এক্সপ্লোর

Delhi News: আগাম বেতন চেয়েছিলেন, আর্জি নাকচ করায় মালিকের থেকে ৪.৫ লক্ষ টাকা লুট করে ফেরার কর্মী

Delhi Man Loots Employer: পুলিশি তদন্তে জানা গিয়েছে এই ব্যক্তির নাম মমতাজ, তাঁকে গ্রেফতারও করেছে পুলিশ। তাঁর কাছ থেকে নগদ ৩.১৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।

নয়াদিল্লি: অগ্রিম বেতন না দেওয়ায় ২২ বছর বয়সী এক গুদাম কর্মী তাঁর মালিকের অফিস থেকে ৪.৫ লক্ষ টাকা লুট করে পালিয়ে যায়। এই নগদ চুরির অপরাধে (Delhi News) সেই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৯-২০ অগাস্ট মধ্যরাতে দিল্লির দ্বারকা জেলার নাজফগড়ে এই ঘটনাটি ঘটে। দ্বারকা পুলিশের চুরি-প্রতিরোধী দফতর আট ঘণ্টার মধ্যেই সন্দেহভাজন ব্যক্তিকে (Employee Loot) আটক করেছে।

পুলিশি তদন্তে জানা গিয়েছে এই ব্যক্তির নাম মমতাজ, তাঁকে গ্রেফতারও করেছে পুলিশ। তাঁর কাছ থেকে নগদ ৩.১৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে নাজফগড়ের বাসিন্দা মুকুল জৈনের একটি গুদামঘর থেকে ৪.৫ লক্ষ টাকা উধাও হয়ে গিয়েছে। আর এই ঘটনার পরেই মুকুল জৈন নামে সেই ব্যবসায়ী এফআইআর দায়ের করেছে। অভিযুক্ত ব্যক্তি একটি প্লাস্টিকের বস্তা দিয়ে তাঁর পরিচয় গোপন করেছিলেন এবং নিরাপত্তা ক্যামেরা বন্ধ করে ফলস সিলিং দিয়ে অফিসে ঢোকেন।

মমতাজের ফোনের লোকেশন তাঁকে অপরাধস্থলের কাছে রাখার পরে গুদামে কর্মরত লোডার মমতাজের উপরেই সন্দেহ গিয়ে পড়ে। জেরা করার সময় পুলিশকে মমতাজ জানিয়েছে যে মুকুল জৈন অর্থাৎ তাঁর মালিকের কাছে তিনি আগাম বেতনের অনুরোধ করেছিলেন। কিন্তু সেই আর্জি তাঁর মালিক নাকচ করে দেওয়ায় সে হতাশ হয়ে পড়েছিল। সহজে টাকা উপার্জন এবং তাঁর মালিককে একটা শিক্ষা দেওয়ার জন্যই সে এই ডাকাতির পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে মমতাজ।

পুলিশি তদন্তে জানা গিয়েছে যে মমতাজ সেই গুদামের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ভালভাবেই জানত। আশেপাশের কুকুরগুলি তাঁকে চিনত বলে কোনও হল্লা বাধায়নি তারাও। নিরাপত্তা ক্যামেরা বন্ধ করে দিয়ে ফলস সিলিং দিয়ে অফিসে ঢোকে মমতাজ আর বিকাশ নামে তাঁর এক সহযোগীর সাহায্যে নগদ টাকা নিয়ে সে পালিয়ে যায়।

সম্প্রতি একটি বড়সড় ব্যাঙ্ক লুটের খবর প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে গত সপ্তাহে তেলেঙ্গানার চেন্নুরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি শাখায় ভল্ট থেকে ১৩ কোটি টাকার সোনা আর ১ কোটি টাকা নগদ নিয়ে ব্যাঙ্কের ক্যাশিয়ার পলাতক হন। চুরির ঘটনার দিন থেকেই তাঁকে পাওয়া যাচ্ছে না, এমনকী তাঁর ফোনও বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে, তবে চুরির ঘটনা শুনে গ্রাহকদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget