এক্সপ্লোর

Heart Attack: বিদায় সম্বর্ধনার মুহূর্ত বদলে গেল বিষাদে ! মঞ্চেই আকস্মিক মৃত্যু ২০ বছরের ছাত্রীর; কী ঘটেছিল ?

20 YO Girl dies by Heart Attack: কলেজের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। বিদায়ী ভাষণ দিতে দেখা যাচ্ছে এক ২০ বছরের ছাত্রীকে। আকস্মিক হার্ট অ্যাটাকে মারা যান এই তরুণী।

Farewell Speech:  মৃত্যু অনিশ্চিত এক বিষয়। আর আজকাল হার্ট অ্যাটাক বা হৃদরোগে অনেক কমবয়সী ছেলে-মেয়েদেরও মৃত্যু ঘটতে দেখা যাচ্ছে যা একেবারেই অনভিপ্রেত। এই প্রবণতা অনেকটাই বেড়ে গিয়েছে এখন। আর ঠিক এমনই ঘটনা দেখা গেল সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে। ২০ বছর বয়সী এক ছাত্রীর আকস্মিক মৃত্যু। কলেজের বিদায় সম্বর্ধনার সময় মঞ্চে কথা বলতে বলতেই হার্ট অ্যাটাকে মৃত্যু হয় সেই ছাত্রীর।

এর আগেও দেখা গিয়েছে ঘোড়ার উপর বসে থাকতে থাকতে হার্ট অ্যাটাকে ঢলে পড়েছেন কেউ, আবার অনেকে বিয়ের মঞ্চে আশীর্বাদ করতে গিয়েও আকস্মিক হৃদযন্ত্র বিকল হয়ে মারা গিয়েছেন। এবারে হার্ট অ্যাটাকে প্রাণ গেল এক ২০ বছর বয়সী তরুণীর। বিদায়ী ভাষণ দেওয়ার সময়েই হঠাৎ মঞ্চের মধ্যে ঢলে পড়েন সেই ছাত্রীটি।

বিদায় সম্বর্ধনা চলাকালীন হার্ট অ্যাটাক

বেশ কিছুদিন ধরেই সমাজমাধ্যমে হার্ট অ্যাটাকের নানারকম ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়তে শুরু করেছে। আকস্মিক মৃত্যু হচ্ছে হার্ট অ্যাটাকে। মহারাষ্ট্রের ধারাশিব শহরের কলেজের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। বিদায়ী ভাষণ দিতে দেখা যাচ্ছে এক ২০ বছরের ছাত্রীকে। মহারাষ্ট্রের পারাণ্ডা তালুকের মহর্ষি গুরুভার্যা আরজে শিণ্ডে মহাবিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে। সেই ছাত্রীর নাম জানা গিয়েছে বর্ষা কারাত। মরাঠিতে একটি বক্তৃতা দিতে ওঠেন তিনি। তারপর কথা বলার সময় শ্রোতাদের সঙ্গে সঙ্গে তিনিও হেসে ওঠেন। তারপর নেমে আসে তাঁর গলার স্বর, কথা বলার গতি কমে যায়। হঠাৎ মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। শ্রোতাদের মধ্যে থেকে অনেকেই ছুটে আসেন এই আকস্মিক ঘটনায়। সেই ছাত্রীটিকে তৎক্ষণাৎ নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন।

জানা গিয়েছে ৮ বছর বয়সে বর্ষা কারাত নামের এই ছাত্রীর হার্ট সার্জারি হয়েছিল। কিন্তু বেশ কিছু বছর ধরে হৃদযন্ত্র জনিত কোনও সমস্যাও ছিল না তাঁর, ওষুধও খাচ্ছিলেন না কিছু। ডাক্তারদের মতে, কথা বলার সময় হার্ট অ্যাটাক আসে তাঁর, আর তাতেই মৃত্যু হয়।

৫০ বছর বয়সীর হার্ট অ্যাটাকে মৃত্যু 

কিছুদিন আগে উত্তরপ্রদেশের বেরিলির একটি ম্যারেজ এক দুর্ঘটনা ঘটে। ৫০ বছর বয়সী এক জুতো ব্যবসায়ী ওয়াসিম শেরাওয়াত তাদের ২৫তম বিবাহবার্ষিকী অর্থাৎ সিলভার জুবিলির পার্টিতে স্ত্রী ফারাহ-র সঙ্গে নাচছিলেন মঞ্চের উপর। তারপরেই ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা। সেই ব্যক্তিটি নাচতে নাচতেই মাটিতে ঢলে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Viral: ট্রেনে মোবাইল চুরি করতে গিয়ে চোরের এ কী হল ! যাত্রী মহিলার কীর্তিতে হতবাক সকলে, Video ঘিরে তুমুল চর্চা
ট্রেনে মোবাইল চুরি করতে গিয়ে চোরের এ কী হল ! যাত্রী মহিলার কীর্তিতে হতবাক সকলে, Video ঘিরে তুমুল চর্চা
Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...

ভিডিও

Maharastra News : মহারাষ্ট্রের অমরাবতীতে সরকারি হাসপাতালে ভয়াবহ দুর্ঘটনা। ABP Ananda live
BJP vs TMC: বাড়ি ফিরতেই TMCর প্রাক্তন কাউন্সিলরকে তাড়া, BJP-র কর্মী-সমর্থক ও স্থানীয়দের বিক্ষোভ
Baruipur News : বারুইপুরে বিজেপি কর্মী খুন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে খুনের অভিযোগ
Nagpur Incident:ওয়াটার ফিল্টার প্ল্যান থেকে গ্যাস লিকে, অসুস্থ হয়ে ৪০ জনের বেশি হাসপাতালে চিকিৎসাধীন
Varanasi News : ঘাটের শহর বারাণসীতে ক্রমেই বাড়ছে গঙ্গার জলস্তর, শহরজুড়ে উদ্বেগের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget