এক্সপ্লোর

নাম বদলে আমাদের মেয়েদের সঙ্গে প্রেম করতে এলে রাম নাম সত্য হ্যায় হয়ে যাবে, লাভ জিহাদের বিরুদ্ধে যোগীর হুঁশিয়ারি

যারা লাভ জিহাদে জড়িত, তাদের পোস্টার রাস্তার মোড়ে মোড়ে টাঙানো হবে বলেও তিনি জানিয়েছেন।

লখনউ: লাভ জিহাদ রুখতে শিগগিরই কঠোর আইন আনতে চলেছে  তাঁর সরকার। যদি কেউ পরিচয় লুকিয়ে আমাদের বোনেদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে চায়, তার রাম নাম সত্য হ্যায় হয়ে যাবে। ইঙ্গিতে এভাবেই খুনের হুঁশিয়ারি দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উপনির্বাচন উপলক্ষ্যে জৌনপুর গিয়েছিলেন যোগী। সেখানেই বক্তৃতায় তিনি বলেন, এলাহাবাদ হাইকোর্ট বলেছে, বিয়ের জন্য ধর্ম পরিবর্তন জরুরি নয়। রাজ্য সরকার লাভ জিহাদে দাঁড়ি টানতে চলেছে। যারা পরিচয় লুকিয়ে আমাদের বোনেদের সম্মান নিয়ে খেলতে চায়, তাদের সাবধান করছি। যদি এখনও সতর্ক না হও, রাম নাম সত্য হ্যায় হয়ে যাবে। যারা লাভ জিহাদে জড়িত, তাদের পোস্টার রাস্তার মোড়ে মোড়ে টাঙানো হবে বলেও তিনি জানিয়েছেন। রাজ্যের নানা জায়গা থেকে এমন ঘটনার খবর আসতে থাকায় অগাস্টে স্বরাষ্ট্র দফতরের বরিষ্ঠ সরকারি আধিকারিকদের আদিত্যনাথ নির্দেশ দেন, লাভ জিহাদ বন্ধ করার জন্য পরিকল্পনা তৈরি করতে। কিছুদিন আগে চালু হওয়া মিশন শক্তি প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেছেন, এই প্রকল্প মহিলাদের নিরাপত্তা ও সম্মান রক্ষা করবে। এর দ্বিতীয় ভাগ অপারেশন শক্তি ইভটিজারদের শায়েস্তা করবে। এলাহাবাদ হাইকোর্ট এক রায়ে বলেছে, শুধু বিয়ের জন্য ধর্ম পরিবর্তন গ্রহণযোগ্য নয়। বিচারপতি ত্রিপাঠী বলেন, ইসলামে বিশ্বাস ছাড়াই শুধু বিয়ের জন্য কোনও মহিলা বা পুরুষ যদি ধর্মান্তরিত হয়ে থাকেন,  তবে তা ইসলাম ধর্মে আইনসম্মত ধর্মান্তরণ বলে মনে করা হবে না। এই রায়ের উল্লেখ করে যোগী বলেছেন, আদালতের রায় মানা হবে, নিশ্চিত করা হবে মহিলাদের মর্যাদা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
PM Modi : 'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget