এক্সপ্লোর

Bihar News: ভরা বিয়েবাড়িতে কনেকে গুলি করে পালাল অভিযুক্ত! মুহূর্তে সব ওলটপালট...

Bihar Viral News: ঘটনার যে ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, গুলি লাগার ঠিক আগে অবধি আত্মীয় পরিজনে পরিবেষ্টিত ছিলেন ওই মহিলা। ১৮ বছর বয়সী কনের বোন (সম্ভবত) বিবাহের আচার পালনে ব্যস্ত ছিলেন।

বিহারের (Bihar) বক্সার (Buxar) জেলার বিয়েবাড়িতে ঘটে গেল ভয়াবহ এক ঘটনা। চোখের পলকে আনন্দ বদলে গেল আতঙ্কে। প্রকাশ্যে ঘটনার শিউরে ওঠা ভিডিও। বক্সারের ওই বিয়েবাড়িতে 'জয়মালা' (মতান্তরে মালাবদল) অনুষ্ঠান চলাকালীন কনেকে লক্ষ্য করে গুলি চালানো হয়। প্রতিবেশীদের দাবি, অভিযুক্ত কনের পূর্বপরিচিত। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

মঙ্গলবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটে মুফাসসিল থানা এলাকার চৌসা নগর পঞ্চায়েতে। খুব আনন্দের সঙ্গেই শুরু হয়েছিল বিয়ের অনুষ্ঠান। জানা গেছে, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বালিয়া জেলা থেকে বিয়ের প্রসেশন এসে পৌঁছেছিল চৌসাতে। সব খুব নিয়মমাফিক চলছিল। রীতি মেনে মালাবদলের অনুষ্ঠান চলাকালীন হঠাৎ মঞ্চে উঠে কনেকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন এক ব্যক্তি। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত। কেউ কিছু বুঝে ওঠার আগেই বিয়ের মঞ্চে লুটিয়ে পড়েন কনে।  

জানা যাচ্ছে, গুলিটি সটান কনের পেটে এসে লাগে। এরপর তড়িঘড়ি তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যাচ্ছে, আহতের অবস্থা আশঙ্কাজনক। পুরো ঘটনায় বিয়েবাড়িতে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথি এবং গ্রামবাসীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। কয়েকজন প্রত্যক্ষদর্শীর কথায়, বিয়ের মঞ্চে উঠে গুলি চালানোর সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত।  

ঘটনার যে ভিডিও (Video) প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, গুলি লাগার ঠিক আগে অবধি আত্মীয় পরিজনে পরিবেষ্টিত ছিলেন ওই মহিলা। ১৮ বছর বয়সী কনের বোন (সম্ভবত) বিবাহের আচার পালনে ব্যস্ত ছিলেন। হঠাৎ সামনে দাঁড়ানো অতিথিদের সরিয়ে এক ব্যক্তি বিয়ের মঞ্চে উঠে পড়েন। এক মুহূর্ত সময় নষ্ট না করে কনেকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন। বিয়েবাড়ির অনুষ্ঠানের আওয়াজে প্রথমে কারও কানেই গুলির শব্দ পৌঁছায়নি। ফলে তখনই কেউ বুঝতে পারেননি। কিন্তু মঞ্চে দাঁড়ানো কনে যখন পড়ে যান, তখন সকলে ঘটনাটি বুঝতে পারেন। আকস্মিক এই ঘটনায় বিয়েবাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুরু হয়ে যায় চেঁচামিচি। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, অভিযুক্তর নাম দীনবন্ধু। তিনি কনের প্রতিবেশী। অভিযোগ, দু'বছর ধরে কনের পিছু নিয়েছিলেন তিনি।  প্রস্তাবে রাজি না হওয়ায় বিষয়টি একপাক্ষিক হয়ে যায়। এরপর কনের বিয়ের রাতে এই ঘটনা ঘটান অভিযুক্ত দীনবন্ধু। ঘটনার তদন্ত দেখভাল করছেন বক্সারের পুলিশ সুপার শুভম আর্য। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে।

সেরা শিরোনাম

Viral Video: ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
Viral Video: ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget