এক্সপ্লোর

কেন দেশের ‘বিপদ’ আজহার, হাফিজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, প্রশ্ন তুলল পাক সংবাদপত্র

ইসলামাবাদ: ‘ডন’ পত্রিকার সাংবাদিক সিরিল আলমেইদার পাকিস্তানের বাইরে যাওয়ার ওপর সরকারি নিষেধাজ্ঞা ঘিরে বিতর্কের মধ্যেই অস্বস্তিকর প্রশ্নের মুখে সামরিক-অসামরিক কর্তৃপক্ষ। পাক সরকার ও সেনা কর্তৃপক্ষের ঘনিষ্ঠ বলে পরিচিত পাক সংবাদপত্র ‘দি নেশন’-ই এবার প্রশ্ন তুলল, কেন জাতীয় নিরাপত্তার সামনে ‘বিপদ’ হয়ে ওঠা জয়েশ-ঈ-মহম্মদ প্রধান মাসুদ আজহার ও জামাত-উদ-দাওয়ার হাফিজ সঈদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? হক্কানি নেটওয়ার্ক, তালিবান, লস্করের মতো সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে সামরিক বাহিনীর গোপন মদত দেওয়ার ইস্যুতে পাক সরকার ও সেনার মধ্যে বিরোধ রয়েছে বলে এক প্রতিবেদনে দাবি করেন আলমেইদা। এজন্য তাঁকে একজিট কন্ট্রোল লিস্টে ফেলেছে সরকার। তিনি দেশের বাইরে যেতে পারবেন না। এই প্রেক্ষাপটেই ‘হাউ টু লুজ ফ্রেন্ডস অ্যান্ড অ্যালিনেট পিপল’ শিরোনামে প্রকাশিত সম্পাদকীয়তে সংবাদপত্রটি বলেছে, আজহার, সঈদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কেন সংবাদমাধ্যমকে লেকচার দিচ্ছে সরকার-সেনা! ভারত বরাবরই বলে আসছে, জয়েশ নেতা তথা পঠানকোট হামলার মাথা আজহার ও মুম্বই হামলার মস্তিষ্ক হাফিজ পাকিস্তানে অবাধে ঘুরে বেড়াচ্ছ, তাদের পাহারা দিয়ে রাখছে পাক সেনা।  সেই অভিযোগকেই বৈধতা দিয়ে পাক দৈনিকটি বলেছে, কী ভাবে সাংবাদিকরা তাঁদের কাজ করবেন, সে ব্যাপারে যখন সামরিক ও অসামরিক শীর্ষ নেতৃত্ব জ্ঞান দিতে আসেন, সেটা হয় খুবই ভয়ংকর সময়। তারা এও লিখেছে, আলমেইদার খবরটিকে  ‘বানানো’, ‘অনুমাননির্ভর রিপোর্টিং’ বলা হয়েছে। কিন্তু সরকার ও সামরিক শীর্ষ নেতৃত্ব বলছে না, তবে কেন পাকিস্তানে নিষিদ্ধ গোষ্ঠীগুলির উপস্থিতি নিয়ে সরকারের লোকজনই আপত্তি করছেন, কেন আজহার, সঈদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে, কেন পাকিস্তান ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে? সরকার, সেনাকর্তারা কী করে একজন নামী সাংবাদিকের  সঙ্গে অপরাধীর মতো আচরণ করছেন? কী ভাবে তাঁরা এটা বলার ধৃষ্টতা দেখাচ্ছেন যে,  পাকিস্তানের জাতীয় স্বার্থ কী, সেটা ঠিক করার হক শুধু তাঁদেরই? আলমেইদার প্রতিও সহমর্মিতা দেখিয়ে তাঁর পাশে থাকার বার্তা দিয়েছে সংবাদপত্রটি। বলেছে, আপনার কলম আরও শক্তিশালী হোক, আপনার পাশে থাকছে প্রেস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Asia War: পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল
পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল
US-India Relations: ‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল

ভিডিও

Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ২ | কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা? | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ১ | NDA ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে NCPI, বিদ্রোহের আঁচ BJP অন্দরেও
Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget