এক্সপ্লোর
২৭ জুন পর্যন্ত জেল হেফাজতেই নীরব মোদি
এ বছরের ১৯ মার্চ গ্রেফতার করা হয় নীরবকে। তারপর থেকেই তিনি জেলে আছেন।

লন্ডন: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্ত নীরব মোদির জেল হেফাজতের মেয়াদ বেড়ে ২৭ জুন পর্যন্ত হল। আজ ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টের বিচারক এমা আর্বাথনট এই নির্দেশ দিয়েছেন। ফলে আপাতত দক্ষিণ-পশ্চিম লন্ডনের ওয়্যান্ডসওর্থ জেলেই থাকতে হচ্ছে নীরবকে। এ বছরের ১৯ মার্চ গ্রেফতার করা হয় নীরবকে। তারপর থেকেই তিনি জেলে আছেন। তিনি ভারতে প্রত্যর্পণ আটকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখনও পর্যন্ত সেই চেষ্টা সফল হয়নি। এই হীরে ব্যবসায়ীকে ভারতে প্রত্যর্পণের আগে কোন জেলে রাখা হবে, সে বিষয়ে ১৪ দিনের মধ্যে তথ্য চেয়েছে আদালত।
Before You Go
Kolkata Airport: কলকাতা-মুম্বইগামী বিমানে মিলেছিল হুমকিবার্তা, ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত
সেরা শিরোনাম
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক






















