এক্সপ্লোর

Turkey-Syria Earthquake: ভূমিকম্পে ছিন্নভিন্ন তুরস্ক, ভয়াবহতা আরও বাকি, আট গুণ বাড়বে মৃতের সংখ্যা, জানাল WHO

Turkey Earthquake: বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এই পূর্বাভাস মিলেছে । মঙ্গলবার মৃতের সংখ্যা যখন ৪ হাজারের আশেপাশে, সই সময় হু জানায়, আরও আট গুণ বাড়বে হতাহতের সংখ্যা।

আঙ্কারা: শক্তিশালী ভূমিকম্পে কার্যত ছিন্নভিন্ন দেশ। প্রতি মুহূর্তে বেড়ে চলেছে মৃতের সংখ্যা। আবার উদ্ধারকার্য চালাতে গিয়েও দেখা দিচ্ছে বিপত্তি। কিন্তু এখানেই শেষ নয় দুর্ভোগ (Turkey Earthquake)। তুরস্কে ভূমিকম্পের কবলে মৃত্যুসংখ্যা ৩২ হাজারে গিয়ে ঠেকতে পারে বলে আশঙ্কা। ইতিমধ্যেই কয়েক হাজার বাড়িঘর ধূলিসাৎ হয়ে গিয়েছে সেখানে। সেই নিরিখে ক্ষয়ক্ষতির পরিমাণ গগনচুম্বী হতে পারে বলেও দেখা দিয়েছে আশঙ্কা (Turkey-Syria Earthquake)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তরফে এই পূর্বাভাস মিলেছে । মঙ্গলবার মৃতের সংখ্যা যখন ৪ হাজারের আশেপাশে, সই সময় 'হু' জানায়, আরও আট গুণ বাড়বে হতাহতের সংখ্যা। তাতেই প্রহর গুনতে শুরু করেছে গোটা বিশ্ব। গোটা বিশ্ব থেকে সাহায্য আসতে শুরু করেছে তুরস্কে। 'হু'-র তরফেও সাহায্যের আশ্বাস মিলেছে। ভয়াবহতা কাটিয়ে উঠতে দেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১০ প্রদেশে আগামী তিন মাসের জন্য জরুরি অবস্থার ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রিচেপ তইপ আর্দোয়ান।  

আমেরিকার জিওলজিক্যাল সার্ভে-র তরফে জানানো হয়েছে, প্রথম বার রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৮। গাজিয়ান্তেপ শহরের কাছে, ভূগর্ভের ১৭.৯ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। তুরস্কে এর আগে এত তীব্র ভূমিকম্প কখনও হয়নি বলে দাবি বিশেষজ্ঞদের। প্রায় দু’মিনিট কম্পন স্থায়ী হয়েছিল বলে দাবি স্থানীয়দের।

আরও পড়ুন: Turkey Earthquake: উদ্ধারকার্যে বাধা ঠান্ডা ও বৃষ্টির,ক্ষয়ক্ষতির হিসেব নেই কোনও, ভূমিকম্পে লন্ডভন্ড তুরস্কে তিন মাসের জরুরি অবস্থা

অন্য দিকে, দ্বিতীয় ভূমিকম্পটির তীব্রতা ছিল ৭.৫। কাহরামনমারস প্রদেশের এলবিস্তান জেলা ছিল কম্পনের উৎসস্থল। এখনও পর্যন্ত সেখানে আফটারশক অনুভূত হয়ে চলেছে। তুরস্ক এবং সিরিয়া, দুই দেশেই মৃতের সংখ্যা লাগাতার বেড়ে চলেছে সোমবার থেকে।

'হু'-র আশঙ্কা যত সময় পেরোবে, মৃতের সংখ্যাও ততই বাড়বে। তারা জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ চাপা পড়ে রয়েছেন। ইউরোপে 'হু'-র জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ক্যাথকিন স্মলউড বলেন, “দুর্ভাগ্যজনক ভাবে, ভূমিকম্পের ক্ষেত্রে একই জিনিস ঘটে। প্রাথমিক ভাবে হতাহতের যে সংখ্যা মেলে, তা ক্রমশ বাড়তে থাকে।” তুষারপাতের জেরে পরিস্থিতি আরও সঙ্কটজনক হয়ে উঠবে বলে আশঙ্কা তাঁর।

তবে যুদ্ধ এবং সন্ত্রাসের কবলে বিধ্বস্ত সিরিয়ার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের। সেখানে তুরস্ক সীমান্তের দুই পারেই বহু শরণার্থী তাঁবু খাটিয়ে রয়েছেন। বিদ্রোহী অধ্যুষি এলাকাগুলিতে বহু মানুষের মৃত্যু হয়েছে বলে জানা দিয়েছে। হাজার হাজার বাড়িঘর ভেঙে পড়েছে সেখানে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Sajeeb Wazed Joy : 'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget