এক্সপ্লোর

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা নিষ্ক্রিয় করতে ৭৫,০০০ মানুষকে ঘরছাড়া করা হল গ্রিসে

এথেন্স: উত্তর গ্রিসের শহর থেসালোনিকি শহর থেকে অন্তত ৭৫,০০০ মানুষকে বার করে দেওয়া হল, যাতে বিশেষজ্ঞরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের একটি না ফাটা বোমা নিষ্ক্রিয় করতে পারেন। ২২৭ কিলোগ্রাম ওজনের বোমাটি পাওয়া যায় স্থানীয় একটি গ্যাস স্টেশনের নীচে। তারপরেই শহর জুড়ে সাজো সাজো রব পড়ে যায়। বোমা যেখান থেকে উদ্ধার হয়, তার ১.৯ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ঘরে ঘরে গিয়ে শহর ছাড়ার জন্য মানুষকে বোঝাতে থাকে পুলিশ। শহরের পশ্চিম শহরতলী কোরডেলিওর ৭৫,০০০ বাসিন্দাকে এলাকাছাড়া করা হয়। তবে বিশেষজ্ঞরা ঘটনাস্থলে এসে মাত্র আধঘণ্টার মধ্যে আদ্যিকালের এই বোমা নিষ্ক্রিয় করে ফেলেন। এবার আর্মি ফায়ারিং রেঞ্জে সেটি রাখার কথা। তবে যতক্ষণ না বোমাটি সরানো হচ্ছে, ততক্ষণ ঘরে ফিরতে দেওয়া হবে না স্থানীয় বাসিন্দাদের। এলাকার মানুষ অবশ্য ছুটির দিনে এই উত্তেজনা দারুণ উপভোগ করেছেন। তল্পিতল্পা গুটিয়ে কমিউনিটি হলে ঢুকে টিভিতে বোমা নিষ্ক্রিয় করার খবর দেখেছেন তাঁরা। তাঁদের ধারণা, বোমাটি ফাটলে তা বিরাট কোনও ভূমিকম্পের থেকে কম কিছু হত না। বোমার খবরে শহরের প্রধান বাস স্টেশন বন্ধ রাখা হয়, থামিয়ে দেওয়া হয় ট্রেন। গির্জাতেও রবিবারের প্রার্থনা হয়নি। ১৭৫ রুমের একটি হোটেল বুক করেছে প্রশাসন, সেখানেই আপাতত আশ্রয় পেয়েছেন ঘরছাড়ারা। বয়স্ক মানুষরা স্মৃতি হাতড়ে বলছেন, বোমাটি পড়েছিল ১৯৪৪-এর ১৭ সেপ্টেম্বর। সেটাও ছিল রবিবার, সকলে তখন লাঞ্চ করছিলেন। বোমা ছুঁড়েছিল ইংরেজ আর মার্কিনরা। জার্মানদের রেল লাইন টার্গেট করেছিল তারা। ভাগ্যিস, ফাটেনি!
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Israel strikes on Iran: ইরানের লাগাতার হামলা, ভারত থেকে এই জায়গায় বিমান পরিষেবা বন্ধ !
ইরানের লাগাতার হামলা, ভারত থেকে এই জায়গায় বিমান পরিষেবা বন্ধ !
Iran Israel US War: নিরাপদে হরমুজ পেরিয়ে গুজরাতের বন্দরে এল LPG ট্যাঙ্কার শিবালিক
নিরাপদে হরমুজ পেরিয়ে গুজরাতের বন্দরে এল LPG ট্যাঙ্কার শিবালিক
Benjamin Netanyahu : নেতানিয়াহু
নেতানিয়াহু "জীবিত এবং সুস্থ আছেন", ক্যাফে ভিডিও AI নয়; অনলাইন গুজব ওড়ালেন ইজরায়েল দূত
US Israel strikes on Iran: ফের দুবাইতে ড্রোন হামলা চালাল ইরান ! ভয়াবহ অগ্নিকাণ্ড, এবার হুঙ্কার ট্রাম্পের,
ফের দুবাইতে ড্রোন হামলা চালাল ইরান ! ভয়াবহ অগ্নিকাণ্ড, এবার হুঙ্কার ট্রাম্পের, "....শেষ করবই"

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
India Post : ২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
Embed widget