এক্সপ্লোর

Yuvraj Singh Arrested: সতীর্থ চাহালকে জাতি বৈষম্যমূলক মন্তব্য, গ্রেফতার যুবরাজ সিংহ

Yuvraj Singh Arrested: গ্রেফতার করা হল ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংহকে। ১ বছর আগে ইনস্টাগ্রামে ভিডিও কলে যুজবেন্দ্র চাহালকে মজার ছলে একটি মন্তব্য করেছিলেন যুবি। 

হরিয়ানাঃ জাতি বৈষম্যমূলক মন্তব্যের জের। গ্রেফতার করা হল ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংহকে। ১ বছর আগে ইনস্টাগ্রামে ভিডিও কলে যুজবেন্দ্র চাহালকে নিয়ে মজার ছলে একটি মন্তব্য করেছিলেন যুবি। সেই ভিডিও কলে তাঁর সঙ্গে ছিলেন রোহিত শর্মা। সেই জন্যই গ্রেফতার করা হল যুবিকে। পরে অন্তর্বর্তিকালীন জামিনে ছাড়া পান যুবরাজ।

প্রায় এক বছর আগে একদিন ইনস্টাগ্রামে ভিডিও চ্যাট করছিলেন যুবরাজ ও রোহিত। সেই সময়ই চাহালের নাচের ক্লিপিংস নিয়ে কথা বলতে গিয়ে একটি জাতি বৈষম্যমূলক মন্তব্য করে বসেন প্রাক্তন অলরাউন্ডার। সেই সময় তাঁকে গ্রেফতারের দাবি তোলা হয়। কিন্তু প্রাক্তন এই অলরাউন্ডার সেই সময় নিজের ট্যুইটারে ক্ষমা চেয়ে নিয়ে পোস্ট করেন, ‘আমি কখনও কোনও জাতি, বর্ণ, ধর্ম অথবা লিঙ্গের বৈষম্যে বিশ্বাস করিনি। সারা জীবন মানুষের জন্য কাজ করেছি। আমি মানুষকে মর্যাদা দেওয়ায় বিশ্বাস করি। মানুষ একে অপরকে নিঃস্বার্থ ভাবে সম্মান করুক, এটাই চেয়ে এসেছি। বন্ধুদের কথা বলার সময় আমার একটি কথার অন্য অর্থ করা হয়েছে, যেটা অনভীপ্রেত। ভারতের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি যদি কারও ভাবাবেগে আঘাত করে থাকি, তার জন্য ক্ষমা চাইছি। আমি ভারতকে ভালবাসি আর ভারতবাসী সব সময় আমার অন্তরে থাকে।’ ঝাঁসি শহরে যুবরাজের নামে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এই প্রাক্তন বাঁহাতি ক্রিকেটারকে গ্রেফতার করা হয়। যদিও কিছুক্ষণের মধ্যেই যুবরাজকে অন্তর্বর্তিকালীন জামিনে ছেড়েও দেওয়া হয়। 

উল্লেখ্য, কিছুদিন আগেই যুবরাজের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যুবি নিজেই শেয়ার করেছেন সেটি। ভিডিওটিতে যুবরাজকে দেখা যাচ্ছে মরুদেশে বাঘের সঙ্গে দড়ি টানাটানি করতে। পরে একটি বিশালাকার সাপকে গলায় জড়িয়ে ছবিও তুলেছেন ২০১১ বিশ্বকাপের সেরা ক্রিকেটার। যুবরাজ গিয়েছিলেন দুবাইয়ের 'ফেম পার্ক'-এ। যে পার্ক বিখ্যাত। কারণ, এখানে বন্যপ্রাণীদের সঙ্গে বিভিন্ন খেলা থেকে শুরু করে তাদের সঙ্গে ছবি তোলার সুযোগ, সবই পাওয়া যায়। ফেম পার্কে গিয়ে যুবরাজ ও তাঁর সঙ্গীরা একটি বিশাল লাইগারের সঙ্গে দড়ি টানাটানি করেন। একদিকে মুখে দড়ি নিয়ে সজোরে টানছে একটি পূর্ণবয়স্ক লাইগার। দড়ির অন্য প্রান্তে যুবি ও তাঁর বন্ধুরা। মাঝখানে অবশ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য ছিল একটি কাচের দেওয়াল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Strait of Hormuz: ওমানের সঙ্গে চুক্তি, এবার কি হরমুজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাবে ইরানের হাতে?
ওমানের সঙ্গে চুক্তি, এবার কি হরমুজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাবে ইরানের হাতে?
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget