চিনকে টক্কর দিতে ভারতকে প্রয়োজন আমেরিকার, মত মার্কিন বিশেষজ্ঞ দলের

ওয়াশিংটন: ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যতই বেজিংয়ের কাছাকাছি আসা চেষ্টা করুক না কেন, চিনের মোকাবিলা করতে ভারতকে পাশে প্রয়োজন আমেরিকার। এমনটাই মনে করছে এক মার্কিন থিঙ্কট্যাঙ্ক।
আন্তর্জাতিক সমীকরণের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভারতকে উল্লেখ করে, অতলান্তিক কাউন্সিল ট্রাম্প প্রশাসনকে আবেদন করেছে, নয়াদিল্লির সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিতে। আগামী রবিবার মার্কিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর আগে, মার্কিন বিশেষজ্ঞ দলটি জানিয়েছে, চিন যেভাবে অর্থনৈতিক ও সামরিক দিকে উন্নতি করেছে, তাতে এখন আমেরিকার উচিত বিভিন্ন সম্পদকে অন্যত্র ছড়িয়ে বিশ্বব্যাপী ও আঞ্চলিক স্তরে প্রভাব বিস্তার করা।
ট্রান্সফর্মিং ইন্ডিয়া ফ্রমে আ ব্যালান্সিং টু লিডিং পাওয়ার—শীর্ষক প্রতিবেদনে ওই বিশেষজ্ঞ দলটি লিখেছে, এর জন্য ভারতকে গুরুত্ব দিতে হবে। ট্রাম্পকে নিশ্চিত করতে হবে, ভারত এখন শুধুই (দক্ষিণ এশিয়া অঞ্চলে) বেজিংয়ের প্রতি-শক্তি নয়, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ নীতির অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গও বটে।
Before You Go
Abhishek Banerjee News | DJ-মামলায় আরও বিপাকে অভিষেক, দ্রুত শুনানির আর্জিও খারিজ | ABP ANANDA LIVE
সেরা শিরোনাম






















