এক্সপ্লোর

দেহ উদ্ধার না হলে মৃত ঘোষণা নয় গৌতম-পরেশকে, জানাল নেপাল

কাঠমাণ্ডু: খারাপ আবহাওয়ার কারণে ধৌলাগিরি শৃঙ্গ থেকে বৃহস্পতিবারও উদ্ধার করা গেল না রাজীব ভট্টাচার্যর দেহ। প্রতিকূল আবহাওয়ার কারণে দেহ না নিয়েই বেসক্যাম্পে ফিরে যায় চপার। অন্যদিকে, নিখোঁজ গৌতম ঘোষ এবং পরেশ নাথের খোঁজে এভারেস্টের ক্যাম্প থ্রি ও ফোরে তল্লাশি চলে। নেপাল প্রশাসন জানিয়ে দিয়েছে, দেহ উদ্ধারের আগে তাঁদের মৃত ঘোষণা করা হবে না। সময় ২৯ মে পর্যন্ত। তার মধ্যেই বরফঢাকা ২ আট-হাজারি শৃঙ্গ থেকে নামিয়ে আনতে হবে মৃত দুই বাঙালি পর্বতারোহীর দেহ। হদিশ পেতে হবে নিখোঁজ দু’জনের। কিন্তু, বৃহস্পতিবার পর্যন্ত সেই কাজে কোনও সাফল্য আসেনি। আপ্রাণ চেষ্টায় বারবার বাধ সেধেছে প্রতিকূল আবহাওয়া। নেপাল প্রশাসন সূত্রে খবর, রাজীব ভট্টাচার্যর দেহ কোথায় রয়েছে, তা চিহ্নিত করা গিয়েছে। জায়গাটা ধৌলাগিরি শৃঙ্গের ক্যাম্প ওয়ান এবং ক্যাম্প টুর মাঝখানে। রাজীবের দেহ আনার জন্য বৃহস্পতিবার চপার পাঠানো হয়। কিন্তু, খারাপ আবহাওয়ার জন্য চপার ক্যাম্প ওয়ানের কাছে নামতেই পারেনি। দেহ না নিয়েই ফিরে আসে। প্রশাসন সূত্রে খবর, রাজীব ভট্টাচার্যর দেহ আনতে শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় ফের চপার পাঠানো হবে।

প্রতিকূল আবহাওয়া, এখনও উদ্ধার হয়নি রাজীব ভট্টাচার্যর দেহ

কার্যত এক অবস্থা এভারেস্টেও। সেখানে সুভাষ পালের দেহ কোথায় রয়েছে, চিহ্নিত করা গেলেও, তা উদ্ধার করা যায়নি। নেপাল প্রশাসন সূত্রে খবর, এভারেস্টের জেনিফার পিকে ৭,৪০০ মিটার উচ্চতায় এভারেস্টজয়ী সুভাষের দেহ রয়েছে। সেখান থেকে দেহ উদ্ধারের চেষ্টা চলছে। নিখোঁজ দুই অভিযাত্রী ব্যারাকপুরের গৌতম ঘোষ এবং দুর্গাপুরের পরেশ নাথের কোনও হদিশ এখনও মেলেনি। তবে, নেপাল সরকার জানিয়েছে, দেহ না মেলা পর্যন্ত তারা কাউকে মৃত ঘোষণা করা হচ্ছে না। কবে একটা খবর আসবে, দুর্গাপুরে সেই অপেক্ষায় বসে পরেশ নাথের পরিবার। তবে এই উৎকণ্ঠার মধ্যেও তাঁর দশ বছরের ছেলে এদিন জানিয়েছে, বাবার মতো সে-ও পর্বতারোহী হতে চায়। এভারেস্ট জয় করতে চায়। নেপালে আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাসে জানানো হয়েছে, শুক্রবার আবহাওয়া ভাল থাকতে পারে। তবে এভারেস্ট অভিযান খোলা থাকবে ২৯ মে পর্যন্ত। তারপর এই রাস্তা বন্ধ কবে দেওয়া হবে। এখন তার মধ্যে নিহত দুই পর্বতারোহীর দেহ আনা সম্ভব হয় কিনা এবং নিখোঁজ দু’জনের হদিশ মেলে কিনা, সেই অপেক্ষাতেই বসে তাঁদের পরিবার।

সেরা শিরোনাম

Emmanuel Macron in Syria: হোটেলের কাছে পর পর বিস্ফোরণ, সিরিয়া সফরে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ
হোটেলের কাছে পর পর বিস্ফোরণ, সিরিয়া সফরে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ
US-Iran Conflict : 'ওরা কারা মনে রাখা উচিত', ইরান-দ্বন্দ্বে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে প্রশ্ন মার্কিন সাংসদের
'ওরা কারা মনে রাখা উচিত', ইরান-দ্বন্দ্বে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে প্রশ্ন মার্কিন সাংসদের
China News : প্রেসিডেন্টের দুর্নীতিবিরোধী অভিযান, দুর্নীতির দায়ে প্রাক্তন সরকারি আধিকারিককে প্রাণদণ্ড আদালতের
প্রেসিডেন্টের দুর্নীতিবিরোধী অভিযান, দুর্নীতির দায়ে প্রাক্তন সরকারি আধিকারিককে প্রাণদণ্ড আদালতের
Strait Of Hormuz : হরমুজ প্রণালী অতিক্রম করার পথে একাধিক বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, কী ক্ষয়ক্ষতি ?
হরমুজ প্রণালী অতিক্রম করার পথে একাধিক বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, কী ক্ষয়ক্ষতি ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন
Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda
DA News: কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি
Minakshi Mukherjee: কোচবিহারে নিহত দলীয় কর্মীর বাড়ি থেকে বেরোতেই ডিমে মাখামাখি গাড়ি! ABP Ananda
Primary Recruitment:অবশেষে উচ্চ প্রাথমিকের বাকি শূন্যপদে কাউন্সেলিং, কবে থেকে শুরু কাউন্সেলিং?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
Astrology : এই রাশিকে আরও কামডে ধরবে সাড়েসাতির যন্ত্রণা, পরিশ্রমের ফলও মেলা কঠিন, তবে এই মাসেই ঘটবে দারুণ কিছু !
এই রাশিকে আরও কামডে ধরবে সাড়েসাতির যন্ত্রণা, পরিশ্রমের ফলও মেলা কঠিন, তবে এই মাসেই ঘটবে দারুণ কিছু !
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Embed widget