এক্সপ্লোর

ক্যান্সার আক্রান্ত মহিলা টিউমারের নাম রাখলেন ডোনাল্ড ট্রাম্পের নামে

লন্ডন:  ব্রিটেনবাসী এক মহিলা কঠিন কর্কট রোগে আক্রান্ত। কিন্তু জীবনের এই কঠিন লড়াইয়ে মৃত্যুর কাছে হার না মেনে সেই মহিলা কাঠিন্যের মধ্যে নিয়ে এসেছেন একটু মজার ছোঁয়া। তাই মহিলা শরীরে একটু একটু করে বেড়ে ওঠা অচেনা সেই টিউমারের নাম রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামের পরে। এলিস স্ট্যাপলেটন, ব্রিটিশ এই মহিলার জীবনে সেদিনই অন্ধকার নেমে আসে, যখন তাঁর চিকিত্সকরা জানান, তিনি হজকিন লিমফোমা নামের এক কঠিন কর্কট রোগে আক্রান্ত। আর এই অসুখের চিকিত্সা হচ্ছে কেমোথেরাপি। যার জেরে মাথার চুল পড়ে যায়, নিজের শরীরে স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। কিন্তু জীবনের এই কঠিন পরিস্থিতিতে হেরে না গিয়েও, ব্লগ লিখে অন্যদের লড়াইয়ের অনুপ্রেরণা দিয়েছেন এলিস। নিজের শরীরে বেড়ে ওঠা টিউমারকে নিয়ে ভয় না পেয়ে, 'ডোনাল্ড' নাম দিয়েছেন তার। কেন এমন নামকরণ তার ব্যাখাও দিয়েছেন ওই মহিলা তাঁর ব্লগে। টিউমারের সঙ্গে ট্রাম্পের তুলনা করে তিনি ব্লগে লিখেছেন একটা বড়, খারাপ, অব্যবহৃত পদার্থ যার একটাই কাজ, লোককে আঘাত করা। জীবনের এই রকম পর্যায়ে দাঁড়িয়ে এলিসর এই মজা করার ইচ্ছে দেখে অনেকেই অবাক হয়ে গেছেন। কিন্ত ২৪ বছরের তরুণীর দাবি, তিনি যদি হাসি-মজা না করেন, তাহলে তাঁকে কাঁদতে হবে, শুধুই কান্না। এলিস ব্লগে তাঁর চিকিত্সার অভিজ্ঞতার কথাও ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। সেখানেই তিনি জানিয়েছেন, তাঁর চিকিত্সার প্রথম পদক্ষেপ মারাত্মক কঠিন। তাঁর সারাক্ষন বমি বমি ভাব রয়েছে, সঙ্গে পেটের গোলমাল রয়েছে এবং সারাক্ষণ ক্লান্তিভাব অনুভব করছেন। তবে এই সবকিছুর মধ্যেই এলিস নিজের রসবোধ মরতে দেননি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump : 'হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে আমেরিকা', 'প্রতিদান-বাবদ' অর্থ দাবি ট্রাম্পের
'হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে আমেরিকা', 'প্রতিদান-বাবদ' অর্থ দাবি ট্রাম্পের
Sam Neill Passes Away : প্রয়াত 'জ্যুরাসিক পার্ক' খ্যাত অভিনেতা স্যাম নীল
প্রয়াত 'জ্যুরাসিক পার্ক' খ্যাত অভিনেতা স্যাম নীল
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Viral News: বন্ধুকে ২৮ কোটি টাকার সম্পত্তি উইল করে দিলেন ১৯ বছরের তরুণ, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট সব কিছু, মা-বাবার প্রতি বীতশ্রদ্ধ হয়েই কি?
বন্ধুকে ২৮ কোটি টাকার সম্পত্তি উইল করে দিলেন ১৯ বছরের তরুণ, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট সব কিছু, মা-বাবার প্রতি বীতশ্রদ্ধ হয়েই কি?

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget