এক্সপ্লোর

Sushil Kumar Interrogation : কুস্তিগীর খুনে নয়া মোড় ! সুশীলকে জেরায় মনোবিদের সাহায্য নেবে পুলিশ

কুস্তিগীর সাগর ধনখড় খুনের মামলায় এবার নিজেকে নির্দোষ দাবি করলেন অলিম্পিক্স মেডেলজয়ী সুশীল কুমার। সূত্রের খবর, পুলিশি জেরায় সুশীল জানিয়েছেন, ছত্রশাল স্টেডিয়ামে বচসার পর তাঁর পালানো উচিত হয়নি। ভুল পরামর্শে এই কাজ করেছেন তিনি।

নয়াদিল্লি: কুস্তিগীর সাগর ধনখড় খুনের মামলায় এবার নিজেকে নির্দোষ দাবি করলেন অলিম্পিক্স মেডেলজয়ী সুশীল কুমার। পুলিশি জেরায় সুশীল জানিয়েছেন, ছত্রশাল স্টেডিয়ামে বচসার পর তাঁর পালানো উচিত হয়নি। ভুল লোকের পরামর্শে এই কাজ করেছেন তিনি।

বার বার প্রশ্ন করেও একই উত্তর দিচ্ছেন সুশীল। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের জেরায় একবারও খুনের বিষয়ে উল্লেখ করছেন না অলিম্পিক্স মেডেলজয়ী। সূত্রের খবর, মানসিকভাবে শক্ত হওয়ায় জেরায় ভেঙে পড়েননি এই কুস্তিগীর। আধিকারিকদের আশঙ্কা, ভুল দিকে তদন্তকে মোড় দিতে পারেন সুশীল। সেকারণে আসল কথা বের করতে মনোবিদের সাহায্য নিতে পারে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।

পুলিস সূত্রে খবর, জেরায় সুশীল বলেন, ''আমি নির্দোষ। আমি কেন খুন করতে যাব ? আমি কখনোই হ্ত্যাকে সমর্থন করি না। আমার সঙ্গে কোনও গ্যাংস্টারের যোগ নেই।'' ঘটনার পর ভুল লোকের পরামর্শে গা ঢাকা দিয়েছিলেন তিনি। ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা জানিয়েছেন, মনোবিদদের প্রশ্নের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন সুশীল।বার বার নিজের মন্তব্য বদলে ফেলছেন তিনি। ছত্রশাল স্টেডিয়ামে কুস্তিগীর খুনে আটজন প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তাদের থেকেই উঠে আসে খুনের একাধিক তথ্য। এরপরই কোণঠাসা হয়ে পড়েন অলিম্পিক জয়ী 
কুস্তিগীর। 

গত ৪ মে ছত্রাশল স্টেডিয়ামে প্রাক্তন জুনিয়র ন্যাশনাল কুস্তিগীর সাগর ধনখড়ের সঙ্গে ঝগড়া হয় সুশীল কুমারের। পরে সেই বচসা হাতাহাতির রূপ নেয়। যাতে গুরুতর আহত হন সাগর। পরে হাসপাতালে মারা যান তিনি।দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল জানিয়েছে, রবিবার মুন্ডকা মেট্রো স্টেশনের কাছ থেকে সুশীলকে গ্রেফতার করা হয়। সেখানে সুশীলের ডান হাত বলে পরিচিত অজয় কুমারের সঙ্গে স্কুটিতে যাচ্ছিল দুজনে। 

দিল্লি পুলিশ সূত্রের মতে, সুশীলের সঙ্গে সাগরের এই মারপিট দিল্লির মডেল টাউনে সুশীল কুমারের একটি ফ্ল্যাটকে কেন্দ্র করে। ওই ফ্ল্যাটে ভাড়া দিয়ে থাকতেন সাগর। তবে একা ওই ফ্ল্যাটে থাকতেন না সাগর। প্রাক্তন জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নের সঙ্গে থাকত তাঁর বন্ধু সোনু মহল। গ্যাংস্টার কালা জেঠাদির ডান হাত বলে পরিচিত এই সোনু। প্রাথমিক জেরায় সুশীল জানিয়েছে, ওই ফ্ল্যাটের ভাড়া দেওয়া বা উচ্ছেদের বিষয় নিয়ে মূল ঝামেলা শুরু হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FSSAI Ban on Alcohol Brand: একাধিক জনপ্রিয় মদের ব্র্যান্ডের নির্দিষ্ট ভ্যারিয়েন্ট বিক্রি বন্ধ! Old Monk, Bagpiper, RC-সহ তালিকায় আর কারা কারা?
একাধিক জনপ্রিয় মদের ব্র্যান্ডের নির্দিষ্ট ভ্যারিয়েন্ট বিক্রি বন্ধ! Old Monk, Bagpiper, RC-সহ তালিকায় আর কারা কারা?
DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Kashi Biswanath Darshan : কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধুমার ! সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা
কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধুমার ! সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা
Air India Flight : মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হঠাৎ উচ্চতায় পরিবর্তন; ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে
মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হঠাৎ উচ্চতায় পরিবর্তন; ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget