বিমানবন্দরে আটক করা হয়েছে। আটকদের মধ্যে দুই ইরাকি নাগরিকের হয়ে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ)-র দায়ের করা পিটিশনের পরিপ্রেক্ষিতে মার্কিন জেলা বিচারক অ্যান ডোনলি এই জরুরি নির্দেশিকা জারি করেছেন। যুক্ত বিচারক তাঁর নির্দেশে বলেছেন, মার্কিন রিফিউজি অ্যাডমিশনস প্রোগ্রামের অঙ্গ হিসেবে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা কর্তৃক অনুমোদিত শরনার্থী আবেদন নিয়ে যাঁরা এসেছেন তাঁদের সরকার ফিরিয়ে দিতে পারে না। যাঁদের কাছে বৈধ শরনার্থী বা অ-শরনার্থী ভিসা রয়েছে এবং বৈধ ভিসা নিয়ে ইরাক, সিরিয়া, ইরান, সুদান, লিবিয়া, সোমালিয়া ও ইয়েমেন থেকে আসা অন্যান্যদের আমেরিকায় প্রবেশের আইনি অধিকার রয়েছে। আদালত বলেছে, বৈধ কাগজপত্র নিয়ে যাঁরা এসেছেন, দেশে ফেরত পাঠালে তাঁদের অপূরণীয় ক্ষতির মুখে পড়তে হবে। মার্কিন বিমানবন্দরে আটকদের তালিকা আদালতে জমা দেওয়ার জন্যও সরকারকে নির্দেশ দিয়েছেন বিচারক। কিন্তু যাঁদের আটক করা হয়েছে, তাঁদের কী হবে, তা স্পষ্ট নয়। এসিএলইউ-র এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্টনি ডি রোমারিওর দাবি, মুসলিমদের প্রতি নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ জারি করেছেন বিচারক। তিনি স্পষ্ট জানিয়েছে, কাউকে ফেরত পাঠানো যাবে না। সংস্থার শরনার্থীদের অধিকার সংক্রান্ত প্রকল্পের ডেপুটি ডিরেক্টর বলেছেন, আদালতের নির্দেশ স্থিতাবস্থা বজায় থাকল। যাঁদের অনুমতি মঞ্জুর হয়েছে তাঁদের মার্কিন মুলুক থেকে হঠিয়ে দেওয়া যাবে না। শুক্রবারই ইরাক, সিরিয়া সহ ৭ দেশের শরণার্থী ও নাগরিকদের ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন। যার জেরে জন এফ কেনেডি সহ দেশের একাধিক বিমানবন্দরের বাইরে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের পাশে থাকার বার্তা দিয়েছেন হিলারি ক্লিনটন।

সেরা শিরোনাম

Birthright Citizenship in US : আমেরিকার সুপ্রিম কোর্টে ধাক্কা প্রেসিডেন্ট ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বহাল
আমেরিকার সুপ্রিম কোর্টে ধাক্কা প্রেসিডেন্ট ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বহাল
Indus Water Treaty: জল না পেয়ে দিশাহারা পাকিস্তান, ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণ, পাক-মন্ত্রী বললেন, ‘হাত কেটে নেব’
জল না পেয়ে দিশাহারা পাকিস্তান, ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণ, পাক-মন্ত্রী বললেন, ‘হাত কেটে নেব’
Lightning Bolt Strikes Eiffel Tower: আইফেল টাওয়ারের মাথায় বজ্রপাত, শিউরে ওঠার মতো দৃশ্য, ভিডিও ভাইরাল
আইফেল টাওয়ারের মাথায় বজ্রপাত, শিউরে ওঠার মতো দৃশ্য, ভিডিও ভাইরাল
Sheikh Hasina Returning to Bangladesh: বাংলাদেশ ফিরে যাচ্ছেন শেখ হাসিনা, কবে, কী পরিকল্পনা, সব জানালেন
বাংলাদেশ ফিরে যাচ্ছেন শেখ হাসিনা, কবে, কী পরিকল্পনা, সব জানালেন

ভিডিও

Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget