এক্সপ্লোর

Chief Breakup Officer: ব্রেকআপ অফিসার হতে চান? বেতন প্রায় ৩ লক্ষ টাকা, বাজারে নতুন চাকরি, যোগ্যতা শুধু…

Breakup Officer Job: বাজারে এল ব্রেক আফিসারের চাকরি। মোটা টাকা বেতন। সম্পর্ক ভাঙার অভিজ্ঞতা থাকতে হবে।

নয়াদিল্লি: লোকলজ্জার ভয়ে জোড়াতালি দিয়েও সম্পর্ক টিকিয়ে রাখেন অনেকে। আবার একজন চাইলেও, অন্যজন সম্পর্ক ভাঙতে রাজি হন না। একতরফা ভাবে সম্পর্ক ভাঙলে অনেক প্রশ্নের উত্তরও অধরা থেকে যায়। সেই সমস্যার সমাধান করতে এবার পেশাদারের সাহায্য় নেওয়া যাবে। জনপ্রিয় ডেটিং পরিষেবা প্ল্যাটফর্ম এবার ‘ব্রেকআপ’ সার্ভিস শুরু করল। অর্থাৎ সম্পর্ক গড়তে নয় শুধু, সম্পর্ক ভাঙতেও সাহায্য় করবে তারা। (Breakup Officer Job)

এতদিন সিনেমার পর্দায় ব্রেকআপ কনসালট্যান্টের ভূমিকায় দেখা গিয়েছে জনপ্রিয় তারকাদের। তবে শুধুমাত্র বড়পর্দায় নয়, বাস্তবেও ব্রেকআপ কনসালট্যান্টের চাকরি রয়েছে। বেতনও আর পাঁচটা চাকরির চেয়ে অনেক বেশি। ব্রেকআপ বিশেষজ্ঞ খুঁজতে সম্প্রতি তেমনই বিজ্ঞাপন দিয়েছিল Dating.com. (Chief Breakup Officer)

ব্রেকআপ অফিসারের চাহিদা বাড়ছে?

ডেটিং সাইট হিসেবেই এতদিন জনপ্রিয় ছিল Dating.com. তবে সম্প্রতি ব্রেকআপ পরিষেবাও শুরু করেছে তারা। যে কারণে ‘Chief Breakup Officer’ চেয়ে বিজ্ঞাপন দেওয়া হয়। ৩০০০ ডলার বেতনের উল্লেখও ছিল বিজ্ঞাপনে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ লক্ষ ৮০ হাজার টাকা।


Chief Breakup Officer: ব্রেকআপ অফিসার হতে চান? বেতন প্রায় ৩ লক্ষ টাকা, বাজারে নতুন চাকরি, যোগ্যতা শুধু…

আরও পড়ুন: ট্রাম্পের নামে রাস্তা হল ভারতে, সম্মান পেয়ে অভিভূত আমেরিকার প্রেসিডেন্ট

ব্রেকআপ অফিসার যোগ্যতা কী?

LinkedIn-এ চিফ ব্রেকআপ অফিসার চেয়ে বিজ্ঞাপন পোস্ট করে Dating.com, যাতে যোগ্যতার প্রশ্নে বলা হয়, ‘অন্তত তিনটি ব্রেকআপের অভিজ্ঞতা থাকতে হবে। সম্পর্কের জটিলতা কাটাতে বন্ধুরা আপনাকেই ভরসা করেন। রিলেশনশিপ এবং সিচুয়েশনশিপের মধ্যে ফারাক বোঝা চাই। মানসিক চাপের মধ্যেও শান্ত থাকতে অভ্যস্ত হতে হবে। ঝামেলা-অশান্তি ছাড়া সম্মানের সঙ্গে সম্পর্ককে শেষ করতে পারার দক্ষতা থাকা জরুরি’।

কী ভাবে চাকরির দরখাস্ত করতে হবে, তাতে বলা হয়, ‘নিজের সেরা ব্রেকআপের কাহিনি লিখে পাঠান, যেখানে আপনি সম্পর্ক শেষ করে বেরিয়ে আসেন, কী ভাবে পরিস্থিতি সামলান, তার উল্লেখ থাকতে হবে। জানান, ঠিক কী হয়েছিল, আপনি কী বলেছিলেন, নিজেকে নিয়ে গর্ব অনুভব করেন কি না। চাকরির জন্য আপনিই কেন উপযুক্ত, তার কারণ জানাতে হবে। কেন এই চাকরি করতে চান, জানান আমাদের’।

আরও পড়ুন: নতুন করে যুদ্ধ! গভীর রাতে ইরানে হামলা আমেরিকার, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে আঘাত, হরমুজে নতুন করে অচলাবস্থা

ব্রেকআপ অফিসারের চাকরি গজিয়ে উঠল কেমনে?

কিন্তু ডেটিং সংস্থার হঠাৎ করে ব্রেকআপ অফিসারের প্রয়োজন পড়ছে কেন? বিশেষজ্ঞদের মতে, সকলেই ক্লোজ়ার চান। একটি সমীক্ষাও তুলে ধরে Dating.com, যাতে দেখা যায়, Gen Z এবং মিলেনিয়ালসদের ৮৪ শতাংশই জানিয়েছেন যে, একতরফা ভাবে তাঁদের সম্পর্কে ইতি পড়েছে। উল্টো দিক থেকে জবাব পাননি, ব্য়াখ্যা পাননি। সেই ঘা শুকোয়নি অনেকেরই। তাই সম্পর্ক শেষ হলেও, ক্ষতে যাতে প্রলেপ পড়ে, সম্পর্ক শেষ হয়ে গেলেও, সহানুভূতি, অনুভূতিতে যাতে ছেদ না পড়ে, তার জন্যই বিশেষজ্ঞের প্রয়োজন পড়ছে।

Dating.com-এর ডেটিং এক্সপার্ট জেমি ব্রনস্টাইন VICE-কে জানান, সম্পর্ক যদি শেষও হয়ে যায়, নীরবতা, অশান্তি কাম্য নয়। বরং হাসিমুখে যেমন সম্পর্ক শুরু হয়েছিল, তেমন সম্মানের সঙ্গেই রাস্তা আলদা হয়ে যাওয়া কাম্য। জবাবের জন্য যেন কাউকে হাতড়ে বেড়াতে না হয়। সেই প্রক্রিয়া সহজতর করতে তুলতে চান তাঁরা। তবে সম্পর্কে যে অনুভূতি, আবেগ জড়িয়ে থাকে, তাতে বাইরের কারও প্রবেশ কি অনধিকার নয়? সব কিছু কি এভাবে বিকিয়ে যেতে পারে? কোথাও কি অপরাধবোধ কাজ করবে না? উঠছে এইসব প্রশ্নও।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Viral News: রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
Advertisement

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget