এক্সপ্লোর

কুলভূষণের বিরুদ্ধে ‘জোরালো তথ্যপ্রমাণ’ আছে, আন্তর্জাতিক ন্যয় আদালতে জিতব, দাবি নয়া পাক বিদেশমন্ত্রীর

ইসলামাবাদ: পাকিস্তানের দাবি, কুলভূষণ যাদবের বিরুদ্ধে তাদের ভূখণ্ডে নাশকতা, সন্ত্রাসে যুক্ত থাকার জোরালো তথ্যপ্রমাণ তাদের হাতে আছে যার জোরে আন্তর্জাতিক ন্যয় আদালতে এই সংক্রান্ত মামলায় জয় সম্পর্কে তারা আশাবাদী। পাকিস্তানের নয়া বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি মুলতানে একথা জানিয়েছেন। ভারতীয় নৌবাহিনীর ৪৭বছর বয়সি প্রাক্তন অফিসারকে ২০১৭-য় এপ্রিলে চরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয় পাক সামরিক আদালত। মে মাসেই ভারত রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যয় আদালতে যায়। ভারতের আবেদনের প্রেক্ষিতে ও তাদের চূড়ান্ত রায় বেরনো পর্যন্ত কূলভূষণের মৃত্যুদণ্ড কার্যকর করা স্থগিত রাখে আন্তর্জাতিক ন্যয় আদালত। সেখানে ভারত, পাকিস্তান উভয়েই নিজ নিজ দাবির পক্ষে তথ্যপ্রমাণ পেশ করেছে। গতকালই পাকিস্তানের জিও টিভি একটি সূত্রকে উদ্ধৃত করে জানায়, সামনের বছর ফেব্রুয়ারিতে প্রতিদিন এক সপ্তাহ ধরে কুলভূষণ মামলার শুনানি হবে ওই আদালতে। কুরেশি বলেন, ন্যয় আদালতে আমাদের অবস্থান জোরালো কায়দায় পেশ করতে যথাসাধ্য চেষ্টা করব। ২০১৬-র মার্চে ইরান থেকে তাদের ভূখণ্ডে ঢোকার পর বালুচিস্তানে নিরাপত্তাবাহিনীর হাতে যাদব গ্রেফতার হন বলে দাবি পাকিস্তানের। তারা ন্যয় আদালতে দাবি করেছে, যাদব মামুলি কেউ নন, চরবৃত্তি, নাশকতা ঘটানোর ছক কষতেই তিনি পাকিস্তানে ঢুকেছিলেন। পাল্টা যাদবকে ইরান থেকে অপহরণ করা হয়েছে বলে ভারতের দাবি। নৌবাহিনী থেকে অবসরের পর যাদব ইরানে ব্যবসাপত্র দেখতে যেতেন, তাঁর সরকারের সঙ্গে কোনও সম্পর্কই নেই বলে পাকিস্তানের সব অভিযোগ খারিজ করে জানিয়েছে ভারত। পাকিস্তান ভারতের সঙ্গে শান্তিপূর্ণ পথে আলোচনার মাধ্যমেই মূল কাশ্মীর সমস্যার সমাধান করতে চায় বলে জানান তিনি, ভারত পাকিস্তানের আলোচনার প্রস্তাবে সাড়া দেবে বলেও আশা প্রকাশ করেন।

সেরা শিরোনাম

Nepal Flash Floods : যন্ত্রণাদায়ক ১০ দিন, সুড়ঙ্গ থেকে স্বামীর উদ্ধারের পরই কাঠমাণ্ডুর উদ্দেশে রওনা সঞ্জয়-পত্নীর
যন্ত্রণাদায়ক ১০ দিন, সুড়ঙ্গ থেকে স্বামীর উদ্ধারের পরই কাঠমাণ্ডুর উদ্দেশে রওনা সঞ্জয়-পত্নীর
Nepal Flash Floods : ফের বিস্ময়কর ঘটনা নেপালে, হড়পাবানের এতদিন পর উদ্ধার ৫ বছরের ভারতীয় শিশু-সহ ৩
ফের বিস্ময়কর ঘটনা নেপালে, হড়পাবানের এতদিন পর উদ্ধার ৫ বছরের ভারতীয় শিশু-সহ ৩
Nepal Flash Flood : ৯ দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, 'অন্যদের সাহায্য করতে গিয়ে' নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯ দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, 'অন্যদের সাহায্য করতে গিয়ে' নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের

ভিডিও

Train Cancelled News : আজও বাতিল বহু ট্রেন, চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন অসংখ্য় যাত্রী | ABP
Abhishek Banerjee News : ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস খালি করার নির্দেশ দিল দমকল
CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget