এক্সপ্লোর

করোনাভাইরাস: ২০ লক্ষ ভ্যাকসিন তৈরি রয়েছে, বললেন ডোনাল্ড ট্রাম্প

আমেরিকা করোনাভাইরাস রোগ প্রতিরোধে ইতিমধ্যেই ২০ লক্ষ ভ্যাকসিন তৈরি করে রেখেছে। পরীক্ষায় এর ব্যবহার ‘নিরাপদ হিসেবে যাচাই’ করা হলেই সেগুলি ‘সরবরাহের জন্য প্রস্তুত’। এমনই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন: আমেরিকা করোনাভাইরাস রোগ প্রতিরোধে ইতিমধ্যেই ২০ লক্ষ ভ্যাকসিন তৈরি করে রেখেছে। পরীক্ষায় এর ব্যবহার ‘নিরাপদ হিসেবে যাচাই’ করা হলেই সেগুলি ‘সরবরাহের জন্য প্রস্তুত’। এমনই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘ভ্যাকসিন নিয়ে আমাদের একটি বৈঠক হয়েছে। এক্ষেত্রে আমরা অবিশ্বাস্যরকম ভালো কাজ করছি। বেশ ইতিবাচক চমক আমাদের থাকতে পারে। ভ্যাকসিন নিয়ে বেশ ভালো রকম অগ্রগতি হচ্ছে। হোয়াইট হাউসে এক সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি আরও বলেছেন, বাস্তবে আমরা পরিবহণ ও সরবরাহের জন্য প্রস্তুত। নিরাপদ বলে যাচাই করা গেলে ২০ লক্ষ ভ্যাকসিন প্রস্তুত’। ট্রাম্প বলেছে, ‘রোগ প্রতিষেধকের ব্যাপারে আমরা খুব ভালো কাজ করছি। শুশ্রুষার ক্ষেত্রেও ভালো কাজ হচ্ছে’। নিউইয়র্ক টাইমস-এ প্রকাশি প্রতিবেদন অনুসারে, করোনাভাইরাস রোগের জন্য ট্রাম্প প্রশাসন সম্ভাব্য ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে পাঁচটি কোম্পানিকে বাছাই করেছে। ট্রাম্প বলেছেন, বিভিন্ন কোম্পানি ভ্যাকসিন তৈরির ব্যাপারে বেশ ভালো কাজ করছে। তবে কোন কোম্পানি ভ্যাকসিনের উত্পাদনের কাজ শুরু করেছে, তা প্রেসিডেন্ট জানাননি। কোভিড-১৯ প্রতিরোধের জন্য সম্ভাব্য ভ্যাকসিন নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্থ বায়োটেক সংস্থা মোডার্নার সঙ্গে দ্রুততার সঙ্গে কাজ করছে। হোয়াইট হাউসের স্বাস্থ্য পরামর্শদাতা ড. অ্যান্টনি ফউসি চলতি সপ্তাহের শুরুতে জানিয়েছিলেন যে, তিনি অন্তত সম্ভাব্য চারটি ভ্যাকসিনের পরীক্ষামূলক কাজের সঙ্গে যুক্ত। তিনি বলেছিলেন যে, ২০২১-এর শুরুতে কয়েক মিলিয়ন ডোজ হাতে আসবে বলে আশা করা হচ্ছে। বিজ্ঞানীরা অবশ্য বলেছেন, ভাইরাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলি এখনও স্পষ্ট হয়নি। করোনা সংক্রণের ক্ষেত্রে ইমিউন সিস্টেম কীভাবে কাজ করবে, তা এখনও নিশ্চিত নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
Earthquake News: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
Bangladesh News: হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…

ভিডিও

LPG to PNG Shift : LPG নয়, যুদ্ধের আবহে হেঁশেলে আশা জোগাচ্ছে PNG
Kolkata Football League : ১০৮ বছর পুরনো ফুটবল ক্লাব খুঁজে পেল স্পনসর! উন্মোচন নতুন জার্সির
Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget