এক্সপ্লোর

Monkeypox Case in US: ধরা পড়ল আমেরিকাতেও, প্রকোপ কানাডা, ইউরোপেও, মাঙ্কিপক্স কী জেনে নিন

Monkeypox Cases: কানাডায় ইতিমধ্যেই ছড়াতে শুরু করেছে মাঙ্কিপক্স। কোয়েবেক শহরে কমপক্ষে ১৩ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।

ম্যাসাচুসেটস: অতিমারির প্রকোপ এখনও কাটেনি। তার মধ্যেই নতুন করে মাঙ্কিপক্স (Monkeypox) ঘিরে আতঙ্ক আমেরিকায় (Monkeypox in US)। ম্যাসাচুসেটস-এ এক ব্যক্তি মাঙ্কিপক্সে সংক্রমিত বলে নিশ্চিত করা গিয়েছে। সম্প্রতি কানাডা গিয়েছিলেন তিনি। সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে তাই তৎপর হয়ে উঠেছে আমেরিকার রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ বিভাগ। ওই ব্যক্তির সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে।

ইউরোপের একাধিক দেশে মিলেছে হদিশ

কানাডায় ইতিমধ্যেই ছড়াতে শুরু করেছে মাঙ্কিপক্স। কোয়েবেক শহরে কমপক্ষে ১৩ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। ব্রিটেন, পর্তুগাল, স্পেন-সহ ইউরোপের একাধিক দেশেও ছড়াচ্ছে মাঙ্কিপক্স। ব্রিটেনে এখনও পর্যন্ত আট জন রোগীর শরীরে সংক্রমণ ধরা পড়েছে। পর্তুগালে আক্রান্ত ২০। মাদ্রিদে ২৩ জন আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে মিলছে খবর।

সাধারণত পশ্চিম এবং মধ্য আফ্রিকায় পশুদের থেকে মাঙ্কিপক্সে সংক্রমিত হন সাধারণ মানুষ জন। এক জনের থেকে অন্য জনের শরীরে সংক্রমণ ছড়ানোর ঘটনা বিরল। তবে সংক্রমিত ব্যক্তির সঙ্গে শারীরিক ঘনিষ্ঠতায় গেলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোয়বেক শহরে যৌন চিকিৎসার ক্লিনিকেই রোগীর শরীরে এই সংক্রমণের হদিশ মেলে সম্প্রতি। তবে সংক্রমিতের লালা, কফ এবং পুঁজ থেকেও ছড়াতে পারে সংক্রমণ।

আরও পড়ুন: Afghanistan News: 'বাধ্যতামূলক নয় হিজাব', 'নচ্ছার' মেয়েরা বাড়িতেই, স্কুলে যাবে বাকিরা, ঘোষণা তালিবানের

জ্বর, গায়ে ব্যথা, আকারে বড় বসন্তের মতো গায়ে গুটি গজিয়ে ওঠাকে আপাতত মাঙ্কিপক্সের উপসর্গ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফোস্কার মতো দেখতে যন্ত্রণাদায়ক গুটি হাতে, পায়ে এবং মুখে গজিয়ে উঠতে দেখলেও চিকিৎসকের পরামর্শ নিতে বলা হচ্ছে। মাঙ্কিপক্সের একটি রূপ এতটাই ভয়ঙ্কর যে, আক্রান্তদের ১০ শতাংশ তাতে মারাও যেতে পারেন। বর্তমানে ব্রিটেনে যে রূপ পাওয়া গিয়েছে, সেটি ততটা ক্ষতিকর নয়। মাঙ্কিপক্সে আক্রান্ত হলে সারতে সময় লাগে দুই থেকে চার সপ্তাহ।   

টিকা এসেছে ২০১৯-এই

২০১৯ সালে মাঙ্কিপক্স প্রতিরোধী প্রথম টিকায় অনুমোদন দেয় আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। ওই টিকা স্মলপক্স প্রতিরোধেও সহায়ক। তবে হনুমান বা বাঁদর থেকেই মাঙ্কিপক্স ছড়ায়, এমন ভেবে নেওয়া ভুল। ১৯৫৮ সালে দু’বার মাঙ্কিপক্সের প্রকোপ দেখা দেয়। সেই সময় গবেষণায় দেখা যায়, হনুমান বা বাঁদরের মধ্যে মাঙ্কিপক্স যতটা না দেখা যায়, কাঠবিড়ালি, ইঁদুর-সহ তীক্ষ্ণ দাঁতের পশুর থেকেই বেশি ছড়ায় মাঙ্কিপক্স। পশুর কামড়, আঁচড় এমনকি তাদের সংস্পর্শে এলেও হতে পারে সংক্রমণ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

ভিডিও

Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget