এক্সপ্লোর

China News: বোলতার কামড়ে বেঘোরে মৃত্যু ভাই-বোনের, একজনকে ৩০০, অন্যজনকে হুল ফোটাল ৭০০ বার, কাঠগড়ায় কৃষক

Wasp Attack Kills Siblings: চিনের দক্ষিণ-পশ্চিমের মুদিং কাউন্টির ইউনান থেকে এই ঘটনা সামনে এসেছে।

শাংহাই: বোলতার আক্রমণে বেঘোরে মৃত্যু ভাইবোনের। শতাধিকবার তাদের শরীরে হুল ফোটায় বোলতা। পড়শি দেশ চিন থেকে এই ঘটনা সামনে এসেছে। এক কৃষকের বিরুদ্ধে ‘অবহেলিত হত্যা’র মামলা দায়ের হয়েছে। অর্থাৎ একজনের অবহেলাপূর্ণ আচরণের জন্য় অন্যের মৃত্যু। ওই কৃষক মৌমাছি পালন করেন বলে জানা গিয়েছে। (China News)

চিনের দক্ষিণ-পশ্চিমের মুদিং কাউন্টির ইউনান থেকে এই ঘটনা সামনে এসেছে। South China Morning Post জানিয়েছে, সাত বছরের এক বালক এবং তার দু’বছর বয়সি বোনের উপর হামলা চালায় বোলতার ঝাঁক। তাদের কবল থেকে বেরিয়ে আসতে পারেনি ওই ভাইবোন। বেঘোরে মৃত্যু হয়েছে তাদের। (Wasp Attack Kills Siblings)

ওই দুই শিশুর মা-বাবা ঝেজিয়াং প্রদেশে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। ঠাকুমা ও ঠাকুরদার কাছে ছিল শিশু দু’টি। ঘটনার দিন ঠাকুমার সঙ্গে নিজেদের ভুট্টার জমিতে গিয়েছিল ভাই-বোন। ঠাকুমা জমিতে কাজ করার সময় খেলতে খেলতে পাইন গাছে ঘেরা একটি জায়গায় সরে যায় তারা। তখনই বিপত্তি ঘটে। 

জানা গিয়েছে, হঠাৎই ভাই-বোনের চিৎকার শুনতে পান গ্রামের এক বাসিন্দা। কে চিৎকার করছে দেখতে বাড়ির বাইরে বেরিয়ে আসেন তিনি। শিশুদু’টির কাছে যেতে গেলে তাঁকেও বোলতা কামড়ায়। এর পর ছুটতে ছুটতে ওই দুই শিশুর ঠাকুমাকে ডাকতে ছোটেন তিনি। পড়িমড়ি করে ছুটে এসে বৃদ্ধা প্রথমে নাতিকে টেনে নিয়ে যান। প্রথমে নাতিকেই নাগালের মধ্যে পেয়েছিলেন তিনি। এর পর নাতনিকে টেনে সরিয়ে আনেন। 

প্রায় সঙ্গে সঙ্গেই অ্যাম্বুল্যান্স ডাকা হয়। কিন্তু তত ক্ষণে মেয়েটি নিস্তেজ হয়ে পড়েছিল। হাসপাতালের ICU-তে ছেলেটিকে ভর্তি করা হয়। কিন্তু পরের দিন সে-ও মারা যায়। তাদের ঠাকুমাকেও বোলতা কামড়েছিল। তিনি এক সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকলেও, বেঁচে ফিরেছেন। পরদিন ওই দুই শিশুর মা-বাবা ছুটে এসেও, তত ক্ষণে সব শেষ।

সংবাদমাধ্যমে শিশুটির বাবা বলেন, “আমার দুই ছেলেমেয়ের গোটা শরীরে বোলতা হুল ফোটায়-হাত, কাঁধ, পা, পিঠ, মাথা, পেট। শরীরের কোনও অংশ বাদ যায়নি।” পরে ফরেন্সিক রিপোর্ট এলে দেখা যায়, ছেলেটির শরীরে ৩০০-রও বেশি বার হুল ফোটায় বোলতার ঝাঁক। ছোট্ট মেয়েটির শরীরে ৭০০-রও বেশিবার হুল ফোটানো হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বোলতার সবচেয়ে বিষাক্ত প্রজাতি, Vespa Veluntina Nigrithorax বা Yellow Legged Hornet-ই শিশুদু’টির উপর হামলা চালায়। 

জানা গিয়েছে, Li পদবীর এক কৃষক ওই বোলতা পালন করছিল। তাঁকে আটক করে এক সপ্তাহ হেফাজতে রেখেছিল পুলিশ। পরে জামিনে মুক্তি পান তিনি। তবে তদন্ত এখনও চলছে। মৃত দুই শিশুর পরিবারকে তিনি ৫৬০০ ডলার ক্ষতিপূরণ দিয়েছেন, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪৯ লক্ষ টাকা। Li জানিয়েছেন, আর টাকা নেই তাঁর। দু’বছর ধরে মৌমাছি পালন করে আসছেন তিনি। মৌমাছি ও বোলতার গুটি বিক্রি করেন তিনি, যা চিনে খাওয়ার চল রয়েছে। আগে কখনও এমন ঘটনা ঘটেনি।

সেরা শিরোনাম

Viral Video: ৩০০ কেজি গুটখা নিয়ে পালাচ্ছিল পাচারকারীরা, লাফিয়ে গাড়ির ছাদে চড়ে সন্দেহভাজনদের ধরল পুলিশ
৩০০ কেজি গুটখা নিয়ে পালাচ্ছিল পাচারকারীরা, লাফিয়ে গাড়ির ছাদে চড়ে সন্দেহভাজনদের ধরল পুলিশ
Viral News: রিলস-ভিডিওতে টাকাপয়সা-গয়না নিয়ে দেখনদারি, ইউটিউবারের বাড়ি থেকে চুরি গেল প্রায় ১ কোটি টাকার জিনিস
রিলস-ভিডিওতে টাকাপয়সা-গয়না নিয়ে দেখনদারি, ইউটিউবারের বাড়ি থেকে চুরি গেল প্রায় ১ কোটি টাকার জিনিস
Russia-Ukraine War: রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ লড়বে যন্ত্রমানব! রোবট আর্মি আনছে ইউক্রেন, একঝলক দেখেই তাজ্জব গোটা দুনিয়া
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ লড়বে যন্ত্রমানব! রোবট আর্মি আনছে ইউক্রেন, একঝলক দেখেই তাজ্জব গোটা দুনিয়া
Viral News: বোতল সাফ! মদ খেয়ে 'নেশায় কাবু' বাঁদর, দোকানে ঢুকে এ কী করল ? বাঁদরামির ভিডিও ভাইরাল
বোতল সাফ! মদ খেয়ে 'নেশায় কাবু' বাঁদর, দোকানে ঢুকে এ কী করল ? বাঁদরামির ভিডিও ভাইরাল

ভিডিও

Bad Road Condition : কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশা | ABP Ananda
Teachers Agitation : চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল বিকাশ ভবন চত্বর | ABP
University Convocation: ৬ বছর পর অবশেষে সমাবর্তন হল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্য়ালয়ে | ABP Ananda
Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget