এক্সপ্লোর

Tomato Price Hike: অগ্নিমূল্য টম্যাটো, চুরি রুখতে এবার জমিতে ক্যামেরা বসালেন কৃষক!

Viral Post: এই চুরি ঠেকাতেই মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের একজন কৃষক এক অভিনব পন্থা নিলেন। জমির মধ্যে এবার তিনি ক্যামেরা বসিয়েছেন।

নয়া দিল্লি:  দেশে প্রায় প্রতিদিনই বেড়ে চলেছে টম্যাটোর দাম (Tomato Price) । খুচরো মূল্য দূরঅস্ত, পাইকারি মূল্যেও এমন দাম বৃদ্ধি হয়েছে যে মধ্যবিত্তের পক্ষে এই সবজিতে হাত ছোঁয়ানোই দুষ্কর। অবশ্য টম্যাটোর (Tomato) এই দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে টম্যাটো চুরিও হচ্ছে। কখনও ট্রাক, কখনও বাজার থেকে 'ছিনতাই' হচ্ছে মহার্ঘ টম্যাটো।  

এই চুরি ঠেকাতেই মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের একজন কৃষক এক অভিনব পন্থা নিলেন। জমির মধ্যে এবার তিনি ক্যামেরা বসিয়েছেন। সেই সিসিটিভি ক্যামেরা (CCTV Camera) দিয়েই জমির ওপর নজর রাখছেন তিনি, যাতে টম্যাটো চুরি না হয়। 

প্রসঙ্গত, মহারাষ্ট্রে, টম্যাটোর দাম প্রায় ১৬০ টাকা প্রতি কেজি। এই সবজিটি যে কোনো ভারতীয় পরিবারের প্রধান খাদ্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়। মহারাষ্ট্রের ওই কৃষক বলেছেন, যে তিনি তার জমিতে ক্যামেরা বসাতে প্রায় ২২ হাজার টাকা খরচ করে ফেলেছেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি প্রয়োজন আছে বলেই জানিয়েছেন তিনি। টম্যাটোর দাম বাড়ার ফলে এখন দামি ফল চুরির অনেক ঘটনা সামনে এসেছে।

সম্প্রতি কর্ণাটক পুলিশ জানিয়েছে সোমবার, কর্ণাটকের কোলার থেকে রাজস্থানের জয়পুরে প্রায় ২১ লক্ষ টাকার টম্যাটো পরিবহন করে একটি ট্রাক নিখোঁজ হয়েছে। অন্যদিকে, ঝাড়খণ্ডে চোরেরা একটি সবজি বাজারের দোকান থেকে প্রায় ৪০ কেজি টম্যাটো চুরি করেছে।

আরও পড়ুন, ঝাড়ুতেও 'পুষ্টি'! 'এ কী কোনও খাওয়ার জিনিস', প্যাকেট দেখে হেসে গড়াল ইন্টারনেট

পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, আগামী দিনে টমেটোর দাম প্রতি কেজি ৩০০ টাকা ছুঁতে পারে এবং সবজির দামও বাড়তে পারে। কৃষি উৎপাদন বিপণন কমিটির (এপিএমসি) সদস্য কৌশিক বলেন, টম্যাটো, ক্যাপসিকাম এবং অন্যান্য মৌসুমি সবজির বিক্রি ব্যাপকভাবে কমে যাওয়ায় সবজির পাইকারি বিক্রেতারা লোকসানের সম্মুখীন হচ্ছেন।

তিনি বলেন, পাইকারি বাজারে টম্যাটোর দাম প্রতি কেজি ১৬০ থেকে ২২০ টাকা পর্যন্ত বেড়েছে, যার কারণে খুচরা দামও বাড়তে পারে। 

প্রধান উৎপাদনকারী অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সরবরাহ ব্যাহত হওয়ার কারণে টম্যাটোর দাম এখন এক মাসেরও বেশি সময় ধরে বৃদ্ধির মধ্যে রয়েছে। আজাদপুর মান্ডির পাইকার সঞ্জাই ভগত সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, "হিমাচল প্রদেশে ভূমিধস এবং ভারী বৃষ্টির কারণে সবজি পরিবহনে অনেক অসুবিধা হচ্ছে। উৎপাদকদের কাছ থেকে সবজি রপ্তানিতে স্বাভাবিকের চেয়ে ৬ থেকে ৮ ঘণ্টা বেশি সময় লাগে, যার কারণে টম্যাটোর দাম প্রতি কিলোগ্রাম প্রায় ৩০০ টাকায় পৌঁছতে পারে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget