এক্সপ্লোর

ভবিষ্যতে পাকিস্তানেও সামরিক ঘাঁটি গড়তে পারে চিন, ইঙ্গিত মার্কিন রিপোর্টে

ওয়াশিংটন: বিদেশে আরও সামরিক ঘাঁটি গড়তে পারে চিন। এরমধ্যে পাকিস্তানকেও ভবিষ্যত সামরিক ঘাঁটি গড়ে তোলার জন্য বেছে নিতে পারে চিন। মার্কিন প্রতিরক্ষা বিভাগের একটি রিপোর্টে এই ইঙ্গিত দেওয়া হয়েছে। আফ্রিকার দেশ ডিজিবুটিতে সামরিক ঘাঁটি গড়ছে বেজিং। এরই পরিপ্রেক্ষিতে মার্কিন কংগ্রেসে পেশ করা ৯৭ পাতার রিপোর্টে ওই পূর্বাভাস দিয়েছে পেন্টাগন। রিপোর্টে বলা হয়েছে, ২০১৬-তে চিনের সামরিক বাহিনীর বিস্তার ক্রমেই বেড়েছে। বিপুল পরিমাণ প্রতিরক্ষা বরাদ্দের হাত ধরেই তা সম্ভব হচ্ছে। পেন্টাগনের হিসেব অনুযায়ী, চিনের প্রতিরক্ষা বাজেট ১৮০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে। চিনের সরকারিভাবে ঘোষিত বরাদ্দের তুলনায় তা অনেক বেশি বলেই মন্তব্য করা হয়েছে রিপোর্টে। রিপোর্টে ডিজিবুটিতে চিনের নৌসেনা ঘাঁটি গড়ে তোলার প্রসঙ্গ উত্থাপণ করে বলা হয়েছে,  যে দেশগুলির সঙ্গে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের সম্পর্ক ও সাধারণ রনকৌশলগত স্বার্থ রয়েছে সেই দেশগুলিতে অতিরিক্ত আরও কিছু ঘাঁটি গড়েতে পারে বেজিং। উদাহরণ হিসেবে পাকিস্তানের কথা বলা হয়েছে সেনেটের বার্ষিক রিপোর্টে।  অতীতেও পাকিস্তানে বিদেশী সামরিক  ঘাঁটি গড়ে ওঠার নজির রয়েছে। উল্লেখ্য, রণকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পাকিস্তানের গদ্বর বন্দরের পরিকাঠামো উন্নয়নের কাজ করছে চিন। আমেরিকার বহু সামরিক বিশেষজ্ঞই মনে করেন, এর পিছনে রয়েছে ওই বন্দরে চিনের সামরিক উপস্থিতি বজায় রাখার উদ্দেশ্য। পেন্টাগনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, এশিয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের অস্ত্র রফতানির প্রাথমিক বাজার হয়ে উঠেছে পাকিস্তান। উল্লেখ্য, সামরিক কৌশলগত দিক থেকে ডিজিবুটির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দেশে সামরিক ঘাঁটি গড়ে তোলার কাজ ২০১৬-তে শুরু করেছিল চিন। কয়েক বছরের মধ্যেই তা সম্পূর্ণ হবে। রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীর অভিযানে অংশগ্রহণকারী সেনা ও নৌসেনার কাজে সাহায্য করতে এই ঘাঁটি গড়া হচ্ছে বলে চিন দাবি করেছে।

সেরা শিরোনাম

Quantum Physics Research: আমেরিকায় পর পর নিখোঁজ বিজ্ঞানীরা! অন্য জগতে হারিয়ে যাওয়া? নাকি... ক্রমশ বাড়ছে রহস্য
আমেরিকায় পর পর নিখোঁজ বিজ্ঞানীরা! অন্য জগতে হারিয়ে যাওয়া? নাকি... ক্রমশ বাড়ছে রহস্য
Boeing 737 Plane Missing: নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, আরব সাগরে চলছে তল্লাশি, এখনও পর্যন্ত খোঁজ নেই যাত্রীদের
নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, আরব সাগরে চলছে তল্লাশি, এখনও পর্যন্ত খোঁজ নেই যাত্রীদের
Boeing 737 Plane Missing: যাত্রীসমেত নিখোঁজ পাকিস্তানের কার্গো বিমান, ভারত মহাসাগরের উপর থেকে গায়েব
যাত্রীসমেত নিখোঁজ পাকিস্তানের কার্গো বিমান, ভারত মহাসাগরের উপর থেকে গায়েব
Emmanuel Macron in Syria: হোটেলের কাছে পর পর বিস্ফোরণ, সিরিয়া সফরে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ
হোটেলের কাছে পর পর বিস্ফোরণ, সিরিয়া সফরে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ

ভিডিও

Weather Update Today : পাহাড়ে নেমেছে ধস, ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস
US Launches Air Strike : আচমকা কেন অশান্তির চাদরে ঢাকা পড়ল পশ্চিম এশিয়া? নেপথ্যে কোন কারণ?
Baruipur Case: নতুন করে গ্রেফতার ৮ জন! বারুইপুরকাণ্ডে বাড়ল মোট গ্রেফতারির সংখ্যা
TMC vs BJP Clash : মমতার মিছিলে অশান্তি, 'নাটক' বলে খোঁচা দিলীপের
Baruipur Incident : আলাদা-আলাদা বসিয়ে জিজ্ঞাসাবাদ, বারুইপুরকাণ্ডে বড় তথ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
Baruipur Case: 'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget