এক্সপ্লোর

Viral News: মুখ্যমন্ত্রীর সভা থেকে সাজানো ফুলের টব চুরি! লুটেরাদের ধরতে গিয়ে নাজেহাল পুলিশ

Viral Video: ওই ভাইরাল ফুটেজে দেখা যাচ্ছে, আট থেকে আশি, পুরুষ, মহিলা এবং শিশুরা যে যেদিক থেকে পারছে ফুলের টব নিয়ে পালিয়ে যাচ্ছে।

নয়া দিল্লি: আসবেন মুখ্যমন্ত্রী। তাই গোটা রাস্তা থেকে সভামঞ্চ সাজিয়ে তোলা হয়েছিল ফুলের টব দিয়ে। দৃষ্টিনন্দন সেই দৃশ্য পরিণত হল ভয়াবহ ঘটনায়। ফুলের টব চুরি করতে গিয়ে হুড়োহুড়ি, হইচই- সে এক তুমুল কাণ্ড। 

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার 'প্রগতি যাত্রা'র অংশ হিসেবে বক্সারে যান। শনিবার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন সেখানে। তবে, জনতা দল (ইউনাইটেড) প্রধান জেলার অতিথিশালা ছেড়ে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। অনুষ্ঠানের জন্য বাইরে রাস্তার ধারে প্রশাসনের রাখা শত শত ফুলের টব তুলে বাড়ি নিয়ে চলে যেতে থাকে।  

সেই সময় রীতিমত হুড়োহুড়ি শুরু হয়ে যায়। কে আগে কোন ফুলের টব তুলে নিয়ে দৌড় দেবে, তা নিয়েই শুরু হয় তুলকালাম। এনডিটিভির প্রকাশিত রিপোর্ট অনুসারে, প্রশাসন সেই সব ব্যক্তিদের থামানোর আগেই ওই লোকজনরা সমস্ত টব তুলে নিয়ে চলে যায়। এই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।                  

ওই ভাইরাল ফুটেজে দেখা যাচ্ছে, আট থেকে আশি, পুরুষ, মহিলা এবং শিশুরা যে যেদিক থেকে পারছে ফুলের টব নিয়ে পালিয়ে যাচ্ছে। এমনকী বেশ কিছু শিশুরা হাতে ওই ভারী টব টানতে না পেরে মাথায় সেই টব নিয়ে চলে যাচ্ছে, ভাইরাল ভিডিওতে দেখা যায় এমনটা। 

আরও পড়ুন, কুম্ভে নিজের শ্রাদ্ধের দিনই 'জীবিত' হয়ে ফিরলেন 'পদপিষ্ট' হওয়া গুরুদেব! সাধুদের সঙ্গে 'ছিলিম' টেনেই ঘটে বিপত্তি?

এই ভাইরাল ভিডিও নিয়ে নানা ধরনের মন্তব্য ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। অনেকেই এই ঘটনাকে সমর্থন করতে পারেনি। একজন ইউজার বলেছেন, 'এই ধরনের মানসিকতার সঙ্গে মোকাবিলা করা খুব কঠিন'। আরেক নেটিজেনের কথায়, 'ট্রেনের বাথরুমে কেন মগ শিকল দিয়ে বাঁধা থাকে, এর কারণ হচ্ছে এই মানসিকতা'।                                

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget