এক্সপ্লোর

ট্রাম্পের ব্যবসায়িক চুক্তি খতিয়ে দেখতে ২০ জন সাংবাদিক নিয়োগ করেছে ওয়াশিংটন পোস্ট!

ওয়াশিংটন: আসন্ন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির হয়ে তাঁর মনোনয়ন পাওয়ার দৌড়ে তিনি এগিয়ে গেলেও সরকারিভাবে পাননি। কিন্তু, এর মধ্যেই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ব্যস্ততার অন্ত নেই মার্কিন মিডিয়ায়। মনোনয়ন পাওয়াটা স্রেফ সময়ের অপেক্ষা মাত্র। তাই ডোনাল্ডকে নিয়ে আগাম প্রস্তুতি সেরে রাখতে চাইছে মার্কিন সংবাদমাধ্যম। জানা গিয়েছে, এই রিপাবলিকান নেতার জীবন সম্পর্কে তথ্য খোঁজার জন্য ২০ জন সাংবাদিক নিয়োগ করেছে প্রখ্যাত মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট। নিউইয়র্কের বাসিন্দা ৬৯ বছরের ট্রাম্পের আদি পেশা রিয়েল এস্টেটের ব্যবসা। সেখানে তাঁর পরিবারের খ্যাতি যথেষ্ট পরিমাণে। পাশাপাশি, রিয়েলিটি টিভি স্টার হিসেবেও যথেষ্ট নাম কামিয়েছিলেন ট্রাম্প। তার ওপর ভর করেই মাত্র ১০ মাস আগে তাঁর রাজনীতিতে পদার্পণ। এসেই বিস্ফোরণ ঘটিয়েছিলেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন পোস্টকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন অনলাইনে খুচরো-বিপণী সংস্থা ‘অ্যামাজন’-এর মালিক জেফ বেজোস। প্রসঙ্গত, বর্তমানে এই সংবাদপত্রের মালিক হলেন বেজোস। সম্প্রতি, সংবাদপত্রের সহযোগী সম্পাদক বব উডওয়ার্ড স্বীকার করেন, ট্রাম্পের অতীত জীবনের প্রতিটি অধ্যায় খুঁড়ে বের করতে প্রায় ২০ জন সাংবাদিককে নিয়োগ করা হয়েছে। তিনি জানান, নিউইয়র্কের রিয়েল এস্টেট সাম্রাজ্যে ট্রাম্পের সংস্থার সব চুক্তি খতিয়ে দেখা হচ্ছে। এই প্রসঙ্গে, অ্যামাজনের বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছেন রিপাবলিকান পদপ্রার্থী। জানিয়েছেন, অ্যামাজন চাইছে এসব করে সব রাজনীতিবিদদের হাতে রাখতে, যাতে কর-ফাঁকি দেওয়া যায়। এসব মেনে নেওয়া যায় না। ট্রাম্পের অভিযোগ, প্রত্যেক ঘণ্টায় তাঁর কাছে মুহূর্মুহূ ফোন আসে ওয়াশিংটন পোস্ট থেকে উল্টোপাল্টা প্রশ্ন করা হচ্ছে। ট্রাম্প মনে করেন, এসবের নেপথ্যে রয়েছেন জেফ বেজোস। প্রসঙ্গত, ২০১৩ সালে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে ওয়াশিংটন পোস্ট কিনে নেন বেজোস। যদিও, ট্রাম্পের তোলা সব অভিযোগ খারিজ করে দিয়েছেন সংবাদপত্রের কার্যনির্বাহী সম্পাদক মার্টিন ব্যারন।  

সেরা শিরোনাম

China On India-Japan: ভারত-জাপান বন্ধুত্বে ঘুম উড়েছে চিনের
ভারত-জাপান বন্ধুত্বে ঘুম উড়েছে চিনের
Indus Waters Treaty : 'ইসলামাবাদ সেই হাতগুলো কেটে ফেলবে', সিন্ধু জলচুক্তি ইস্যুতে পাক মন্ত্রীর হুমকির জবাবে ভারত বলল...
'ইসলামাবাদ সেই হাতগুলো কেটে ফেলবে', সিন্ধু জলচুক্তি ইস্যুতে পাক মন্ত্রীর হুমকির জবাবে ভারত বলল...
Bus Accident : পাহাড়ি বাঁকে ঘোরার সময় ব্রেক ফেল ? দুর্ঘটনায় মহিলা-শিশু-সহ ৪০ জনের মৃত্যু পাকিস্তানে
পাহাড়ি বাঁকে ঘোরার সময় ব্রেক ফেল ? দুর্ঘটনায় মহিলা-শিশু-সহ ৪০ জনের মৃত্যু পাকিস্তানে
৮ দিন ধরে ১৪০ টন ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে, ১০০ ঘণ্টার অভিযানে বিস্ময়করভাবে উদ্ধার নিরাপত্তাকর্মী
৮ দিন ধরে ১৪০ টন ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে, ১০০ ঘণ্টার অভিযানে বিস্ময়করভাবে উদ্ধার নিরাপত্তাকর্মী

ভিডিও

Debraj Chakraborty | দেবরাজ ঘনিষ্ঠ ৬ প্রাক্তন কাউন্সিলর ও এক ছায়াসঙ্গীকে নোটিস | ABP Ananda LIVE
Madan Mitra :
Chandrima Bhattacharya | তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ ছাড়লেন চন্দ্রিমা | ABP Ananda LIVE
Fake Birth Certificate: বেআইনিভাবে ভুরি ভুরি বার্থ সার্টিফিকেট দেওয়ার অভিযোগ!
Ramkrishna Mission: ছাত্র মৃত্যুতে উত্তাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, বিক্ষোভ অভিভাবকদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget