এক্সপ্লোর

হাফিজের ভোটে লড়ার সম্ভাবনায় গভীর উদ্বেগ আমেরিকার

ওয়াশিংটন: জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়ার মাথা তথা মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদের পাকিস্তানের রাজনীতিতে যোগদানের সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন আমেরিকা। সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য হাফিজের মাথার দাম ১০ মিলিয়ন ডলার ঘোষণা করেছে আমেরিকা। জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবাও গড়ে উঠেছিল হাফিজের হাত ধরেই। সম্প্রতি হাফিজ জানিয়েছে যে, পাকিস্তানে আগামী বছরের সাধারণ নির্বাচনে মিলি মুসলিম লিগের ব্যানারে লড়াই করবে জামাত। হাফিজের ওই সংগঠন অবশ্য এখনও পাক নির্বাচন কমিশনের নথিভূক্ত হয়নি। কিন্তু তার রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে কড়া সুরে নিজেদের উদ্বেগের কথা জানিয়ে দিল আমেরিকা। গত নভেম্বরে হাফিজকে গৃহবন্দী দশা থেকে মুক্তি দেওয়ার পরই ক্ষোভ জানিয়েছিল আমেরিকা। এবার মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র বিদার ন্যুয়ের্ট সাফ বলেছেন, মুম্বই হামলার মূল চক্রী ছিলেন হাফিজ।তিনিই লস্করের প্রতিষ্ঠাতা। ওই গোষ্ঠীকে সন্ত্রাসবাদী গোষ্ঠী বলে মনে করে আমেরিকা। আমরা হাফিজের ব্যাপারে পাকিস্তান সরকারের সঙ্গে বহুবার কথা বলেছি। এতে যা হয়েছিল, তা হল কিছুদিন আগে হাফিজকে গৃহবন্দী করা হয়। এরপর পাকিস্তান আবার তাঁকে গৃহবন্দীত্ব থেকে মুক্তি দিয়েছে। এখন শোনা যাচ্ছে, হাফিজ ভোটে লড়তে চান। যার মাথার দাম আমেরিকা ১০ লক্ষ মিলিয়ন ডলার ঘোষণা করেছে, তিনি ভোটে লড়াই করবেন-এ কথা আমাদের কাছে খুবই উদ্বেগজনক। গত ২৪ নভেম্বর হাফিজকে ছেড়ে দেয় পাকিস্তান। পাকিস্তানের পক্ষ থেকে সাফাই দিয়ে বলা হয়, তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ নেই। ন্যুয়ের্ট বলেছেন, হাফিজের সংগঠনই সন্ত্রাসবাদী হামলার জন্য দায়ী। ওই সংগঠনকে বিদেশী সন্ত্রাসবাদী গোষ্ঠী বলে মনে করে আমেরিকা। এজন্য যথেষ্ট কারণও রয়েছে। এ ব্যাপারে কোনও গোয়েন্দা তথ্য আমেরিকা নিশ্চয় পাকিস্তানকে দেবে। পাকিস্তান এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও আশা প্রকাশ করেছেন ন্যুয়ের্ট। পাকিস্তান সরকার তাদের দেশের মানুষকে হাফিজের মাথার দাম ঘোষণার কথা মনে করিয়ে দেবে বলেও আশা প্রকাশ করেছেন মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র। ২০০৮-এর মুম্বই হামলার পিছনে জামাতেরই হাত ছিল বলে মনে করা হয়। ওই হামলায় ছয় আমেরিকান সহ ১৬৬ জনের মৃত্যু হয়েছিল।

সেরা শিরোনাম

US Space Force: মহাকাশে যুদ্ধক্ষেত্র প্রস্তুত, মোতায়েন রয়েছে অস্ত্রশস্ত্র, শেষ পর্যন্ত মেনে নিল আমেরিকা, এবার লড়াই হবে পৃথিবীর বাইরে?
মহাকাশে যুদ্ধক্ষেত্র প্রস্তুত, মোতায়েন রয়েছে অস্ত্রশস্ত্র, শেষ পর্যন্ত মেনে নিল আমেরিকা, এবার লড়াই হবে পৃথিবীর বাইরে?
Imran Khan's Health : ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, এবার অস্ট্রেলিয়ার সরকারের মধ্যস্থতা দাবি ৭ প্রাক্তন অধিনায়কের; কারা দিলেন চিঠি ?
ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, এবার অস্ট্রেলিয়ার সরকারের মধ্যস্থতা দাবি ৭ প্রাক্তন অধিনায়কের; কারা দিলেন চিঠি ?
BRICS Summit : ব্রিকস সম্মেলনের ফাঁকে মোদি-শি বৈঠক, ফিরে গিয়েই বড় দাবি চিনের বিদেশমন্ত্রীর
ব্রিকস সম্মেলনের ফাঁকে মোদি-শি বৈঠক, ফিরে গিয়েই বড় দাবি চিনের বিদেশমন্ত্রীর
India-China Relations : ব্রিকস সম্মেলন শেষ হওয়ার ২ দিনের মাথায় প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে বড় বিবৃতি চিনের
ব্রিকস সম্মেলন শেষ হওয়ার ২ দিনের মাথায় প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে বড় বিবৃতি চিনের

ভিডিও

BJP News: নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মা, রেজিনগরের শাখারভ
Ayushman Scheme: রাজ্যে আয়ুষ্মান প্রকল্পের ১মাস, ২৮ কোটির বেশি টাকার চিকিৎসায় উপকৃত বহু পরিবার
Bus Fare Hike News : ‘বাসের ভাড়া বাড়ানো উচিত’, বাস মালিকদের সঙ্গে বৈঠকের পর বললেন অর্জুন সিং
TMC News : ‘স্বভাবের দোষ থেকে যত মুক্ত হবে, তত ভাল’, Madan Mitra-কে আক্রমণে প্রদীপ্ত মুখোপাধ্যায়
UPI Payment Update News : ২০০০-র বেশি UPI লেনদেনে অতিরিক্ত মাশুল! বড় ঘোষণা অর্থ মন্ত্রকের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
Employees’ Provident Fund: আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
Tollywood News: মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
8th Pay Commission : বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
Pakistan Cricket Team: জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
Bengal Cricket: ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
Embed widget