এক্সপ্লোর

বদলাচ্ছে মার্কিন অভিবাসনের নিয়ম, লাভ হবে ভারতীয়দের

US Immigration: এবার ভারতীয়রা সহজেই গ্রিন কার্ড পেতে পারেন।

ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয়দের জন্য ভাল খবর। অভিবাসন সংক্রান্ত আইন সংশোধন করছে জো বাইডেন সরকার। বৃহস্পতিবার সেনেট ও হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ‘ইউ এস সিটিজেনশিপ অ্যাক্ট ২০২১’ বিল পেশ করা হয়েছে। সেনেটর বব মেনেন্ডেজ ও রিপ্রেজেন্টেটিভ লিন্ডা স্যানচেজ এই বিল পেশ করেন। বিলটিতে প্রতিটি দেশের জন্য গ্রিন কার্ডের কোটা বাড়ানোর কথা বলা হয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে আটকে থাকা গ্রিন কার্ডের আবেদন মঞ্জুর করার কথাও বলা হয়েছে এই বিলে। এটি আইনে পরিণত হলে দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হওয়ার অপেক্ষায় থাকা ভারতীয়দের এবার সুবিধা হবে। তাঁদের আর অপেক্ষায় থাকতে হবে না। এবার সহজেই তাঁরা গ্রিন কার্ড পেয়ে যাবেন।

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই অভিবাসন সংক্রান্ত নিয়মের কড়াকড়ি করা হয়। ফলে ভারতীয়দের এইচ-১বি ও এল-১ ভিসা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। অনেক ভারতীয়ই এক দশকেরও বেশি সময় ধরে গ্রিন কার্ড পাওয়ার অপেক্ষায়। এবার তাঁদের সমস্যা মিটতে পারে।

তবে সংবাদসংস্থা আইএএনএস সূত্রে খবর, ইমিগ্রেশন থিঙ্ক ট্যাঙ্ক কাটো ইনস্টিটিউটের এক রিপোর্টে বলা হয়েছে, গ্রিন কার্ডের যত আবেদন জমে আছে, সবগুলি বিবেচনা করতে করতে ৮৪ বছর লেগে যেতে পারে। ততদিনে ২ লক্ষ মানুষ বৃদ্ধ হয়ে মারা যাবেন।

এক বিবৃতিতে স্যানচেজ জানিয়েছেন, ‘নতুন বিলটি আইনে পরিণত হলে যাঁরা এক দশকেরও বেশি সময় ধরে অপেক্ষায় আছেন, তাঁরা এবার গ্রিন কার্ড পেয়ে যাবেন। পরিবারের সদস্য ও স্ত্রী বা স্বামী, বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও অঙ্কে পিএইচডি বিষয়ক নিয়মে বদল আনা হয়েছে। তার ফলে বহু মানুষ উপকৃত হবেন।’

বাউন্ডলেস ইমিগ্রেশন সংস্থার সহ-প্রতিষ্ঠাতা ডুগ র‍্যান্ড বলেছেন, ‘নতুন বিলের ফলে অসংখ্য মানুষ স্বস্তি পাবেন। এতদিন ধরে অপেক্ষা করতে হয়েছে তাঁদের। এর চেয়ে খারাপ আর কিছু হয় না।’

এতদিন মার্কিন অভিবাসন আইন সংক্রান্ত নিয়মে বলা ছিল, এইচ-১বি ভিসা যাঁদের রয়েছে, তাঁদের সন্তানদের ২১ বছর বয়স হওয়ার আগেই যদি বাবা-মা অভিবাসনের জন্য যোগ্য বলে বিবেচিত না হন, তাহলে তাঁরা গ্রিন কার্ড পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। এবার সেই নিয়ম বদলাতে চলেছে। এইচ-১বি ভিসা পাওয়া ব্যক্তিদের সন্তানরাও এই ভিসা নিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন।

নতুন নিয়মে আরও বলা হয়েছে, এবার থেকে এইচ-১বি ভিসা যাঁদের রয়েছে, তাঁদের স্বামী বা স্ত্রীও চাকরি করতে পারবেন। ট্রাম্প এই নিয়ম তুলে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি ক্ষমতা থেকে সরে যাওয়ার পর এবার নতুন নিয়ম চালু হতে চলেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর কর্মসংস্থান সংক্রান্ত ১,৪০,০০০ গ্রিন কার্ড দেওয়া হবে। প্রতিটি দেশের জন্য ৭ শতাংশ করে গ্রিন কার্ড বরাদ্দ। মার্কিন অভিবাসন সংক্রান্ত নতুন বিলে বলা হয়েছে, প্রতিটি দেশের জন্য বরাদ্দ বাড়িয়ে ২০ শতাংশ করা হবে। ফলে এইচ-১বি ভিসায় থাকা ভারতীয়দের একটা বড় অংশ গ্রিন কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন।

প্রতি বছর দক্ষ কর্মীদের জন্য ৮৫,০০০ ভিসা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এর একটা বড় অংশই পান ভারতীয়রা। ২০১৯ অর্থবর্ষে ১.৮ লক্ষ এইচ-১বি ভিসা দেওয়া হয়। তার মধ্যে প্রায় ১.৩ লক্ষ ভিসাই দেওয়া হয় ভারতীয়দের।

সেরা শিরোনাম

Sheikh Hasina: ফের অশান্ত বাংলাদেশ, থানায় হামলা, পর পর বাসে আগুন, বিস্ফোরণ ঢাকাতেও, সামনে আসছে মৃত্যুর খবর
ফের অশান্ত বাংলাদেশ, থানায় হামলা, পর পর বাসে আগুন, বিস্ফোরণ ঢাকাতেও, সামনে আসছে মৃত্যুর খবর
Strait of Hormuz : হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Bangladesh News : বাংলাদেশের রাজনৈতিক উত্তাপের আঁচ লন্ডনে, ২ পক্ষের সংঘর্ষ, পুলিশের লাঠি ; হলের পিছন দিয়ে বেরিয়ে গেলেন সাংসদ
বাংলাদেশের রাজনৈতিক উত্তাপের আঁচ লন্ডনে, ২ পক্ষের সংঘর্ষ, পুলিশের লাঠি ; হলের পিছন দিয়ে বেরিয়ে গেলেন সাংসদ

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget