এক্সপ্লোর
গোসাবার তৃণমূল বিধায়কের বাড়ি থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ
তাঁর ঘর থেকে সুইসাইড নোট উদ্ধার হয়েছে বলে বাসন্তী থানার পুলিশ সূত্রে দাবি করা হয়েছে।

গোসাবা: দক্ষিণ ২৪ পরগনার গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের বাড়ি থেকে উদ্ধার হল আশ্রিত এক যুবকের ঝুলন্ত দেহ। বিধায়কের দাবি, ওই যুবক কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। মৃতের নাম লাবণ্য হালদার। পুলিশ সূত্রে খবর, ২০১১ সালে গোসাবার পাঠানখালিতে ওই যুবকের বাবা-মা খুন হন। তারপর জয়ন্ত নস্করই লাবণ্যকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। তিনি আইটিআই-এ পড়ছিলেন। থাকতেন সোনারপুরে। দিন পনেরো আগে লাবণ্য গোসাবায় বিধায়কের বাড়িতে ফিরে আসেন। তারপর আজ সকালে তাঁর ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। তাঁর ঘর থেকে সুইসাইড নোট উদ্ধার হয়েছে বলে বাসন্তী থানার পুলিশ সূত্রে দাবি করা হয়েছে।
Before You Go
Humayun Kabir News | 'এখন কিছু বলছি না, আমরা ঘরে বসে থাকার লোক না...' : হুমায়ুন কবীর | ABP ANANDA LIVE

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















